| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মানুষের ভেতরে এমন কিছু কক্ষ থাকে,যেখানে আলো পৌঁছায় না, শব্দ পৌঁছায় না, এমনকি নিজের কাছ থেকেও মানুষ সেসব জায়গা লুকিয়ে রাখে। অদ্ভুতভাবে,জীবনের সবচেয়ে গভীর পরিবর্তনগুলো সেখানেই ঘটে যায়।
বাইরের পৃথিবী সবসময় মানুষকে শক্ত হতে শেখায়। কম অনুভব করতে শেখায়। দ্রুত ভুলে যেতে শেখায়। কিন্তু ভেতরের পৃথিবী সম্পূর্ণ উল্টো। সেখানে যে যত বেশি অনুভব করে, সে তত বেশি নীরব হয়ে যায়,অসাড় হয়ে পড়ে।
একসময় মানুষ বুঝতে পারে,তার ক্লান্তি শরীরের না। তার অস্থিরতা কোনো নির্দিষ্ট কারণের না। বরং সে ধীরে ধীরে এমন এক উপলব্ধির দিকে এগোচ্ছে, যেখানে পুরোনো সব ব্যাখ্যা অকার্যকর হয়ে পড়ে।
কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দৃশ্যমান না। একটা নক্ষত্র ধ্বংস হওয়ার শব্দ আমরা শুনতে পাই না,ঠিক তেমনি একজন মানুষের ভেতরে জন্ম নেওয়া শূন্যতার শব্দও বাইরে পৌঁছায় না। তবুও সেই শূন্যতা ধীরে ধীরে বদলে দেয় তার দৃষ্টিভঙ্গি, তার নীরবতা, এমনকি তার আকাশ দেখার ভঙ্গিটাও।
মানুষ তখন হঠাৎ করেই লক্ষ্য করে,কিছু সন্ধ্যা অস্বাভাবিক ভাবেই দীর্ঘ লাগে,কিছু রাস্তা অকারণে অপরিচিত লাগে, আর কিছু মুহূর্তের ভেতরে সময় থেমে আছে বলে মনে হয়,এই অনুভূতিগুলোর কোনো বৈজ্ঞানিক নাম নেই। তবুও এগুলো বাস্তব। ঠিক মাধ্যাকর্ষণের মতো,অদৃশ্য,কিন্তু অনিবার্য।
সম্ভবত মানুষ আসলে বেঁচে থাকে না শুধুমাত্র শ্বাস নিয়ে। সে বেঁচে থাকে তার ভেতরে বহন করা অদৃশ্য ভারগুলো নিয়ে, কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে। কিছু ব্যাখ্যাতীত অনুভূতি নিয়ে। আর শেষ পর্যন্ত, সব জটিল দর্শন,সব কৃত্রিম ব্যক্তিত্ব,সব শব্দের স্তর পেরিয়ে,মানুষ আবার সেই জায়গাতেই ফিরে যেতে চায়, যেখানে অনুভব করতে কোনো প্রমাণ লাগে না, নীরব থাকতে কোনো অভিনয় লাগে না,এবং অস্তিত্বকে ব্যাখ্যা করারও প্রয়োজন পড়ে না।
আচ্ছা মানুষ আসলে এমন কেন???
৩১ শে মে, ২০২৬ ভোর ৬:১৪
রিয়াজ হান্নান বলেছেন: কিছু বিষয় সত্যিই ব্যাখ্যার বাইরে থাকে, কিন্তু সেটাকে পুরোপুরি অজানা বা অতিপ্রাকৃতিক ধরে নেওয়াটাও সবসময় সমাধান না। অনুভব আর বাস্তবতার মাঝখানের জায়গাটাই আসলে মানুষকে প্রশ্ন করতে শেখায়,আর সেই প্রশ্নগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২|
৩১ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮
অধীতি বলেছেন: মানুষের চিন্তাশক্তি মানুষকে অন্যপ্রাণীর তুলনায় সুখী এবং দুঃখী করে তোলে। মানুষের ভিতরে সম্পর্কের ধারনা মানুষকে জটিল করে তোলে। ফলে মানুষের সময়জ্ঞান ভিন্ন। রাত বারোটা বলে প্রাণী জগতে কোন কিছু নেই তবু আমরা জন্মদিনের তাৎপর্য অনুধাবন করি।
৩|
৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:০৪
শায়মা বলেছেন: মানুষ বড়ই আজব প্রাণি!!
আরও আজব মন ও মস্তিস্ক!!!
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২৬ ভোর ৬:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দৃশ্যমান না।
...................................................................................
আমাদের ব্রেইনের কতটুকু সেল আমরা ব্যবহার করি ???
প্রকৃত অর্থে আমরা অন্ধের মতো বাস করি, তাই অতি প্রাকৃতিক
ঘটনা সমূহর কার্যকারন জানিনা ।
আমাদের নিনিখ স্কেল মাত্রা কত বলতে পারবেন ???