| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ইরানের মাটি পানি ও আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য খুবই অনুকূল পরিবেশ। বাংলাদেশের তুলনায় ইরানের সমতল ভূমি কম তারপরও ইরানে গম উচ্চ ফলন হয়। ভোজ্য তৈল জাত শষ্য উচ্চ ফলন হয়। তুলা উচ্চ ফলন হয়। খেজুর, আঙুর, আপেল, কমলা, পিচ, পাম সহ যতো ধরনের ফল আছে প্রায় সবগুলো ইরানে ফলে তাও উচ্চহারে। সাথে না বললেই নয় ইরানের ফল খুবই খুবই সুস্বাদু। এছাড়া ইরানের আছে বিশ্ব বিখ্যাত জ্বালানী তৈল। খনিজ সম্পদ সব সময় একটি দেশের জন্য আর্শীবাদ হয় না, অভিশাপ ও হয়! যার জ্বলন্ত উদাহরণ: ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, নাইজেরিয়া সহ আফ্রিকার সকল দেশ।
ইরানের কেনো আমেরিকার সাথে যুদ্ধ করতে হবে! ইরানের কেনো পারমাণবিক বোমা তৈরি করতে হবে! - এই বিষয়ে ইরান ভালো জানার কথা। আমরা বাংলাদেশী এই বিষয়ে কিছুই জানার কথা না। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইরানের কোনো প্রয়োজন নেই আমেরিকার সাথে যুদ্ধ করার। ইরানের কোনো প্রয়োজন নেই পারমাণবিক বোমা তৈরি করার। ইরানে কোনো প্রয়োজন নেই হামাস হিজবুল্লাহর মতো দুই পয়সার মিলিট্যান্ট তৈরি করার! - কিন্তু সত্য হচ্ছে ইরান এই কাজগুলো করেছে। এখন বিশ্বের যে কোনো দেশে হামাস হিজবুল্লাহ ইট পাথর ছুড়ে মারুক আর বোমা মারুক! - জানার উপায় নেই এই হামাস এই হিজবুল্লাহ ইরানের তৈরি করা! নাকি আমেরিকার তৈরি করা! বিশ্বের যে কোনো দেশে রাজাকার, জঙ্গি, মিলিট্যান্ট ও সরকার বিরোধী দল তৈরিতে আমেরিকার সরাসরি হাত থাকে। আমাদের চাঁদগাজী সাহেব মনে করেন আমেরিকার দূতাবাস জড়িত আছে। তিনি আংশিক তথ্য বলেছেন, দূতাবাস ও ইন্টেলিজেন্স - প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো কাজ করে না। অর্থাৎ বিশ্বের যে কোনো দেশ ধ্বংসের পেছনে শুধুমাত্র দূতাবাস নয়, সমগ্র আমেরিকা জড়িত। আমেরিকার প্রতিটি নাগরিক জড়িত। আমেরিকায় বসবাসকারী প্রতিটি দেশী বিদেশী নাগরিক জড়িত।
ইরান সরকার পতন হয়েছে! - এটি একটি ভুল তথ্য। ইরানে সরকার পতন হয়নি। ইরানের সরকার, আইন ও প্রশাসনকে দীর্ঘমেয়াদী গভীর পরিকল্পনার মাধ্যমে হত্যা করা হয়েছে। আর এই হত্যার সাথে সরাসরি জড়িত আছে ইরানের নিজ দেশের ইরানী রাজাকার। যারা এতোদিন ইরানের সরকার, আইন ও প্রশাসনের ভেতর ঘুণপোকার মতো বসে থেকে ক্ষয় করেছে। আর ইরানকে ধ্বংস করার সকল পরিকল্পনা অসভ্য বর্বর দেশ ইসরায়েল আমেরিকা গংকে সরবরাহ করেছে।
আমরা যারা মনে করছি - ইরানে আরব বসন্ত বয়ে গিয়েছে। এইবার ইরানে স্বাধীনতা আসবে। ইরানের নতুন স্বাধীনতায় নতুন ইরানকে শুভেচ্ছা জানানো উচিত। - এইগুলো ভুল চিন্তা ভাবনা। কারণ - ইরাক, লিবিয়া, সিরিয়াতে আরব বসন্ত নামক আরব চিকেনপক্স দেশগুলোকে চিরোতরে পঙ্গু করে দিয়েছে। ইরাক লিবিয়া সিরিয়াকে পঙ্গু করে ইরানের প্রতি ইসরায়েল আমেরিকা গং কোন দুঃখে দয়া করবে?
