| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিশেহারা যে মোর মন কিসে সার্থক এই জীবন খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই। চারিদিকে সবাই মোর কেউ ভালো কেউ মন্দ ঘোর আপন মান যেচে সেথা বেড়াই ...
১৩-১২-২০১১ সন্ধ্যা ৭টা
সন্ধ্যা বেলা রাস্তার পাশে দাঁড়িয়ে ভাপা পিঠা খাচ্ছি। চোখে পানি চলে আসছে! এখন আর সেই দিন নেই যে চুলার পাশে বসে দাদীর হাতের বানানো গরম ভাপা পিঠা খেতে পারব! হুঁশ করে ধুলা উড়িয়ে একটা গাড়ি চলে গেল পাশ দিয়ে। বাকি পিঠার সাথে কিছু ধুলাও খেতে হলো। দুধের স্বাদ ঘোলে মিটানো একেই বলে হয়ত।
—-
কত মানুষের কত শখ না থাকে! তেমনই শুনলাম, একজন তার বাড়িতে অনেক গাছের সাথে তাল গাছ লাগিয়েছে। তার শেষ ইচ্ছে কোন একদিন এক বাবুই পাখি এসে ঐ তাল গাছে বাসা বাঁধবে।
এখন তো গ্রামেও বাবুই পাখি দেখা যায় না। হারিয়ে যেতে যেতে একেবারেই শেষ হয়ে গেছে। কিন্তু তার যে মিষ্টি একটা ইচ্ছে , আমার মন ভালো করে দিয়েছে অনেক। আমি না দেখতে পেলেও আশা করে থাকব একদিন বাবুই পাখি সত্যি বাসা বানাবে।
—-
বাসার সবাই চিটাগাং যাবে বিয়ে খেতে আর আমি যেতে পারছি না কারন আমার পরীক্ষা আছে । চোখের পানি ছাড়া কান্না, রাগ আর সাথে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যার নাম আমার জানা নেই! দূরে কোথাও বেড়াতে যেতে আমার এত ভালো লাগে! সামনে দিয়ে সেই সুযোগ চলে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না! কেমন লাগে!!!!!!
---------
১৫/১১/২০১১ সকাল ১০:৪৭
নতুন একটা ডিজিটাল(!) ঘড়ি লাগিয়েছি রুমের দেয়ালে। যেখানে টেম্পারেচার দেখা যায়। আমি একটু পর পর সেটা দেখছি আর শীত বেশী কম তুলনা করার চেষ্টা করছি। সেখানে এখন দেখাচ্ছে ১৪° সেলসিয়াস! হায় আল্লাহ! এত শীত! অবশ্য আমার শীত খুব ভালো লাগে।
------
২৮/১২/২০১১ বিকেল ৪:৩০
সকালে ভোরে হাঁটার খুব ইচ্ছে থাকলেও পারি না আমার কুম্ভকর্ণের মত ঘুমের জন্য।
তাই বিকেলে হাঁটতে বের হই। একাই আশে পাশে হাঁটি। নতুন নতুন রাস্তা চেনা হচ্ছে। কোথায় কি আছে জেনে রাখছি। মজাই লাগে। আজতো সেই পুরনো দিনের মত রাস্তার পাশে দাঁড়িয়ে ভেল পুরি খেয়েছি!
কে জানে! কে দেখে কি আবার ভাবলা!
মজার ব্যাপার হচ্ছে, শীতকালে যেটা সবসময় দেখা যায়। রাস্তা বা বড় মাঠ, বা খালি জায়গা পেলেই বাচ্চারা দাগ কেটে, নেট লাগিয়ে ব্যাডমিন্টন খেলা চলে। এত দিন কলোনিতে ছিলাম বলে আমরাও ব্যাডমিন্টন খেলার সুযোগ পেয়েছি ছোট বেলায়।
হাঁটতে গিয়ে সেটাই দেখলাম যত ফাকা জায়গা আছে সব পিচ্চিদের দখলে। তখনি চট করে একটা ইচ্ছে হল, যেয়ে কোন এক পিচ্চিকে বলি, "ভাইয়া, আমাকেও দলে নাও। আমিও তোমাদের সাথে একটু খেলব" !
