নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। দেশ চালাতে অর্থের প্রয়োজন। বিএনপি সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নেই, তাই ব্যাংকে রাখা অর্থের ওপর ডিউটি-ট্যাক্স, হুন্ডা-বাইক, অটোরিকশাসহ নানা অযাচিত খাতে কর বসানো হচ্ছে। এর ফলে জনমনে বিরূপ প্রভাব পড়ছে এবং সরাসরি মানুষের জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

একটি দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এর সঙ্গে জড়িত দেশের অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের মতো মৌলিক বিষয়গুলো। বর্তমান সময়ে বাংলাদেশে এই সংকট মোকাবিলা করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।

আমার মতে, সাময়িক সমাধান হিসেবে দেশে মদ্যপানের দোকান ও বারগুলোর বৈধতা দেওয়া এবং অনলাইন বেটিং সাইটগুলোর লাইসেন্স উন্মুক্ত করে ফেলা যেতে পারে। মদ্যপান, ক্যাসিনো ও জুয়ার সঙ্গে পর্যটন শিল্প জড়িত। তাই আশা করা যায়, বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, দেশীয় পর্যটন স্পটগুলো আরও সমৃদ্ধ হবে এবং সরকারি কোষাগারে অতিরিক্ত অর্থ জমবে।অন্যদিকে ইয়াবাসহ মাদকের প্রভাবে ইতোমধ্যেই সামাজিক অস্থিরতা চরমে পৌঁছেছে। তাই সরকারের উচিত মাদকের বিরুদ্ধে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে শুধুমাত্র মদ্যপানীয়কে সহজকরণ করা।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:২৫

আলামিন১০৪ বলেছেন: এই দেশে মদ সহজলভ্য করলে পর্যটক বাড়বে বলে আপনার ধারনা?
মদ্যপান-ক্যসিনোর জন্য মানুষ ভিন্ন দেশে যায়?

বাংলাদেশ পর্যটকদের জন্য অনুকুল নয়। অপ্রতুল পর্যটক অবান্ধব যোগাযোগ ব্যবস্থা, পাশে একই রকম কৃষ্টি-সংস্কৃতিসমৃদ্ধ বৃহৎ দেশ থাকতে বাংলাদেশে বর্হিবিশ্বের কেউ আসতে চায় না।

০১ লা জুন, ২০২৬ রাত ১১:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

মদ্যপান-ক্যসিনোর জন্য মানুষ ভিন্ন দেশে যায়? বিশ্বের সবচেয়ে বেশী ভ্রমনকৃত দেশ ও শহরগুলোতে মদের বার- ক্যাসিনো আছে নাকি নাই? সৌদির মতো দেশ শরিয়া, ধর্মীয় বিধি-নিষেধ পাশে রেখে কেন কনসার্ট বা বার, ক্যাসিনো, রিসোর্ট রেখে আলাদা পর্যটন কেন্দ্র বানাচ্ছে?

অপ্রতুল পর্যটক অবান্ধব যোগাযোগ ব্যবস্থা, শ্রীলঙ্কা, নেপালের যোগাযোগ ব্যাবস্থা বাংলাদেশ থেকে ভালো নাকি খারাপ সেখানে এতো পর্যটক কেন?

২| ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার ।

০১ লা জুন, ২০২৬ রাত ১০:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:


শেখ হাসিনার সাথে একটু সূদির নামটা ও যোগ করেন.....

৩| ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

মাথা পাগলা বলেছেন: মধুচক্রের সাজেশনটা বাদ পড়ে গেসে।

০১ লা জুন, ২০২৬ রাত ১০:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন:


আরো একটু খোলাসা কইরা বলেন। সব মাথার উপর দিয়ে যাইতেছে।

৪| ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পর্যটক বাড়াতে পর্যটন স্থানগুলোতে নিরাপত্তা বাড়াতে হবে।
আর, সাদা চামড়া দেখলে বাজে ভাবে তাকানোটা বন্ধ করতে হবে।

০১ লা জুন, ২০২৬ রাত ১১:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

পর্যটন সেক্টর একটি ইকোসিস্টেম চলে। ধরেন কেউ সারারাত নিরাপদে এক লাখ ডলার ক্যাশ নিয়ে চলাফেরা করলো মাগার মনোরঞ্জনের জন্য কিছু পাইলো না তখন পর্যটক আসবে?

