নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শিরনাম হীন

২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন ?

তুমি পাহাড়কে দিয়ে ডালি সাজাও,
নদীকে দিয়ে ধুইয়ে নাও পায়ের ধুলো,
বাতাসকে বলো, জানালার পর্দাটা সরিয়ে দিতে।
অথচ আমি যখন একটু কাছে আসি,
আমার সামান্য আঁধার নিয়ে,
তুমি তখন সমস্ত আলো জ্বেলে দাও।

তুমি তো আকাশকে নামিয়ে আনতে পারো,
সাগরকে দিয়ে চুমু খাওয়াও তোমার পায়ে,
একবার যদি সাহস করে
আমার চোখের ভেতর তাকাতে,
দেখতে পেতে, তোমার জন্যই
একটা ঘাশ ফড়িং কতদিন ধরে
তার সমস্ত ডানা গুটিয়ে
একটা ফুল হয়ে থাকার চেষ্টা করছে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:১৭

শায়মা বলেছেন: আহা
এবার সে তাকাক! :)

২| ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২১

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো কবিতাটি

৩| ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভলো হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.