কিন্তু অন্য সব এমনি পাগলাটে ইচ্ছের মত এটাও ভুলে গিয়ে কিছু না বলেই হাঁটা চালিয়ে গেলাম।
বাচ্চাগুলো বিরক্ত হয় কিনা! আবার আপদ না ভেবে বসে! কিন্তু খেলতে খুব ইচ্ছে করছিল।
--------
ঠিক এক বছর আগে আমি একটা ছোট চাকরী পেয়েছিলাম টাঙ্গাইলে। সেখানে থেকেছি ৪ মাস প্রায়। জীবনে এক বার হলেও ট্রেনে চড়ার শখ, বাসে করে দূরের পথে যাওয়া, কচি ধান গাছ থেকে সোনালী হয়ে বেড়ে উঠা, রাস্তার দুপাশের মাঠের পর মাঠ হলুদ সর্ষে ক্ষেত-এর মত অনেক কিছু দেখার ইচ্ছে আমার পূর্ণ হয়েছিল এ সময়।
শীতের ঠান্ডা বাতাসের সাথে দমকা হাওয়ায় গাছের পাতা ঝরে পরার দৃশ্য তো ভুলে যাবার মত না। আমি শুধু থমকে দাড়িয়ে গিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। নিজেই অবাক যে, কি দেখলাম এটা! এত সুন্দর দৃশ্য দেখার ভাগ্য আমার ছিল!
——–
৭১ এর কথা এত শুনেছি এত পড়েছি, আমার খুব খুব ইচ্ছে ছিল খুব কাছ থেকে একজন মুক্তিযোদ্ধাকে দেখব, তার কথা শুনব, তার সেই যুদ্ধের দিন গুলোর ঘটনা শুনব।
টাঙ্গাইলে আমার সেই সুন্দর অভিজ্ঞতা হয়েছে যা আমার সারাজীবন মনে থাকবে। একজন মুক্তিযোদ্ধাকে খুব কাছ থেকে দেখছি। শুধু দুর্ভাগ্য যে তার বর্ণনায় সেই দিন গুলোর কথা শুনতে পারিনি। ইনি ছিলেন আমার স্যার, ইনস্টিটিউট এর এ.ডি., নাম "বিমল চন্দ্র সাহা"। এমন সাদা মনের মানুষ আমি কখন দেখিনি। উনার সম্পর্কে বলে শেষ করা যাবে না। কি না করেছেন তিনি সবার জন্য! এখনো সেই একই রকম ভাবে কাজ করছেন অবিরাম। শুধু এত টুকুই কষ্ট থাকবে আমি সেই কথা গুলো শুনতে পারলাম না। স্যার আমি মন থেকে আপনার জন্য সব সময় দোয়া করি, আপনি ভালো থাকুন, সুন্থ থাকুন, সৃষ্টিকর্তা আপনার সাথে যেন সবসময় থাকেন।
-------
উপরের ছোট লেখাগুলো আমার নানা সময়ের নানা রকম চিন্তা ভাবনা যা আমাকে নাড়া দেয় খুব এবং তার যেগুলো মনে থাকে সেগুলো ধরে রাখার চেষ্টা।
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২১
বাবুনি সুপ্তি বলেছেন:
২|
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৮
আমি রাইন বলেছেন: আগের মত লিখেন না কেন এখন?
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৩
বাবুনি সুপ্তি বলেছেন: লেখার ইচ্ছে সব সময়ই থাকে কিন্তু সয় সময় পাইনা নয়ত সময় থাকলে মন থাকে না। অনেক ধন্যবাদ।
৩|
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২১
জিসান শা ইকরাম বলেছেন: দিনলিপি পড়তে ভালো লেগেছে। গোছানো বর্ণনা। শুভ কামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৬
বাবুনি সুপ্তি বলেছেন:
না ভাইয়া। আমার লেখার পর মনে হয় অনেক কথা মনের মাঝে রয়ে গেছে যা শব্দে প্রকাশ করতে পারলাম না। খুবই কষ্ট লাগে তখন। মনে হয় এত এত কথা আসছে মনে কিন্তু লিখতে কেন পারছি না সব কিছু! লেখা শেষ হলে দেখি আমার চিন্তা কিছুই দিতে পারিনি সেখানে। বাকিটা না বলাই রয়ে যায়।
ভাইয়া কেমন কাটল আজ?
