নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তুমি যা জানো, আমি তা জানি না

০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে- তকতকে!

তোমার মর্জিমাফিক প্রদীপ জ্বালাও
আবার এক ফুৎকারে ঢেলে দাও নিঝুম অন্ধকার!
তোমার অসীমে কতবার যে বিলীন হতে চেয়েছি
তা বলবো বলবো করে থেকে গেছে তামাদি- অব্যক্ত!
ইদানিং বেশ ঝলসে যাচ্ছি
দাও না একটু ঋণ- সমুজ্জ্বল সুবাতাস।

তুমি চাইলেই ক্রোধ ঝাড়তে পারো,
করে দিতে পারো একনিমেষে সব লণ্ডভণ্ড!
পরক্ষণেই তোমার কান্নাজলে আমিও হয়ে যাই
কাকভেজা!
কেউ কি আমাদের মধ্যে তুলে দিয়েছে বিভেদের দেয়াল?
তুমি যা জানো আমি তা জানি না
আর আমি অনেক কিছুই জানি না!
আকুতি গুলো আগে নাও তারপর দীর্ঘ নিদ্রা সমাপ্তিতে
তোমার সাথে কষতে বসবো জাবেদা - খতিয়ান।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১১:০৩

মৌন পাঠক বলেছেন: যাক, আপনি কবিতা লিখলেন

২| ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১১:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোবতে ভালো হয়েছে। দশে সাড়ে সাত দিলাম। খুশী?

৩| ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ।

৪| ০৭ ই আগস্ট, ২০২৬ ভোর ৬:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি যা জানো আমি তা জানি না
আর আমি অনেক কিছুই জানি না!

...............................................................
কখনো আলো, কখনো ছায়া, জীবনের এই খেলা,
সব প্রশ্নের উত্তর খোঁজার কাটে যে সারা বেলা।
একলা পথে চলতে চলতে যদি ক্লান্ত লাগে মন,
শব্দের ভেলায় ভাসতে পারো তুমি যেকোনো ক্ষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.