৫| ০১ লা জুন, ২০২৬ রাত ৮:৫৬

রাসেল বলেছেন: মুখে মিষ্টি মিষ্টি কথা এবং দুর্নীতিতে সেরা হওয়া দেশ "টেকসই অর্থনীতি" পাবে; হাসি, কান্না ও লজ্জা হয়।

০১ লা জুন, ২০২৬ রাত ১১:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

দেশে স্বর্গীয় সূরা আনার ব্যবস্থা করেন সব ঠিক হইয়া যাইবো.....

৬| ০২ রা জুন, ২০২৬ সকাল ৭:৪০

আলামিন১০৪ বলেছেন: শ্রীলঙ্কা, নেপালের রাজধানীর সাথে ঢাকার তুলনা করেন, না গিয়ে থাকলে ইউটিউব দেখেন- সেখানে হাটার ফুটপাথ বেদখল হয় না- হাটতে গেলে মানুষের সাথে ধাক্কা লাগে না- জনসংখ্যার আধিক্যের কারণে আমাদের দেশে পাবলিক ফেসিলিটির দৈনতা প্রকট- যার মধ্যে যোগাযোগ ব্যবস্থাও ব্যতিক্রম নয়। আপনি বাসস্ট্যান্ড এ যাবেন? যানজটে আটকা পড়ে ঘন্টা পার। দেশের বাসগুলো লক্কর-ঝক্কর। অধিকাংশ রুটের বাসে এসি নেই। ঘিঞ্জি অলি-গলিতে ভরপুর- অপরিকার্পত নগরায়ন দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে। এখানে আপনি পর্যটক আনবেন?

০২ রা জুন, ২০২৬ দুপুর ২:২৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
জনসংখ্যার আধিক্যের কারণে আমাদের দেশে পাবলিক ফেসিলিটির দৈনতা প্রকট- যার মধ্যে যোগাযোগ ব্যবস্থাও ব্যতিক্রম নয়। একটা দেশে কি শুধু বাসে চড়া ফুটপাত দিয়ে হাটা পর্যটক ই আসে নাকি ল্যা মেরেডিয়ান, মেন্ডারিন, প্যান প্যাসিফিক থাকা টেক্সি, এসি বাসে চড়া মানুষ ও ঘুরতে যায়? তো বাংলাদেশে এরা কোথায়? কলকাতা, ফিলিপাইনের ম্যানিলা, কুইজন সিটিতে জনসংখ্যার আধিক্য বাসে এসি আর ফুটপাত আছে কিনা একটু খোঁজ নেন? সেখানে কেমন পর্যটক যায়.....

শ্রীলঙ্কা, নেপালের রাজধানীর সাথে ঢাকার তুলনা করেন, না গিয়ে থাকলে ইউটিউব দেখেন- না আমি জীবনে এইসব জায়গা চোক্ষে ও দেখি নাই, চিটাগাং এর হাটহাজারী মাদ্রাসায় বইসা ব্লগে তালিম দিতাছি।

ইষ্ট এশিয়ার পর্যটন নির্ভর একটি পাবলিক ট্রান্সপোর্টে্র এসি বাসের ছবি‌। :P মানুষ কম দেইখা আবার বইলেন না জনসংখ্যা কম; অফপিক সময়ের