অনেক ভাল লাগছে আপনাকে দেখে।
৪|
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২২
ShusthoChinta বলেছেন: আপনার ইচ্ছাগুলো অসাধারণ সুন্দর! আর অনুভূতিগুলো খুব প্রখর!
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৭
বাবুনি সুপ্তি বলেছেন: কি বলব! আবার শব্দ গুলো হারিয়ে ফেললাম। আপনার জন্য শুভ কামনা।
৫|
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২২
ঘুমন্ত আমি বলেছেন: আপনার ব্লগ প্রথম পড়লাম ।ভালো লাগলো
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: আমিও আপনার লেখা পড়তে চাই।
৬|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৬
ভিয়েনাস বলেছেন: কিছু কিছু স্মৃতি আছে যা সত্যি জীবন কে মধুময় করে ,ভাবতে ভালো লাগে ।মনে শিহরন জাগায়
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৭
বাবুনি সুপ্তি বলেছেন:
আপনি খুব সুন্দর করে বলেছেন। সত্যি এমনি হয়
৭|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৮
বড় বিলাই বলেছেন: রাস্তার পাশে দাঁড়িয়ে ভাপাপিঠা, ভেলপুরি খাওয়া.......... হঠাৎ করে মনে হচ্ছিল নিজের কথা পড়ছি না তো?
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩১
বাবুনি সুপ্তি বলেছেন:
আপনিও?
আমার মনে হচ্ছে হয়ত আপুর সাথেই খেয়েছি
৮|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৯
মুনসী১৬১২ বলেছেন: এত্ত রাতে ভেল পুরী--
কালকেই খামু---
দুনিয়ার শ্রেষ্ঠ ভেলপুরী কার্জনে পাওয়া যাইতো ---
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪০
বাবুনি সুপ্তি বলেছেন: নাহ ভেল পুরি তো বিকেলে খেয়েছি।
৯|
৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:২০
কি নাম দিব বলেছেন: দিনলিপি ভালো লাগলো আপু।
কেমন আছেন?
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৪
বাবুনি সুপ্তি বলেছেন:
ভালো আছি আপু
তুমি কেমন আছো? অনেক চুপ হয়ে গেছ কেন? তুমি চুপ থাকলে একদমই ভালো লাগে না। আবার আগের মতই তোমাকে দেখোতে চাই হাসি খুশি
১০|
৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর অনুভূতিময় লেখা বাবুনি।
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৯
বাবুনি সুপ্তি বলেছেন:
ভাইয়া আপনার মত করে কেন যে লিখতে পারি না সব সময় মনে হয়।
১১|
৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৬
আউলা বলেছেন: ভাললাগা রেখে গেলাম
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫২
বাবুনি সুপ্তি বলেছেন:
আপু আপনার লেখা আমার অনেক ভাল লাগে।
১২|
৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৮
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩
বাবুনি সুপ্তি বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইল
১৩|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৩
আউলা বলেছেন: আপনার লেখা কম পড়েছি তবে আপনার কমেন্ট পেতে কিন্তু আমার ভাল লাগে। লেখাও ভাল লাগলো আজকে
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৭
বাবুনি সুপ্তি বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা । আপনার নাম খুব শুনেছি অনেক আগে থেকে।
আপনাদের কয়েকজনের মন্তব্য আর গল্প আর দুষ্টুমি গুলো খুবই ভালো লাগত
১৪|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০১
জোনাকি বলেছেন: আমিও বাংলাদেশকে মিছাইতে শুরু করলাম এই লেখা পড়ে ![]()
শুকনা পাতা ঝরে পরা আর দমকা হাওয়া এই সব আর দেখা হয় না
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫০
