নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

পাহাড় ও দূর্গম পথ জয়ের কথকথা ...

২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮



BANFF MOUNTAIN FILM FESTIVAL WORLD TOUR 2026



আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম । একটি ভিন্ন স্বাদের অংশগ্রহন । সাধারনত আমি , কবিতা বা সাহিত্য
অথবা বিভিন্ন দেশের ফ্লিম প্রদর্শনে অংশগ্রহন করে থাকি । কিন্ত এটা ছিল পাহাড় যারা ভালোবাসে বা হাই-কিং করতে
অনুপ্রেরণা পায় তাদের মিলন মেলা । স্বভাবতই দর্শক কুলের কাউকে চিনিনা , কিন্ত বিভিন্ন সময়ের বাংলাদেশের তরুণরা
বিশ্বে বা বড় কোন ইভেন্টে যোগ দিয়ে সাড়া ফেলেছে বা এওয়ার্ড নিয়েছে তার গেট-টুগেদার বলা চলে ।

এখানে শুধু পাহাড় জয় করা নয়,দূর্গম বন ,পাহাড় ও গিরিখাত দিয়ে এক নারীর দুঃসাহসিক জয় যা সবার মন কেড়েছে ।


আফ্রিকায় দুঃসাহসিক সাইকেল যাত্রার স্বীকৃতি সনদ প্রদান করা হচ্ছে ।


আমি দীর্ঘক্ষন অনুষ্ঠানে ছিলাম, খুবই ভালো লেগেছে, উপস্হাপনা ছিল সাদামাটা সহজ প্রাঞ্জল তাই বিরক্তি লাগে নাই ।
আপনাদের জন্য কিছু সংগ্রহ করে এনেছি । তবে একজন ব্লগার বলেছিল ছবি কমপক্ষে ১০টি দিলে ভালো হয়,
সেই চেষ্টা করব । আর কৃতজ্ঞতা থাকল ব্লগার মুনতাসির আমাকে আমন্ত্রন জানিয়েছিল লিংক দিয়ে ।

সুতরাং থাকল আপনাদের জন্য কিছু ছবি- কিছু কথা :-


এই পাহাড়টি অভিযাত্রীরা জয় করবে , তার উপর অনবদ্য একটি ছবি দেখলাম


এই সেই চারজন অভিযাত্রী, শত প্রতিকূলতার মাঝেও তাদের হাসি তামাশা চলছে ।


অভিযাত্রীরা পাহাড়ের দিকে এগিয়ে চলছে ।


পাহাড়ের খাঁজে বিশ্রামের ব্যবস্হা করেছে


রয়েল বেঙ্গল টাইগার এওয়ার্ড প্রদান ।


পাহাড় জয় করার পর কিছু তথ্য । তবে কিভাবে চূড়ায় উঠেছে তার একটি শার্প হলুদ রেখা প্রদর্শন করা আছে ।


বাইক নিয়ে কভিডের পরপরই ট্যুর করেছিলেন ঢাকা থেকে হজ্বে যাবেন , জিতেছেন রয়েল বেঙ্গল টাইগার এওয়ার্ড


মোহাম্মদ আরাফাত তার দু:সাহসিক অভিযাত্রার উপর প্রকাশিত বই উন্মুক্ত করলেন,ছিলেন প্রথম আলোর আনিসুল হক ।


সোহেলী আক্তার তার ১৩ বৎসর বয়সে বাংলা চ্যানেল জয়ের জন্য রয়েল বেঙ্গল টাইগার এওয়ার্ড গ্রহন করছেন ।


জেসমিন তার ২য় প্রচেষ্টা শুরু করেছেন বারকালী ম্যারাথন জয়ের লক্ষ্য নিয়ে ।


জেসমিন প্যারিস তার অভিজ্ঞতার কথা নিউজ চ্যানেলে জানাচ্ছেন ।



জেসমিন প্যারিস তার দু:সাহসিক অভিযাত্রা আবার শুরু করেছেন ।



অত্যন্ত দূরহ এই কঠিন ম্যারাথনে যাত্রা পথের রূট ম্যাপ প্রদর্শন করা হলো ।


সর্বশেষ একটি ভিডিও দিলাম, এতে দেখতে পারবেন একজন নারী জেসমিন প্যারিস কিভাবে এই ইভেনন্টি জয় করেছিলো ।

Barkley Marathon

...... ..... .... .... ....The Finisher: Jasmin Paris and the Barkley Marathons ... .... ..... .... .....
( এই লেখাটি আরও আগে প্রকাশ করতে চাইছিলাম । ছবি আছে ১০০ উপর কিন্ত লোড হচ্ছেনা বিধায় এত দেরী
তবে চেষ্টা করব আরও ছবি সংযুক্ত করার জন্য )

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৩

নাহল তরকারি বলেছেন: আজ সবার আগে আপনার ব্লগে কমেন্ট করলাম।

৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অশেষ ধন্যবাদ,
তবে অনুষ্ঠান সর্ম্পকে আপনার মতামত বলুন ।

২| ৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ২:৪৩

হুমায়রা হারুন বলেছেন: ধীরে ধীরে সব ছবি-ই পোস্ট করবেন প্লিজ। এক পোস্ট ৪/৫ টার বেশী হয়তো পারবেন না। ১৫/ ১৬ টি পর্বে ভাগ করে ছবিগুলো দিয়েন। তারপর ভেন্যুতে যাবার ছবি, আশপাশের রাস্তা, ভেতরের আয়োজন -এসব ছবিও দেবেন।
দেশকে একটু দেখার সুযোগ পাব।

যাত্রাপথের রুটের ছবি দেখে অবাক। পথ এত দীর্ঘ।
চিন্তাই করা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.