| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন তুমি নেই সমস্তই শুন্য, বাতাসে ভেসে আসে কেবল তোমার স্মৃতি। ডাক দিলেও শুনতে পাই না, তবু মন চায়, তোমায় কাছে ফেরাবো বুকের আঙ্গিনায়।
তুমি ছাড়া কোথাও যেন আলো নেই। তোমার স্পর্শে জেগে উঠে হৃদয়ের সুর। অন্ধকারে ডুবে যায় তোমারই জন্য মন, ফিরে এসো প্রিয়তমা ফিরে আসুক ওই পূর্ণিমা। রাত হলে জোছনায় ভেসে যায় স্মৃতির পথ, তোমার হাসিতে রাত জাগে অনুরাগী মন। তুমি নেই, কালো আঁধারে মুখ লুকাই, তুমি ছাড়া কেমন করে কাটবে দিন অযথাই!
জোছনার রাতে স্বপ্ন দেখি তুমি চলে এসেছো, রাতের আঁধারে মিশে থাকে আমার আশা। তুমি হলে আমার ভুবন রঙীন হয়, তুমি নেই তাই জীবনটা শূন্য রয়। তুমি ছাড়া কোথাও যেন আলো নেই, তোমার স্পর্শে জেগে উঠে হৃদয়ের সুর। অন্ধকারে ডুবে যায় মন তোমার জন্য, ফিরে এসো প্রিয়তমা ফিরে আসুক ওই পূর্ণিমা।
১৯ শে জুন, ২০২৬ রাত ১০:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পূর্নিমার নির্মল চাঁদের আলোতে প্রিয়তমার সাথে নির্জনে সময় কাটানো অবশ্যই রোমাঞ্চকর দৃশ্যগুলোর একটি।
=============================
সত্যিই তাই! এরচেয়ে রোমান্টিক আর কিছু হতে পারে না।
অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম ইউটিউব ভিত্তিক নয়। আমার একটি ওয়েবসাইট আছে যেটায় আগামী মাস থেকে কোর্সগুলো পাওয়া যাবে।
ধন্যবাদ নিরন্তর।
২|
২০ শে জুন, ২০২৬ ভোর ৪:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার স্পর্শে জেগে উঠে হৃদয়ের সুর,
................................................................
মুহূর্তেই মুছে যায় শত জনমের দূর।
তুমি এলে বুকের ভেতর বাড়ে হৃদস্পন্দন,
তোমার প্রেমে পূর্ণ হলো আমার এ ভুবন।
চোখে চোখ রেখে কেটে যাক অনন্তকাল,
তুমি আমার মেঘলা আকাশ, তুমিই উষার লাল!!
তোমার হাসির চাদরে আজি আকুল এ মন,
তুমি ছাড়া শূন্য সবই, নিঃস্ব এ জীবন।
হৃদয়ের ভাঁজে আঙুল রেখে কাটুক সারাবেলা,
আমাদের প্রেমে, থমকে যাক সময়ের এই মেলা।
তুমি আমার প্রথম ছোঁয়া, তুমিই আমার গান,
তোমার মাঝেই সঁপে দিলাম আমার আকুল পরান।
৩|
২০ শে জুন, ২০২৬ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: এটা কি কবিতা?
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০২৬ রাত ১০:১১
সুলাইমান হোসেন বলেছেন:
পূর্নিমার নির্মল চাঁদের আলোতে প্রিয়তমার সাথে নির্জনে সময় কাটানো অবশ্যই রোমাঞ্চকর দৃশ্যগুলোর একটি। আপনার অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম কি ইউটিউবে নাকি অন্য কোথাও?