বাবুনি সুপ্তি বলেছেন: আপনার মত যারা দেশের বাইরে থাকেন আপনাদের এই মিস করা আমরা কখনই বুঝতে পারব না যদি না নিজে এমন যাই। আমি মনে হয় না থাকতে পারব। বাইরে যেতে আমার কখনই ভাল লাগে না। মন খারাপ করবেন না। অবশ্যই সময় হলে দেশে চলে আসুন
নতুন বছরের শুভেচ্ছা।
১৫|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৫
সায়েম মুন বলেছেন: তালগাছ লাগানোর আইডিয়াটা মাথায় ধরেছে। সুযোগ আসলে আমিও একটা লাগাবো
বাকী অনুভূতিগুলো ছুঁয়ে গেল। ভালো থাকুন।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫১
বাবুনি সুপ্তি বলেছেন:
তাই নাকি!!! তবে আমার বাবুই পাখির বাসা দেখার খুব ইচ্ছে
১৬|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫২
পাগলমন২০১১ বলেছেন: আমার বাবা ও চাচা মুক্তিযোদ্ধা।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৭
বাবুনি সুপ্তি বলেছেন: আপনি খুব ভাগ্যবান তাদেরকে পেয়েছেন
আপনার বাবা ও চাচাকে আমার সালাম। বলতে ইচ্ছে করছে অনেক কিছু কিন্তু শব্দ খুঁজে পাচ্ছি না। তাদের কথা জানার অপেক্ষায় থাকব। ভাল কাটুক আপনার সময়। নতুন বছরের শুভেচ্ছা
১৭|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৩
নিমা বলেছেন: আপু অনেক মিস করছি বাংলাদেশ কে
ফুসকা
চটপটি
পিঠা ![]()
লেখা পড়তে অনেক ভাললেগেছে আপু
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০১
বাবুনি সুপ্তি বলেছেন:
চলে আসো আপু। শীত ঘুড়ে বেড়ানোর ভাল সময়। নতুন বছরের শুভেচ্ছা রইল আপু
১৮|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৪
কি নাম দিব বলেছেন: ভালো আছি আপু
খুব একটা চুপ হইনি কিন্তু। ব্লগে আসি প্রায়ই, তবে সামুর এখনকার পরিবেশে মানিয়ে নিতে পারছিনা। পরিচিত যারা ছিল অনেকেই চলে গেছে। নতুন করে পরিচিত হতেও ভয় লাগে
অনুসারিত ব্লগই পড়ি বেশী।
আর আগের দিনগুলো খুব মিস করি। একসঙ্গে কত মজা করতাম!
আপনাকে তো দেখাই যায়না এখন। খুব ব্যস্ত, তাইনা?
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৫
বাবুনি সুপ্তি বলেছেন: আপু কখন সময় পুরনো ভাববে না
সবাই আছে। আমি ব্যস্ত না। তবে একটু কিছু সময় গেল বেশ ব্লগ ছাড়া। আসলে কিছুই করার নেই। অভ্যস্ত হতে গিয়ে। তবে এখন নিয়মিতই
দোয়া করো আপু
১৯|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৮
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক অনেক ভালো লাগা ।
কিনাদি আড্ডা দেয়ার মানুষ পাস না এই টা তুই কেমনে কইল । দুস্ক আর দুস্ক
০২ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৯
বাবুনি সুপ্তি বলেছেন: তাই তো! কিনাপু এমন কেন বলো! আড্ডা দেয়ার জন্য ইভান আছে আমি আছি
২০|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ২:৫৯
জসিম বলেছেন:
হ্যাপি নি উ ই য়া
র
০২ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১০
বাবুনি সুপ্তি বলেছেন: হ্যাপু নিউ ইয়ার
২১|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৩:২১
মুনসী১৬১২ বলেছেন: আলোর ভেলায়
সুখের মেলা
ওই নতুন ডাকে
শুভ নববর্ষ
০২ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১১
বাবুনি সুপ্তি বলেছেন: শুভ নববর্ষ
২২|
০২ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৬
মেহবুবা বলেছেন: তোমার ছোট ছোট ভাবনাগুলো টুকে নিয়েছি মনের খাতায় ।
একটা গোপন কথা বলি, ভাগ্যগুণে একটা জায়গা পেয়েছি শ্বশুরের দেওয়া । সেখানে যে সব গাছ লাগাবো বলে লিষ্ট করেছি তার মধ্য তাল গাছ আছে ।
