নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার হারিয়ে যাবার গল্প

২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি আর আগের মতো নেই,
হাঁটতে গেলে পায়ের নিচে নরম মাটি নয়,
কেউ যেন গোপনে বিছিয়ে দেয়
কাঁটা আর শত প্রশ্নচিহ্ন।

তুমি বলেছিলে
সব ঠিক হয়ে যাবে একদিন।
আমি সেই একদিনটা খুঁজতে খুঁজতে
আজ এই ভাঙা দুপুরে দাঁড়িয়ে
দেখি, সময় শুধু তোমাকেই নিয়ে গেছে,
আমাকে রেখে গেছে
একটা অসমাপ্ত মহাকাব্যের মতো।

তবু আমি তোমাকেই ভালোবাসি
যেমন অন্ধকার নিজের ছায়াকে ভালোবাসে,
যেমন নদী সাগরের বুকে ঝাপ দেয়।

তুমি নেই
তবু এই শহরের প্রতিটা মোড়ে
আমি তোমাকেই দেখি,
ভাঙা দেয়ালে, পুরোনো পোস্টারে,
হঠাৎ বৃষ্টিতে, অথবা নিজের নিঃশ্বাসে।

বলতে পারো
এভাবে বেঁচে থাকা কি বেঁচে থাকা?
নাকি এটা এক দীর্ঘ পথ তোমার ভেতর দিয়ে
আমার হারিয়ে যাওয়ার গল্প?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

২| ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: অসাধারণ কবিতা ।

২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৩

রানার ব্লগ বলেছেন: আপনার ভালো লেগেছে এটাই অনেক।

৩| ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৭

শ্রাবণধারা বলেছেন: বেশ ভালো লাগলো আপনার এই কবিতাটি।

আপনার কবিতার প্রথম দিকের লাইনগুলো পড়ে জীবনানন্দের এই কবিতাটা মনে পড়লো:
"আমার মনে অনেক জন্মে ধ'রে ছিলো ব্যথা
বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা
হয়েছো তুমি রাতের শিশির/ শিশির ঝরার স্বর
সারাটি রাত পদ্মপাতার পর...."

২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

রানার ব্লগ বলেছেন: জীবনানন্দ আমার অল টাইম ফেবারিট। ধন্যবাদ

৪| ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে ।

বলতে পারো
এভাবে বেঁচে থাকা কী বেঁচে থাকা?
নাকি এক দীর্ঘ পথ তোমার ভিতর দিয়ে
আমার হারিয়ে যাওয়ার গল্প ?


কবিতাটির শেষে এসে প্রশ্নের মুখে

বলতে পারি
বেঁচে থাকা কখনোই শুধু নিঃশ্বাসের হিসেব নয়
এ এক নীরব যাত্রা, অদৃশ্য মানচিত্রে আঁকা পথ
যেখানে তুমি আছো ছায়ার মতো
আর আমি আলো আর অন্ধকারের মাঝামাঝি।

তুমি যাকে হারিয়ে যাওয়া বলো
সেটাই হয়তো খুঁজে পাওয়ার অন্য নাম
তোমার ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে
আমি নিজেকেই নতুন করে চিনেছি বারবার।

এভাবে বেঁচে থাকা
হয়তো পূর্ণতা নয়, তবু শূন্যতাও নয়
এ এক অসমাপ্ত গল্প
যেখানে প্রতিটি হারানোই
নতুন করে জন্ম নেওয়ার শুরু।

শুভেচ্ছা রইল

২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫

রানার ব্লগ বলেছেন: আন্তরিক ধন্যবাদ। আপনার কবিতাও সুন্দর হয়েছে।

৫| ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।

২৫ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকদিন পর সামুতে কবিতা পড়া হলো, ভালো লিখেছেন। শুভ কামনা জানবেন। ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৮

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে সামুর কবিতা পড়বেন। এতে মন ভালো থাকে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.