নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

জুলাইয়ের আন্দোলনের আগে ও পরে হওয়া হত্যাকাণ্ডগুলো কি কোন ডিজাইনের ফলে হয়েছিলো?

২৭ শে মে, ২০২৬ রাত ৯:১৮



কিছু মানুষ বলছেন, জুলাই আন্দোলনের সাফল্য মেটিকুলাস ডিজাইনের ফলে হয়েছিলো। অর্থাৎ, কজ এন্ড ইফেক্ট থিওরি। এমন কোন কিছু ঘটানর আগে যে 'কজ' সৃষ্টি হয়, তার পিছনেও একটি 'কজ' থাকে। যেমন- কোন ডিম্বের বিগ ব্যাঙের ফলে যদি বিশ্ব হয়ে থাকে, তাহলে, সেই বিগ ডিম্বেরও তো অস্তিত্বে আসা লাগবে! নাহলে, বিগ ব্যাং হবে কি করে!!!

তা যদি সত্যি হয়, ৩৬ জুলাইয়ের আগে আওয়ামী সরকার অনেক হত্যাকাণ্ড ঘটাতে শুরু করেন। গুমগুলোও সেই সময়ে সঙ্ঘটিত হয়। আর, দেশ থেকে পাচার হওয়া টাকা পাচারকারীরাও তাদের কাজ দীর্ঘ সময় ধরে ঘটাতে থাকেন।

এইসব কাণ্ড সঙ্ঘটিত হবার ঠিক কোন সময়ে মেটিকুলাস ডিজাইন বানানো হয়? মেটিকুলাস ডিজাইন যে হচ্ছে, সেটা কি আওয়ামী সরকার বুঝতে পেরেছিলেন? আওয়ামী লীগ সরকারকে কি বাধ্য করা হয়েছিলো ডিজাইনটির অংশ হয়ে হত্যাকাণ্ডগুলো ঘটাতে? আওয়ামী সরকারের অন্য কোন 'অপশন' ছিলো কি?

আওয়ামী সরকার তাঁদের শেষ দিকে আন্দোলনের বিরুদ্ধে নিজেদের একশনগুলোকে 'যুদ্ধ' হিসেবে ঘোষণা করেছিলেন। ব্যারিস্টা সুমন ভাই নিজেও এটা বলেন। কী কারণে এমনটা ভাবা শুরু করেছিলেন? দেশবাসীর কাছে তাঁরা কি কি লুকিয়েছিলেন? কেন?

শেখ হাসিনা নিজ দলের দূর্নীতিবাজদের বিরুদ্ধে নিজে কিছু না বললেও, ব্যারিস্টার সুমন ভাইকে দিয়ে অনেক কিছুই বলিয়েছিলেন। অনেকেই এটা বলেন। যদিও আওয়ামী পার্টি প্রধান তাঁর পতনের কয়েক মাস আগে 'দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ' ঘোষনা করেছিলেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যারিস্টার সুমন ভাইকে দিয়ে অনেক কিছুই বলিয়েছিলেন।
......................................................................................
এই রকম নেতা শুধু বলে যাবে কেন ?
একশন বা আদালতে কেস ছিলনা কেন ?
আর্ন্তজাতিক ষড়যন্ত্র যে চলছে তা সবাই জানত
এর প্রতিকার কি হয়েছিলো ???
আমিও পিটার হাঁসের লাফ ঝাঁপ নিয়ে লিখেছিলাম !

২৭ শে মে, ২০২৬ রাত ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভালো প্রশ্ন!

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ আমেরিকাকে হালকা ভাবে নিয়েছিলো। তাই এখন মাঠের বাহিরে।

২৭ শে মে, ২০২৬ রাত ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সব কিছু ভুলে যান, হাল্কা ভাবে নিন।
এরচেয়ে ভালো সিলেটি গান শুনুন!!!

এই গান ভালো লাগবে, আসা করি - https://on.soundcloud.com/SSRAMHTPORHw6F8a3V

৩| ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: এই বিষয়টা একদিন দিনের আলোর মতো পরিস্কার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.