| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
জিকির এর আভিধানিক অর্থ হল স্মরণ করা।
জিকির মানে আল্লাহকে স্মরন করা। আল্লাহকে ডাকা। কুরআনে জিকির শব্দটি বহু জায়গায় এসেছে। আল্লাহপাক বলেছেন- তোমরা আমাকে স্মরণ করিও, আমিও তোমাদেরকে স্মরণ করিব। জিকিরকারীকে ফেরেশতারা খুঁজতে থাকে। যেখানে আল্লাহর জিকির করা হয় সেখানে ফেরেশতাদের আগমন ঘটে। আল্লাহর জিকিরের মাধ্যমেই কেবল মানুষের অন্তরে প্রকৃত শান্তি ও প্রশান্তি লাভ হয়।
আল্লাহ তাআলা বলেন- বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে
এবং আমার যিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে, ততক্ষণ আমি তার সাথে থাকি। (অর্থাৎ আল্লাহর রহমত তার সাথে থাকে)। ইসলামের মূলকথা হলো- আল্লাহর বান্দা আল্লাহর হুকুম-মতো জীবন যাপন করবে এবং সকল কাজে আল্লাহ পাকের আনুগত্য করবে। তেমনি যারা সবসময় আল্লাহর যিকিরে মগ্ন থাকে, যাদের জিহ্বা আল্লাহ পাকের যিকিরে সতেজ থাকে, তাদের অন্তর আল্লাহর মুহাব্বত ও আজমত এবং বড়ত্ব ও ভালোবাসায় পূর্ণ হয়ে যায়।
নবীজীর কাছে জানতে চাওয়া হলো-
কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচে মর্যাদাপূর্ণ ইবাদত কী হবে? নবীজী বললেন, আল্লাহর যিকির, যিকিরকারী চাই সে পুরুষ হোক বা নারী। যিকিরের মূল কথা হলো, বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়। যে কাজে বা যে অবস্থায় বান্দা থাকুক, সে যেন আল্লাহ পাকের হুকুম বিস্মৃত না হয়। এর জন্য সর্বক্ষণ মুখে আল্লাহ পাকের নাম জপা শর্ত নয়। কিন্তু বাস্তবতা এই যে, সবসময় যাদের অন্তরে আল্লাহ পাকের কথা স্মরণ থাকে, তাদের জিহ্বাও সর্বক্ষণ আল্লাহ পাকের যিকিরে সচল থাকে।
অযু ছাড়াও যিকির করা যায়।
ইনশাআল্লাহ এতে সওয়াব কম হবে না। তবে অযুর সাথে যিকির করলে যিকিরের প্রভাব অধিক ভালো হয় এবং অন্তরে নূর পয়দা হয়। জিকির হলো- আল্লাহর শাস্তি থেকে মুক্তির উপায়। কবি বলেছেন, নেক আমলের আশায় থাকা হে মানুষ এবং বরকত ও কল্যাণ প্রত্যাশী ব্যক্তি, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির রহমানকে সন্তুষ্ট করে, শয়তানকে দূর করে, ঈমানকে মজবুত করে, মন থেকে দুঃখ-চিন্তা দূর করে, হৃদয়কে প্রশান্তি ও নিরাপত্তা দেয়।
জিকির করে কি- ডাক্তার হওয়া সম্ভব? পাইলট?
জিকির করে কি পরীক্ষায় পাশ সম্ভব? জিকির করে-করে দেশ বা সমাজের সমস্যা গুলো দূর করা সম্ভব? জিকির করে অসুস্থ মানুষ কি সুস্থ হয়ে যাবে? জিকির করে কি ক্ষুধার্তদের পেট ভরা সম্ভব? জিকির করে অনেক টাকা পয়সার মালিক হওয়া সম্ভব? না সম্ভব নয়। জিকির করে আজকের আধুনিক দুনিয়ায় কিছু অর্জন করা সম্ভব নয়। কিছু পাওয়া সম্ভব নয়। বহুলোক জিকির করেন। ফলাফল শূন্য। একটা ধর্মীয় সংগঠনকে দেখেছি- অনন্তকাল ব্যাপি জিকিরের ব্যবস্থা করেছে। সেখানে সারা দিনরাত মাইকে জিকির চলতেই থাকে। জিকির করে সত্যিই কিছু পাওয়া গেলে- সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যবসায়ী হয়ে যেত। সহজ সরল সত্য হলো- মানুষের কর্মই আসল। কর্মেই মুক্তি। জিকির করে কিছুই পাওয়া যাবে না। সব কিছু নিজের শ্রম এবং মেধা দিয়ে অর্জন করে নিতে হবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব সময় জিকিরের উপর থাকতে হবে।
জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়।
ইহা খুবই গুরুত্বপুর্ণ কাজ।