তেতুল গাছও আছে ।
একসময় পোষ্ট দেব সেটা নিয়ে ।
ভাল থেকো ।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:২৫
বাবুনি সুপ্তি বলেছেন:
তাল গাছ!!!!!!!!!! ইইইইইইইইইইইইইই ওখানেও যদি বাবুই পাখি বাসা করে কি দারুন হব
তেতুল গাছে আবার ভূঁত ও পাওয়া যাবে
খিক খিক খিক
আপু আমি পোস্টের অপেক্ষায় থাকব কিন্তু
নতুন বছরের শুভেচ্ছা
২৩|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:৫১
সুরঞ্জনা বলেছেন: প্রচন্ড বাতাসে বাবুই পাখীর বাসা দুলছে, কল্পনা করতেই তো প্রচন্ড ভালো লাগায় মন ভরে ওঠে!
খুব ব্যাস্ত থাকো নাকি?
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:২৮
বাবুনি সুপ্তি বলেছেন:
না না আপু ব্যস্ত না। সারাদিন বাসাই থাকি। খুব মজার আড্ডা হলো দেখলাম
আগে জানলে যেতে পারতাম। আশা করি পরের বার যেতে পারব
২৪|
০৩ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩০
আবু সালেহ বলেছেন: ছোট ছোট ভাবনা আর সুন্দর অনুভুতির প্রকাশ বেশ লাগলো .................
সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা.....
০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১১
বাবুনি সুপ্তি বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া
২৫|
০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২০
নিখিলেস প্যারিসে বলেছেন: রোজ নামচা ভালোই লাগলো
++++
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫২
বাবুনি সুপ্তি বলেছেন: আপনার নামটা দারুন। এটা কি সেই গানের?
২৬|
১০ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও ফুলপরী, কেমন আছে?
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:১৬
বাবুনি সুপ্তি বলেছেন:
ভালো আছি নানু
অনেকদিন পর! আপনি কেমন আছেন? এটা কি নতুন নাকি? আগে তো দেখিনি!
২৭|
১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৭
শোশমিতা বলেছেন: ছোট ছোট সুন্দর অনুভুতি
অনেক ভালো লাগলো +
আপু ভাপা পিঠা খাইতে মন চাইতেছে
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৪
বাবুনি সুপ্তি বলেছেন:
আপু গ্রামে চলে যাও। এখানের ভাপা পিঠায় সেই মজা নেই।
২৮|
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩১
শাফ্ক্বাত বলেছেন: গতকাল বড়ভাবীর হাতে বানানো এক্কেবারে ফ্রেস ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেলাম। তোমার লেখা পড়তে পড়তে আবার ইচ্ছে হচ্ছে ভাইয়ের বাসায় গিয়ে খেয়ে আসি আরেকদফা।
ফেলে আসা এমন টুকরো ঘটনাই কিন্তু আমাদের জীবনকে রঙের ছোঁয়ায় বর্ণীল করে তোলে, স্বপ্ন দেখায় আরও কিছুদিন বেঁচে থাকার, সামনেগিয়ে যাওয়ার।
এরকম আরও লেখা পড়তে চাই। ভীষণ ভাল লাগলো ![]()
২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৩
বাবুনি সুপ্তি বলেছেন:
আপনার লেখাও আমি পড়েছি। খুব ভাল লেগেছে।
২৯|
২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১০
আহমেদ চঞ্চল বলেছেন: Click This Link
৩০|
২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: ![]()
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৬
বাবুনি সুপ্তি বলেছেন:
বাহ এমন মিষ্টি হাসি দেখে মন ভাল হয়ে যায়
৩১|
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৩
আকাশটালাল বলেছেন: পুরানোদের লেখা কেনো জানি না অন্যরকম ভালো লাগে। আপনি আবার নিয়মিত হোন ব্লগে
এই কামনা করি ![]()
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: হায় হায় আমি কখন অনিয়মিত হলাম!
