| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে। এখন বুঝলাম, ব্লগ অঙ্গনেও সম্ভবত বালছাল মন্ত্রণালয় আছে - আর তার অনানুষ্ঠানিক মন্ত্রী স্বয়ং রাজীব নূর!
আমি নাকি বালছাল লিখি। কথাটা শুনে প্রথমে মন খারাপ হয়েছিল। পরে ভাবলাম, লোকটা অন্তত আমার লেখাকে বিনোদন হিসেবে স্বীকার করেছেন। অর্থাৎ আমি লিখি, তিনি পড়েন, তারপর মন্তব্য করেন। সম্পর্কটা অনেকটা সিনেমার মতো - নীল ছবির নায়ক আমি, দর্শক তিনি, আর টিকিটের দাম হলো ধৈর্য!
তবে রাজীব ভাইকে একটা প্রশ্ন করি - আমি যদি বালছাল লিখি, তাহলে আপনি এত মনোযোগ দিয়ে পড়েন কেন?
বালছাল যদি বিনোদন হয়, তাহলে আপনি তো তার নিয়মিত দর্শক!
এমনকি পরিস্থিতি দেখে মনে হচ্ছে, কোনো একদিন সামুতে পোস্ট আসবে -
“রাজীব নূরের উদ্যোগে বালছাল পাঠোৎসব - প্রধান অতিথি: সত্যপথিক শাইয়্যান।”
সেখানে রাজীব ভাই মঞ্চে উঠে বলবেন,
“শাইয়্যান সাহেব, আপনার লেখা চালাইয়া যান। জাতি বিনোদিত হচ্ছে।”
আমি তখন মাইক হাতে বলব,
“ধন্যবাদ। তবে মন্ত্রী মহোদয়, আপনার মন্তব্য ছাড়া আমার বালছাল অসম্পূর্ণ!”
কারণ ব্লগে কিছু লেখা পড়ে মানুষ জ্ঞানী হয়, কিছু লেখা পড়ে হাসে - আর কিছু মন্তব্য পড়ে বোঝা যায়, বিনোদনের আসল উৎস পোস্ট নয়, কমেন্ট বক্স!
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বালছাল মন্ত্রণালয়ের মন্ত্রী বলে কথা!!! ![]()
শুভ ব্লগিং!
শুভেচ্ছা।
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৩
সৈয়দ কুতুব বলেছেন: হা হা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ![]()
ভাল থাকুন নিরন্তর।
৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
রাজিব নুরের সাথেতো আপনার পুর্বের
আলাপ চারিতা বেশ সুখকর ছিল
হঠাত করে কী এমন হল!!!
তবে আপনাদের হালকা রসিকতা মন্দ নয় ।
শুভেচ্ছা রইল
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
আসলে, টক-ঝাল-মিষ্টি নিয়েই জীবন।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১৯
হুমায়রা হারুন বলেছেন: গানের শুরুর দিকের সুরের কাজ খুব সুন্দর হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, আপু।
এ, আই আর আমার ভয়েস যোগ করে গানটই বানানো হয়েছে।
ভালো থাকুন নিরন্তর।
৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ রেখে ব্লগিং করা উচিৎ
বাংলা সাহিত্যে তর্ক বিতর্ক দেখেছি কিন্ত অতীত
বড় বড় লেখকরা কদর্যভাবে পারস্পরিক আক্রমন করেনি ।
.....................................................................................
আমরা যা কিছুই করি ব্লগের ইতিহাসে থেকে যাবে, আগামী
প্রজন্ম তা থেকে আমাদের চিহ্নিত করবে ,
আশা করি আপনারা নিজ নিজ সম্মানটুকু বজায় রাখবেন ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেটাই!
কদর্য ব্যবহারের প্রতিবাদ চলবে।
শুভেচ্ছা নিরন্তর।
৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
খুবই দুঃখজনক
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্যাপারটা আসলেই খুব ফানি।
মডুরা উনাকে নিয়ে খুব ক্ষ্যাপা ছিলো।
ভালো থাকুন।
৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৪
হুমায়রা হারুন বলেছেন: লেখক বলেছেনঃ 'এ, আই আর আমার ভয়েস যোগ করে গানটই বানানো হয়েছে।'
খুব সুন্দর হয়েছে।
শুধু সুরের ট্র্যাক -টা কি আমার জন্য করা যাবে?
লুপ করে দেবেন । মনযোগ ধরে রাখার জন্য খুব ভাল হতো।
প্লিজ ভাইয়া, দেখেন সম্ভব কি না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
ওকে, আমি করে দিবো।
শুভেচ্ছা।
৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: রানুর কথায় কষ্ট পাবেন না। অবোধ মানুষ। কি বলতে কি বলে বুঝতে পারে না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি কষ্ট পেতে ভালোবাসি।
তাই, বালছাল মন্ত্রনালয়ের মন্ত্রীর কাছে ছুটে আসি!!!
শুভেচ্ছা।
৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: প্রিয় শ্যাইয়ান ভাই আপনি ভুল বুঝেছেন আমাকে।
সে কথা আমি আপনাকে বলিনি।
আমার মাথা কি খারাপ হয়েছে, যে এরকম কথা আপনাকে বলব?
আপনাকে ভালোবাসি।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯
অপলক বলেছেন: হলুদ সাংবাদিক আ.লীগের পা চাটা রাজীব নূর সামুর পরিবেশ নষ্ট করার জন্য ভীষণভাবে দায়ী। সে বস্তুত ব্লগের টাইটেল দেখে কমেন্ট করে। ব্লগের বক্তব্য মানে ভেতরের অংশ খুব কম-ই পড়ে। তার যন্ত্রনায় অতিষ্ট হয়ে আমি আমার ব্লগে মন্তব্য দেবার সুবিধা বন্ধ করেছি বছর খানেক হল।
যেহেতু মডু নেই, তাই রিপোর্ট সাবমিট করেও তাকে ব্যান করা যাচ্ছে না।