| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গার্মেন্টস কর্মীদের বেতন স্কেল নিয়ে তাদের দাবীর ব্যাপারে আমার কোন অভিযোগ বা অনুযোগ নাই। কারন দেশের সার্বিক বিবেচনায় তাদের বেতন খুবই নগন্য। তাই বেতন বৃদ্ধি একটি যৌক্তিক দাবী।
নিজের ঘাড়ে না পড়লে কেউই বুঝতে পারে না। যেমন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বেতন স্কেল নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন। গার্মেন্টস কর্মীদের বেতন স্কেল নিয়ে কোন অভিযোগ অনুযোগ না থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বেতন স্কেল নিয়ে কথা আছে। এখানে আমার রুটি রুজির কথা। বেসরকারি চাকরিজীবিরা কি অবস্থায় আছে এটা দেখারও কোন সেল বা মনিটরিং নাই। মালিকপক্ষ যাচ্ছে তাই বেতন অফার করছে। কিছু বললে চাকরির ভয় দেখাচ্ছে। এই বেসরকারি চাকরি জীবী নিজেদের চাকরির ভয়ে মুখ খুলছে না। দেশের চাকরির বাজার খুব সীমিত। একবার চাকরি চলে গেলে সেটার ব্যবস্থা করা বড়ই কঠিন। আর এইটারই সুযোগ নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান গুলো।
এই সব নিয়ে সরকার ভাববে কবে?
নাকি শুধু সরকারি চাকরিজীবী ভালভাবে চলতে পারলেই খুশি?
২|
১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: এই সব নিয়ে ভাববার কেউ নেই ![]()
৩|
১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭
নাহল তরকারি বলেছেন: যা দিন আসতেছে। মানুষ চুরি ডাকাতি করবো।
৪|
১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: মানুষের চেষ্টা করতে হবে, আয় বাড়ানোর।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৪০
সৈয়দ কুতুব বলেছেন: সরকারি কর্মচারীরা পে-স্কেল না দিলে সরকারকে সহযোগিতা করছিলেন না। আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া হাজার হাজার দলীয় লোক সরকারি চাকরিতে রয়েছেন। তাঁরাও সরকারকে সমস্যায় ফেলছিলেন। সে কারণেই সরকার পে-স্কেল দিয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রেও সরকার যদি সবার আগে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিত, তাহলে শ্রমিকদের চোখে বৈষম্য এতটা প্রকট হয়ে উঠত না।
বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো মূলত শ্রমিক ও কর্মীদের শোষণ করেই ব্যবসা পরিচালনা করছে। বাজারে বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট থাকায় তারা কম বেতনে কর্মী নিয়োগের সুযোগ পাচ্ছে। ফলে কর্মসংস্থানের এই সংকটকে কাজে লাগিয়ে কম খরচে কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেওয়া তাদের জন্য সহজ হয়ে গেছে।