আমিতো সব সময় আসি
তবে লেখা হয়নি অনেকদিন।
এখন লিখছি আবার।
৩২|
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৬
আকাশটালাল বলেছেন: পোস্ট না দিলেই অনিয়মিত মনে হয়
বাই দ্যা ওয়ে, puss in boots দেখছেন??? সেইরকম লাগছে
২৩ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: ডাউনলোড দিয়েছি
দেখে ফেলব।
৩৩|
২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫১
আবু সালেহ বলেছেন: খবর কি??? নতুন কোন পোস্ট দেখছি না...
২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৩
বাবুনি সুপ্তি বলেছেন: এক মাস ও তো হয়নি ভাইয়া
লিখছি।
শেষ হলেই দিব
৩৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৭
শোশমিতা বলেছেন: বাংলাদেশেই যেতে পারতেছিনা আর আপু বলে গ্রামে যাব
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩২
বাবুনি সুপ্তি বলেছেন:
ওহ আপু তুমি বাইরে? তাড়াতাড়ি চলে আসো
৩৫|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫২
আবু সালেহ বলেছেন: "লেখক বলেছেন: এক মাস ও তো হয়নি ভাইয়া"
ফেব্রয়ারী কিন্তু চলে যাচেছ......
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৩
বাবুনি সুপ্তি বলেছেন: আসিতেছে আসিতেছে
৩৬|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৭
মাহমুদা সোনিয়া বলেছেন: নিজের কিছু স্মৃতি মনে পড়ে গেল আপনার গোছানো বর্ণনায়। আপনি দারুণ লিখেন অনেকের কাছেই শুনেছি, আজ প্রমাণ পেলাম।
আমার ব্লগে আমন্ত্রণ রইল। ভালো থাকুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
বাবুনি সুপ্তি বলেছেন: এত সুন্দর করে বললে সত্যি লেখার ইচ্ছে টা লাফ দিয়ে আকাশে উঠে যায়
অনেক ধন্যবাদ আপু
৩৭|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৬
রুমমা বলেছেন: ভালো লাগলো পরে।ঘ্রামে গেলে আমাকেও সাথে নিয়ে যেও।আমারো খুব ইচ্ছা রং তুলি.ক্যমেরা নিয়ে কয়েকদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাই ।
৩৮|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৭
রুমমা বলেছেন: *গ্রামে* হবে জ্বর তো উল্টা পাল্টা লিখছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১২
বাবুনি সুপ্তি বলেছেন: জ্বর কেন আপু
সবার খুব জ্বর হচ্ছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো দোয়া করি।
৩৯|
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৮
Dee Dee বলেছেন: শুকনো পাতা ঝরে পড়ার দৃশ্যটা আসলেই সুন্দর বাবুনি!
৪০|
২১ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
আরজু পনি বলেছেন:
আজ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্লগিং করছি, মানে নারী ব্লগারদের চেনার চেষ্টা করছি। আপনার কথা আগেই শুনেছি, বেশ ভালো লাগলো আপনার ডায়েরী লিখা।
আপনি আমার ব্লগে আসুন আর নাই আসুন তাতে আমার সমস্যা নেই তবে আমি যে আসবো সেই ব্যবস্থা নিশ্চিত করছি ![]()
আর অনেকদিন পোস্ট দিচ্ছেন না, দিয়ে ফেলুন, অপেক্ষায় রইলাম ![]()
৪১|
২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১:৪২
সাগর রায় বলেছেন: অনেক ভাল লাগলো.........।।
৪২|
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১২
মুনসী১৬১২ বলেছেন: শুভ বৈশাখ
৪৩|
১৮ ই মে, ২০১২ বিকাল ৫:০৬
অ্যামাটার বলেছেন: কতদিন বাবুনির নতুন লেখা নাই![]()
২০ শে মে, ২০১২ বিকাল ৩:৩৯
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া আর লজ্জায় ফেলবেন না আমাকে
আমি নিজেও খুব কষ্ট পাই লিখতে পারি না বলে।
৪৪|
২৪ শে মে, ২০১২ রাত ১২:৩৭
দুই দুয়ারী বলেছেন: ওয়ে... ভুলনাথ ভুম্বল শুটকি.... এত কিছু মনে থাকে কিভাবে?...
