নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি।

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

ভুল সময়ে

১৪ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৩



তুমি যদি জীবনানন্দের সময়ে জন্মাতে,
তিনি হয়তো লিখে ফেলতেন গোটা ১০১টা কবিতা।

রবীন্দ্রনাথের সঙ্গে তোমার দেখা হলে বলতেন,
“তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার,
জনমে জনমে, যুগে যুগে অনিবার।”

হেলাল হাফিজ তোমাকে খুঁজে না পেয়ে লিখেছিলেন,
এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিয়ো।

হুমায়ূন আজাদ হয়তো আক্ষেপ করে বলেছিলেন,
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে,
তোমার সাথে আমার দেখা হলো না।

তাঁরা ছিলেন ভুল সময়ে,
আমি ছিলাম তোমার সময়ে;
তবুও কারও ভাগ্যেই
তুমি ছিলে না।

আমি তো কবিতা লিখতে জানি না।
শুধু জানি,
জোছনার রাতে আমি বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়েছি,
কিন্তু চাঁদ খুঁজিনি, খুঁজেছি তোমায়।

আজও আমার আকাশে চাঁদ ওঠে,
জোছনা নামে না কোনো রাতে।
ডুবে থাকি শুধুই অমাবস্যায়।

তুমি যদি জীবনানন্দের সময়ে জন্মাতে,
তিনি হয়তো লিখে ফেলতেন গোটা ১০১টা কবিতা।

রবীন্দ্রনাথের সঙ্গে তোমার দেখা হলে বলতেন,
“তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার,
জনমে জনমে, যুগে যুগে অনিবার।”

হেলাল হাফিজ তোমাকে খুঁজে না পেয়ে লিখেছিলেন,
এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিয়ো।

হুমায়ূন আজাদ হয়তো আক্ষেপ করে বলেছিলেন,
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে,
তোমার সাথে আমার দেখা হলো না।

তাঁরা ছিলেন ভুল সময়ে,
আমি ছিলাম তোমার সময়ে;
তবুও কারও ভাগ্যেই
তুমি ছিলে না।

আমি তো কবিতা লিখতে জানি না।
শুধু জানি,
জোছনার রাতে আমি বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়েছি,
কিন্তু চাঁদ খুঁজিনি, খুঁজেছি তোমায়।

আজও আমার আকাশে চাঁদ ওঠে,
জোছনা নামে না কোনো রাতে।
ডুবে থাকি শুধুই অমাবস্যায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২

সুব্রত দত্ত বলেছেন: সুন্দর লেখা। পড়ে ভালো লাগলো।

১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭

ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

১৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.