নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পাতার পাখা

১৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৮

পাতার পাখা
সাইফুল ইসলাম সাঈফ

নারকেল গাছের পাতা ছিঁড়ে
পাতার শলা আলাদা করে
দুই পাতা সমান করে কেটে
বানাতাম চার ডানার একটি পাখা
খেজুর গাছের কাঁটা ছিঁড়ে
সে কাঁটা পাখার মাঝখান বরাবর গেঁথে
দখিনা বাতাসের মুখামুখি ধরলেই
শুরু করত ঘুরা, কী জোরে!
তখন কী যে খুশি, উল্লাস
প্রচণ্ড রোদেও লাগতো বেশ!
আগের মত আনন্দের নেই খোরাক
হচ্ছে কেবল হৃদে হৃদে ফারাক।
চারদিকে সুরম্য বিশাল অট্টালিকা
অলিগলি, রাস্তা আঁকাবাঁকা।
দেখা যায় না প্রাকৃতিক ভূদৃশ্য
কতো মানুষের আনাগোনা প্রকাশ্য।
কারো মুখ চেনা বহুবার দেখা
বেশিবাগই অচেনা, অজানা।
মন খারাপ থাকে, চিনচিন ব্যথা
সবাই ব্যস্ত, হৃদয় কথা অযথা।
একাকিত্বে দিক হারা ভ্রান্ত
কেউ করে না শান্ত, করে ক্ষান্ত!


উত্তরা, ঢাকা।
১৯.০৬.২০২৬





মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৬ রাত ৩:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে নীরবতায় আমি পেতাম শুধু ভয়,
তুমি কাছে আসতেই তা মিষ্টি গান হয়।
একটুখানি আলতো ছোঁয়া, নরম কিছু কথা,
আমার মন ভুলে যায় সব পুরনো ব্যথা।

২০ শে জুন, ২০২৬ রাত ১০:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

২| ২০ শে জুন, ২০২৬ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: পাখার দিন শেষ। এখন এসি।

২০ শে জুন, ২০২৬ রাত ১০:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি পাখার দিন শেষ। এখন এসির দিন

৩| ২০ শে জুন, ২০২৬ সকাল ১১:৫৫

মায়াস্পর্শ বলেছেন: মনে পরে ডাবের পাতা দিয়ে বানানো ঘড়ি, চশমা। আহ কি সুন্দর দিনগুলোই না ছিল।

২০ শে জুন, ২০২৬ রাত ১০:২৫

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি খুব সুন্দর দিন ছিল আগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.