নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আঁকড়ে

০৬ ই জুন, ২০২৬ রাত ১০:৪৩

আঁকড়ে
সাইফুল ইসলাম সাঈফ

দূর দেশের কন্যার প্রতি আকর্ষণ
আগ্রহ, জানতে, দেখতে, করতে বরণ।
ইচ্ছে তীব্র তাকে আঁকড়ে ধরতে
হাতে হাত রেখে আজীবন চলতে।

কী যে আকাঙ্ক্ষা, রেখেছি লুকিয়ে
অব্যক্ত কথা সব জমা হৃদয়ে।
কিন্তু সে চুপ হয়ে থাকে
খুব মিস করি যে তাকে।

এক পশলা বৃষ্টির জন হাহাকার
শূন্যতার জন্য চিত্ত ফেটে একাকার।
সুপ্রস্তাব করা তো দোষের না
হবে কি আমার হে আল্পনা?

আমার প্রশ্নে তোমার তড়িৎ প্রত্যুত্তর
খুশি করে আমায় আনন্দ ভরপুর!
মুছে দেব তোমার গোপন কষ্ট
তোমায় উপহার দেব ফল সুমিষ্ট।

একবার ডেকে দেখো কতো দ্রুত
তোমায় অনুভব করি মুহূর্তে কত।
তোমায় দিতে চাই স্বর্ণালী মোহর
তপ্ত দুপুরে ছায়া দেব মনোহর।

রঙিন করে সাজিয়ে রাখব রানী
দূর করে দেব যত গ্লানি।
হতে চাই তোমার প্রত্যাশার রাজ
মোহিত হয়ে দেখব তোমার সাজ!

উত্তরা, ঢাকা।
০৬.০৬.২০২৬






মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৬ ভোর ৬:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক পশলা বৃষ্টির জন হাহাকার শূন্যতার জন্য চিত্ত ফেটে একাকার।
................................................................................................
চাতকের মতো চেয়ে থাকে তৃষ্ণার্ত চোখ,
বুকের ভেতর জমে কেবলি একলা হওয়ার শোক।
তপ্ত রোদে পুড়ে যায় স্মৃতির সবুজ পাতা,
ধুয়ে মুছে যাক আজ যত আছে না-বলা কথা।
মেঘের খামে পাঠিয়েছি এক মেঘলা দিনের চিঠি,
ঝরে পড়ুক অবাধ্য জল, ভাঙুক নীরবতার দিঠি।
আকাশের বুকে যেমন জাগে কালবৈশাখীর সুর,
তেমনি করে ভাঙুক বিষাদ, কাটুক আঁধার দূর।
এক পশলা বৃষ্টি নামুক এই হৃদয়ের ক্যানভাসে,
শূন্যতা সব হারিয়ে যাক ভেজা মাটির সুবাসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.