নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে জার্মানি বা জাপানের অর্থনৈতিক সংস্কার মডেল অনুসরন করতে হবে

১৩ ই জুলাই, ২০২৬ ভোর ৫:৫৭

বিভিন্ন দেশ কীভাবে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে নিজ দেশের নাগরিকদের দারিদ্র্য বিমোচন করেছে তার ইতিহাস পড়ছি। উদ্দেশ্য আমার নিজের দেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে একটি বই লেখা। ইতিমধ্যে, 'বিশ্বজয়ের অর্থনীতি' নামক আমার একটি ইবুক বের হয়েছে, এশিয়ার দেশগুলোকে নিয়ে।

বাংলাদেশ রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় ধাক্কা খেয়েছে খুব বেশি দিন হয় নাই। এখন আমাদের দেশের যা অবস্থা, তা অনেকটা যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর যুদ্ধ পরবর্তী সময়ের মতো। এই অবস্থায় দক্ষিণ এশিয়ার 'ইকনোমিক টাইগার' হওয়ার জন্যে যোগ্য নেতৃত্বের সাথে চাই সঠিক পরিকল্পনা। আর, সেজন্যে প্রয়োজন কোন একটি দেশের অর্থনৈতিক সংস্কারকে রোল মডেল হিসেবে নেওয়া।

যুদ্ধবিদ্ধস্ত জার্মানিতে 'মিটেলস্ট্যান্ড ইকোসিস্টেম' তৈরি হওয়ার ফলে কীভাবে আজ মাথা উঁচু করে ফের দাঁড়িয়েছে, তা নিয়ে পড়লাম। জার্মানির অর্থনৈতিক মুক্তির প্রধান নায়ক লুডভিগ এরহার্ড দারুণ এক কাজ করেছেন! তিনি জার্মানিতে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছিলেন। তিনি মনে করতেন, রাষ্ট্র ব্যবসা করবে না, বরং সমাজে 'রেফারি'-এর ভূমিকায় থাকবে।

কিছু দিন আগে পড়েছিলাম কীভাবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত 'ইনকাম ডাবলিং প্ল্যান' বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক পুনরুত্থান ঘটান। সেই দেশ থেকে দারিদ্র্য পুরোপুরি নির্মূল করার পেছনে এই মাস্টারপ্ল্যানটিই ছিল সবচেয়ে বড় চাবিকাঠি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থায় জার্মানী এবং জাপান খুব খারাপ সময় কাটিয়েছে। বাংলাদেশের মতোই! তাই, আমার সাব-কনশাস মাইন্ড বলছে, এই দুইটি দেশই হোক বাংলাদেশের রোল মডেল!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৬ ভোর ৬:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থায় জার্মানী এবং জাপান খুব খারাপ সময় কাটিয়েছে।
..........................................................................................................
,৭১ এর পর আমরাও খারাপ সময় কাটিয়ে মাথা তুলে দাড়াতে শুরু করেছিলাম
আমাদের জিডিপি ৬.৫ এর উপরে যাচ্ছিল, কিন্ত তা অনেক দেশ মেনে নিতে
পারছিলোনা । ফলে আমাদের দূর্বলতার সুযোগ নিয়ে এমন ভাবে কোমর ভেঙ্গে দিয়েছে
যে , আগামী ২৫ বৎসরে এই ক্ষতি পূরণ হবে কিনা সন্দেহ ।
........................................................................................................................
জাপান আমাদের পাশে আছে বহুদিন যাবত, আমাদের আচরনে তারা বিরক্ত,
কোন কারন ছাড়াই তাদের অভিজ্ঞ ৭/৮ জন ইন্জিনিয়ার মেরে ফেলেছি, তার দ্বায় কতটুকু
শোধ দিয়েছি ? আমি একমাস জাপান ভ্রমন করেছি, সে জাতি যদি ১৯৬০ সালের
পর ঘুরে দাঁড়াতে পারে, আমরা কেন পারবনা ???

১৩ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাইয়া,
আমার মতো আপনারও বুক ভরা একটা হাহাকার - "আমরা কেন পারবনা???"

আমাদেরকে দেশের অনাথ জনগণের দিকে একটু ভালো ভাবে তাকাতে হবে। আমি আশা করি, আমাদের দেশ পারবে। তবে, সময় দরকার।

ভালো থাকুন নিরন্তর।

২| ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই আসসালামু আলাইকুম।
শুভ সকাল।

আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপদেষ্টা হতেন, তাহলে ভালো হতো।

১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, রাজীব ভাই।
ধন্যবাদ।

তবে, আমার কেন যেন মনে হয়, আমাদের প্রধানমন্ত্রীর উপদেশের চেয়ে সাহচর্য বেশি প্রয়োজন। উনার ভালো কম্প্যানিয়ন প্রয়োজন।

ভালো থাকুন নিরন্তর।

৩| ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৩:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



বাংলাদেশকে কারো মডেল অনুসরণ করতে হবেনা ।
শুধু কিছু মানুষের মনের হিংসা দুর করতে হবে ।
কুটি টাকার মাছের পুকুরে মাত্র ১০টাকার একটি বিষের
বোতল ডেলে দিয়ে যারা কুকর্ম করতে পারে
তাদেরকে জাপান, জার্মান কিংবা স্বর্গের
মডেল ধরিয়ে দিলেও একই কর্ম করে
দেশকে রসাতলে নিবে ।
যাহোক কামনা করি সরকারের সংস্লিষ্ট বিভাগ
আপনার পরামর্শ ধারণ করে দেশ গঠনে
চরম নিষ্ঠার পরিচয় দিক ।

আমার তুলে দেয়া নাশিদটি কী কপি
করে নিয়েছেন , না নিয়ে থাকলে
আমার সেই পোস্ট হতে তুলে
নেয়ার জন্য অনুরোধ থাকল ।

শুভেচ্ছা রইল


১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভাইয়া, আমি এই নিয়ে নতুন পোস্ট দিয়েছি। অন্য দেশ পারলে আমরাও পারবো।

বিঃদ্রঃ আমি আপনার নাশিদ নিয়ে কাজ করবো, তবে, একটু দেরী লাগবে। আমার পেইড সাবস্ক্রিপশন শেষ হয়ে গিয়েছে।

ভালো থাকুন নিরন্তর।

৪| ১৪ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, রাজীব ভাই।
ধন্যবাদ।

তবে, আমার কেন যেন মনে হয়, আমাদের প্রধানমন্ত্রীর উপদেশের চেয়ে সাহচর্য বেশি প্রয়োজন। উনার ভালো কম্প্যানিয়ন প্রয়োজন।
ভালো থাকুন নিরন্তর।

আসলে আমি বলতে চেয়েছি, আপনার মাথায় দারুন সব আইডিয়া আসে।
আপনি প্রধানমন্ত্রীকে আইডিয়া দিতেন। সে আইডিয়া গুলো দেশ ও সমাজের জন্য মঙ্গলকর হতো।

১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ, রাজীব ভাই।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.