৭| ০২ রা জুন, ২০২৬ বিকাল ৩:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অর্থের জোগান বাড়াতে এরকম সামাজিক অবক্ষের সাথে জড়িত জিনিসের বৈধতা আমেরিকাও দিয়েছিলো, ফলাফল ভালো হয় নি। ওখানে রাস্তা-ঘাটে মাতাল, বেহুশ হয়ে পড়ে থাকার দৃশ্য নতুন নয়। এসবের বৈধতা বুমেরাং হওয়ার সম্ভাবনাই বেশী। পর্যটনের পরিবেশ আরো উন্নত করা প্রয়োজন বাংলাদেশে। এখানে দৃশ্যমান কিছু অগ্রগতি হলেও, আরো অনেক পরিবর্তন প্রয়োজন সেই সাথে এদেশের মানুষের মন-মানসিকতারও ব্যাপক পরিবর্তন প্রয়োজন। ধন্যবাদ।

০৩ রা জুন, ২০২৬ রাত ১:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ওখানে রাস্তা-ঘাটে মাতাল, বেহুশ হয়ে পড়ে থাকার দৃশ্য নতুন নয়। বাংলাদেশে কিন্তু এখন কোন রকম মদ্যপান বা মাদকের বৈধতা নেই। ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ও এমন মাদকাসক্ত ড্যান্ডিখোরা অহরহ রাস্তায় পড়ে থাকতে দেখবেন। ইহা একটি সার্বজনীন সমস্যা; বিশ্বব্যাপী দরিদ্র অশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে মদ্যপান, মাদক, অবাধ যৌনতার হার বেশি। ইহা পুঁজিবাদী সমাজ কাঠামোর অভিশাপ। আমার হিসেব ভাই সোজা_ এদেশে আন্ডার কভারে মদ বলেন আর জুয়া বলেন পর্দার আড়ালে সবই চলে; তাহলে ইহাকে বৈধ করে রাজস্ব আয় কেন নয়?

৮| ০২ রা জুন, ২০২৬ রাত ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার ব্যাখ্যা সঠিক। শুধুমাত্র জুয়া বাদে বাকী সবগুলো ক্ষেত্র দেশে সহজ করে দেওয়া উচিত। দেশে পর্যটকের ভিড় বেড়ে যাবে।

০৩ রা জুন, ২০২৬ রাত ১:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনি দেশ-বিদেশে ঘুরে তাই হয়তো এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। আমার মতে জুয়ার লাইসেন্স দেওয়া উচিত। ঢাকার অভিজাত এলাকা সহ সারাদেশে যত সোস্যাল ক্লাব আছে এর এক একটি জুয়ার আখড়া। সরকার ইহাকে বৈধ করে ভ্যাট-ট্যাক্স বসাক তারপর ও ব্যাংকে জমানো টাকা হুনডা বাইকের উপর থেকে হাস্যকর অযাচিত ট্যাক্স প্রয়োগ না করে......

৯| ০৩ রা জুন, ২০২৬ রাত ১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন:
পর্যটন সেক্টর একটি ইকোসিস্টেম চলে। ধরেন কেউ সারারাত নিরাপদে এক লাখ ডলার ক্যাশ নিয়ে চলাফেরা করলো মাগার মনোরঞ্জনের জন্য কিছু পাইলো না তখন পর্যটক আসবে?
================

বাংলাদেশে এখন গুলশান বনানীর স্পা সেন্টার আছে যেখানে হ্যাপি এন্ডিং-এর চেয়েও বেশি কিছু পাওয়া যায়। :D

০৩ রা জুন, ২০২৬ রাত ১:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:


আমি তো মদ্যপান আর জুয়ার মধ্যে ই ছিলাম‌। আপনি আবার ম্যাসাজ ঢুকায়ে দিলেন? :-B এতো দেখি মনোরঞ্জনের উপর মনোরঞ্জনে।

১০| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: মদ, পর্যটক দিয়ে অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়।
আপনি কি অর্থনীতির ছাত্র?
হেলিকাপ্টার ম্যানি বুঝেন?

০৩ রা জুন, ২০২৬ বিকাল ৫:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন:

দেশে থেকে আপনার মন মানুষিকতা সংকিন্ন হয়ে গিয়েছে।

বউ বাচ্চা নিয়ে দুই রাত মালদ্বীপ আর ১ রাত শ্রীলঙ্কা ঘুরে আসুন।

বিশ্ব কিভাবে চলছে দেখুন বুঝুন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.