নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আপনি কি মহামানব হতে চান না?

২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭



আমি লক্ষ্য করে দেখেছি, পৃথিবীতে যতো বড় বড় অপরাধ কর্মকান্ড ঘটেছে, তা হতাশা থেকেই হয়েছে। আপনি যখন কোন কাজ করতে ব্যার্থ হবেন, কেউ যদি আপনাকে খোটা দেয়, বারবার এপ্লাই করেও জব পাচ্ছেন না, ব্যবসায় ফেল্টুশ মারছেন..... আপনি হতাশ হবেন কেন! ইবলিশ হতাশ হয়। কোরআনের যতো জায়গায় ইবলিশের নাম এসেছে, সব জায়গায় সে যে হতাশ, তা প্রকাশ পেয়েছে।

কিন্তু, আপনি তো মানুষ। আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব। শয়তানদের রাজা ইবলিশের চেয়েও উপরের লেভেলের সৃষ্টি। ইবলিশ যা করে, তা আপনি অনুকরণ করতে যাবেন কেন!

বরং, উল্টোটা করুন। ইবলিস যা করে না, করতে চায় না, সেটার উল্টোটা করুন।

ইবলিশ চায় না মানব জাতি শান্তিতে থাকে। আপনি মানুষের মনে শান্তি সৃষ্টি করুন।
ইবলিশ চায় না মানুষকে সম্মান জানাতে। আপনি এমন কাজ করুন যাতে অপর মানুষের সম্মান বেড়ে যায়।
ইবলিশ মানুষের মনে হতাশা সৃষ্টি করে। আপনি আশার সৃষ্টি করুন।
ইবলিশ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনি মানুষের জন্যে আশার আলো হোন।
ইবলিশ মানুষকে রাগিয়ে দেয়। আপনি মানুষকে শান্ত করুন।

এভাবে উল্টোটা করতে করতে আপনি এক সময়ে দেখবেন, মহামানবদের সমতুল্য কাজ করা শুরু করেছেন।
আপনি কি তাই চান না?



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি তো মানুষ। আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব।
......................................................................................

আসরে নামলে আমার, থমকে দাঁড়ায় সময়,
তোমার সীমার ওপারেই, আমার জয়ের উদয়।
তুমি হাঁপাও চলতে গিয়ে, সামান্য এক ধাপ,
আমি আকাশ ছুঁয়ে ফেলি, নেই কোনো অনুতাপ।

সূর্যের সাথে প্রদীপের, তুলনা দেওয়া বৃথা,
শুরুতেই লেখা হয়ে গেছে, আমার জয়ের কথা।
তুমি মানো যেই নিয়ম, আমি ভাঙি তা হেসে,
একাই আমি রাজা হেথা, নিজের আপন দেশে।

অহংকার নয় এ তো মোর, চরম সত্য বাণী,
সবার সেরা আমিই যে, মনে রেখো তাও জানি।

২| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:২৮

নাহল তরকারি বলেছেন: কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.