০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৩২
বাবুনি সুপ্তি বলেছেন: আপনাকে চেনা চেনা লাগছে যে!
৪৫|
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭
চতুষ্কোণ বলেছেন: এই ধরনের লেখাগুলো খুবি ভালো লাগে আমার। কিন্তু ব্লগে এমন লেখা একদমই কমে গেছে অথবা আমার চোখে পড়েনা, আগের মতো সময় না দেয়ায়। খুব ভালো লাগলো। অনুভূতিগুলো এমনিভাবেই সুন্দর আর সজাগ থাক।
০৬ ই জুলাই, ২০১২ রাত ৮:০১
বাবুনি সুপ্তি বলেছেন:
অনেক দিন পর আপনাকে দেখলাম। আমিও তেমন সময় দিতে পারি না। খুব মিস করি কিন্তু
আশা করি ভাল আছেন
৪৬|
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৪
আবু সালেহ বলেছেন: এখন কয় মাস গেছে..........১...২...৩ না আমি আর গুনবো না....
৪৭|
০৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৭
শোশমিতা বলেছেন: কেমন আছো আপু?
০৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৯
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক দিন পর এসে মন্তব্য দেয়ার বাটন খুঁজে পাচ্ছিলাম না । !
৪৮|
০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৫
রোমান সৈনিক বলেছেন:
বুজার চেস্টা করছি
৪৯|
০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: আপু কেমন আছেন,অনেক দিন আপনার দেখা নেই।
সেই প্রথম যখন ব্লগে আসি তখন আপনার নিয়মিত আসা যাওয়া ছিল।
যাই হোক ভাল থাকবেন।
৫০|
১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
জেমস বন্ড বলেছেন: উত্তর তো দিবেন না
তাই একটা ইমু দিয়ে গেলাম
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন:
আমিও ইমো দিলাম।
৫১|
৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৪
জেমস বন্ড বলেছেন:
আমি অনেক অনেক খুশি হয়েছি । সিরিয়াসলি
৫২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৩
আমিই জিনিয়া বলেছেন: অনেক দিন পর সামুতে এসে তোমার লেখা পরলাম।খুব ভালো লাগলো!
৫৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
আমিই জিনিয়া বলেছেন: Click This Link
এসো কিন্তু আপুনি! ![]()
৫৪|
২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসেন, নতুন পোস্ট দিন।
৫৫|
১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: সবগুলোই কম-বেশি ভালো লেগেছে, তবে দ্বিতীয়টা সবচেয়ে বেশি!
রাস্তার পাশে দাঁড়িয়ে ভাপাপিঠা, ভেলপুরি খাওয়া .... মনে হয় আপনি সেই সাথে ধুলো খেতেও বেশ পছন্দ করেন!
"অল্প স্বল্প গল্প" এ ২৪তম ভাললাগা। + +
৫৬|
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:২৯
মেহবুবা বলেছেন: তেঁতুল গাছ অনেক বড় হয়েছে কতজনে খায়! একটা বাঁশ ঝাড়ও করেছিলাম সেটা নাই করে দেয়া হয়েছে।
আজই ভাবছি অন্য একটা জায়গার কথা, সেখানে পশ্চিম উত্তর কোণে দুটো বড় দেখে তাল গাছের চারা লাগাবো।
কিন্তু তুমি কই? তোমরা এক একজন এমন নিষ্ঠুরের মত লুকিয়ে থাকো!!
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৭
আমি রাইন বলেছেন: ভাল লাগা