নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে। এখন বুঝলাম, ব্লগ অঙ্গনেও সম্ভবত বালছাল মন্ত্রণালয় আছে - আর তার অনানুষ্ঠানিক মন্ত্রী স্বয়ং রাজীব নূর!

আমি নাকি বালছাল লিখি। কথাটা শুনে প্রথমে মন খারাপ হয়েছিল। পরে ভাবলাম, লোকটা অন্তত আমার লেখাকে বিনোদন হিসেবে স্বীকার করেছেন। অর্থাৎ আমি লিখি, তিনি পড়েন, তারপর মন্তব্য করেন। সম্পর্কটা অনেকটা সিনেমার মতো - নীল ছবির নায়ক আমি, দর্শক তিনি, আর টিকিটের দাম হলো ধৈর্য!

তবে রাজীব ভাইকে একটা প্রশ্ন করি - আমি যদি বালছাল লিখি, তাহলে আপনি এত মনোযোগ দিয়ে পড়েন কেন?
বালছাল যদি বিনোদন হয়, তাহলে আপনি তো তার নিয়মিত দর্শক!

এমনকি পরিস্থিতি দেখে মনে হচ্ছে, কোনো একদিন সামুতে পোস্ট আসবে -
“রাজীব নূরের উদ্যোগে বালছাল পাঠোৎসব - প্রধান অতিথি: সত্যপথিক শাইয়্যান।”

সেখানে রাজীব ভাই মঞ্চে উঠে বলবেন,
“শাইয়্যান সাহেব, আপনার লেখা চালাইয়া যান। জাতি বিনোদিত হচ্ছে।”

আমি তখন মাইক হাতে বলব,
“ধন্যবাদ। তবে মন্ত্রী মহোদয়, আপনার মন্তব্য ছাড়া আমার বালছাল অসম্পূর্ণ!”

কারণ ব্লগে কিছু লেখা পড়ে মানুষ জ্ঞানী হয়, কিছু লেখা পড়ে হাসে - আর কিছু মন্তব্য পড়ে বোঝা যায়, বিনোদনের আসল উৎস পোস্ট নয়, কমেন্ট বক্স!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

অপলক বলেছেন: হলুদ সাংবাদিক আ.লীগের পা চাটা রাজীব নূর সামুর পরিবেশ নষ্ট করার জন্য ভীষণভাবে দায়ী। সে বস্তুত ব্লগের টাইটেল দেখে কমেন্ট করে। ব্লগের বক্তব্য মানে ভেতরের অংশ খুব কম-ই পড়ে। তার যন্ত্রনায় অতিষ্ট হয়ে আমি আমার ব্লগে মন্তব্য দেবার সুবিধা বন্ধ করেছি বছর খানেক হল।

যেহেতু মডু নেই, তাই রিপোর্ট সাবমিট করেও তাকে ব্যান করা যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.