| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।
বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে আর কিছু বাকি নেই ।
তবুও জন্মান্তরের প্রতীক্ষা, ওড়ে যাওয়ার নেশা...
একাকী রাজপথের পথিকের চেয়েও
আরো নিঃশব্দে হেঁটে চলা
প্রতিটা রক্তকণিকার আলোড়ন
যেন স্বপ্নের চাদরে মোড়া সেই অপরূপ ভোরের শিশির পতনের ট্রাজিডি !
ল্যম্পপোস্টে পিঠ ঠেকাতেই
দুঃস্বপ্নের চেয়েও ঘন অন্ধকার চোখে :
তবুও বেঁচে আছি, বাঁচতে হবে বলেই ।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১১:০০
সাইফুলসাইফসাই বলেছেন: দুঃস্বপ্নের চেয়েও ঘন অন্ধকার চোখে
তবুও বেঁচে আছি, বাঁচতে হবে বলেই।
চমৎকার কবিতাখানি