| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী আবু ইউসুফ (রিফাত)
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
নোবেল পেলেন নাভি,
ট্রাম্পের মুখে চাবি!
“নাভির হাতে নোবেলের হাসি,
ট্রাম্পের মনে আশাভঙ্গের বাঁশি!”
নাভি পিল্লাই পেলেন সম্মান,
শান্তির বার্তা, মানবতার গান।
বিশ্বজুড়ে উঠল খুশির ঢেউ,
হাসিমুখে আজ আনন্দে কেউ!
ট্রাম্প ভেবেছিলেন, নোবেলটা তাঁর,
প্রশংসার ঢেউয়ে ভরবে দরবার।
স্বপ্নের মুকুট মাথায় তুলে~
বসলেন তিনি হিসাব মেলে!
পুরস্কার গেল অন্য ঘরে!
ট্রাম্পের হাসি মিলালো অন্তপুরে!
মুখটা ভারী, মনটা খারাপ;
স্বপ্নের খাতায় পড়ল বাজ!
নাভির হাতে সম্মানের আলো!
ট্রাম্পের মনে প্রশ্ন—“এ কী হলো?”
যতই চলুক প্রচারের ঢোল,
পুরস্কার জেতে না কথারই বোল!
শান্তির পথে যার অবদান,
সম্মান তারই—এটাই বিধান।
ট্রাম্পের জন্য রইল পরামর্শ—
স্বপ্ন দেখুন, তবে রাখুন ধৈর্য!
শেষ কথা তাই ছন্দের তালে,
নোবেল মেলে না শুধু কথার জালে।
খ্যাতি নয়, কাজই আসল পরিচয়,
মানবতার জয়েই শান্তির বিজয়!
১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বললেন, “শান্তির যত কৃতিত্ব, সব তো আমারই চাই,
নোবেল যদি অন্যে পায়, তবে শান্তি কোথায় পাই?
কমিটি কেন বোঝে না মোর অবদানের পরিচয়,
মেডেল ছাড়া শান্তির পথে— এ কেমন বিশ্বজয়!”
২|
১২ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১২ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ @রাজীব নুর!
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
ট্রাম্প সাহেব হোয়াইট হাউজে বসে খাচ্ছিলেন চিপস,
হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ, নড়ে গেল তার লিপস!
ওপেনহেইমার বা বড় কোনো নেতার নাম তো নাই,
নোবেল শান্তিতে মঞ্চে এখন বিচারক নাভি পিল্লাই!
ট্রাম্প হুংকার দিয়ে উঠলেন, “এ তো ভারী অন্যায়!
আমার চুক্তি, আমার শান্তি— সব ভেসে গেল বন্যায়?
আমি এত করলাম দুনিয়ায়, আমার মেডেল কই?
ওরা আমার নামটা বাদ দিয়ে কারে নিয়ে করছে হৈচৈ?”