ইরান যুদ্ধে বাংলাদেশের ভূমিকা: বিশ্বের যে কোনো দেশে যুদ্ধ হোক, বিশ্বের যে কোনো মুসলিম দেশে যুদ্ধ হোক - বাংলাদেশের মানুষের মনে আনন্দের শিহরণ বয়ে যায়। বাংলাদেশের সকল প্রকার নিউজ মিডিয়া মিথ্যা তথ্য প্রকাশ করতে থাকে। আমাদের নিউজ মিডিয়ার তথ্যগুলো পড়ে দেখে মনে হতে পারে আমেরিকা এইবার শেষ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নিউজ মিডিয়া বিশ্বের তাবত সোস্যাল মিডিয়ার মাধ্যমে এই সকল দাঙ্গা হাঙ্গামা গৃহযুদ্ধ ও যুদ্ধকে ইন্ধন দেয়, প্ররোচিত করে, প্রভাবিত করে, আশকারা দেয় ও প্রলম্বিত করে। দুঃখজনক হলেও সত্য - অত্যন্ত অসভ্য বর্বর মানুষের মাঝে যেই দোষগুলো থাকা উচিত! আমাদের দেশের অধিকাংশ মানুষের মাঝে এই দোষগুলো বিদ্যমান। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে যেই অগ্নি-লাভা তৈরি হয়েছিলো! - মনে হয়েছে এই বুঝি বাংলার হাভাতে জনতা ভারত আক্রমণ করে দিবে। এই বুঝি সেভেন সিস্টার্স দখল করে নিবে! - সত্যি সত্যি যদি তাই হতো, তাহলে আজ বাংলাদেশকেও ইরাক লিবিয়ার মতো আরব বসন্তের স্বাদ গ্রহণ করতে হতো বলে আমার বিশ্বাস।
পরিশিষ্ট: ইসরায়েল আমেরিকা দিনের পর দিন মধ্যপ্রাচ্যে ও মেডিটেরিয়ান দেশগুলো এইভাবে ধ্বংস করছে, লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ সহ নারী ও শিশু হত্যা করছে - বিষয়টি ভয়ংকর গর্হিত, ঘৃণিত, কদর্য, কুৎসিত ও নীচ কাজ। অত্যন্ত লজ্জার বিষয় ইসরায়েল ও আমেরিকার এহেন ঘৃণিত কাজ আরব বিশ্বের সকল দেশ তথা সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ইত্যাদি ইতর দেশ বসে বসে দেখছে। আমি ব্যক্তিগত ভাবে কখনও বিশ্বাস করি না “ইসরায়েল কোনো দিন সৌদি আরব মক্কাহ মদিনা আক্রমণ করবে না”। স্বয়ং ভগবান এসে বললেও আমার বিশ্বাস হবে না।
১। ইরানের সমস্যা - যা হয়তো ইরান সরকার, আইন ও প্রশাসন কখনও বুঝতে পারেনি।
২। বাংলাদেশের সমস্যা - কিছু কি বলার আছে?
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৮:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
মুসলিম বিশ্বের অন্যতম কাজ সমস্যায় ডুবে থাকা।
২|
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৮:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: বরাবরের মত এবারও বাংলাদেশের সকল মিডিয়া, ইউটিউব চ্যানেল, সো কলড সামরিক বিশেষ অজ্ঞ সবাই মিলে ইরানের পক্ষে উলঙ্গ আস্ফলন করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- মিথ্যাচার এবং আত্নতুষ্টি মুলক বিশ্লেষণের মাধ্যমে এরা ইতিমধ্যেই ইরানকে জিতিয়ে দিয়েছে।
পুরো একটা দেশের জনগণ ইরানের পক্ষে, সুতরাং ইরানের পজেটিভ নিউজগুলোই ফলাও করে প্রচার হবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে শুধুমাত্র ভিউ বাড়ানোর উদ্দ্যশ্যে এটা দেশের সমস্ত মিডিয়া এক যুগে এইভাবে উলঙ্গ নৃত্য করবে?
মিথ্যাচারের সমস্ত লিমিট এরা ছাড়িয়ে গিয়েছে!! এ ধরণের মিডিয়া একটা জাতিকে পঙ্গু জনগোষ্ঠীতে রুপান্তর করছে।
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৯:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
জাতি হিসেবে সমগ্র বাংলাদেশী মানসিক বৈকল্যর শিকার। ইতিহাসের পাতায় লেখা থাকবে বিশ্বের সকল সোস্যাল মিডিয়া বাংলাদেশী জনতা বরবাদ করেছে। মনে হয় আমেরিকা আগামী ৭২ - ৯৬ ঘন্টায় আত্মসমর্পণ করবে। বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল টিভি চ্যানেল ও নিউজ পত্রিকাগুলো মারাত্বকভাবে অসুস্থ হয়ে গিয়েছে।
ইরানে কি পরিমান মানুষ নিহত হয়েছে তার প্রতি বিন্দুমাত্র দুঃখবোধ নেই! এই অমানুষ জাতির পূর্বপুরুষ অবশ্যই বানর ছিলো।
৩|
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৯:৪৫
রাসেল বলেছেন: বাংলাদেশেও এমন অসংখ রাজাকার আছে, যারা দেশপ্রেমিকের বেশ ধরে আছে।
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৯:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আত্মপরিচয় লুকিয়ে রাজাকার গং নানান রাজনৈতিক দলে নেতা কর্মী হয়ে জীবন যাপন করছে। এমন কি সরকার আইন প্রশাসনেও আছে। তবে রাজাকারদের পক্ষে দেশপ্রেমিক হওয়া সম্ভব না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুখোশ খুলে যাবে তাই এরা কখনও দেশ প্রেমিক হওয়ার নাটক ভান ভনিতা করতে পারেনা। কারণ দেশ প্রেমিক হওয়ার নাটক করা যায় না।
৪|
০৩ রা মার্চ, ২০২৬ রাত ১০:৪৩
শ্রাবণধারা বলেছেন: ভালো লিখেছেন ঠাকুরমাহমুদ ভাই।
ইরান যুদ্ধ নিয়ে গত কদিনে ব্লগে খুবই নিম্নমানের কতগুলো পোস্ট এসেছে। খোদ ইসরাইল-আমেরিকার কেউ এইসব পোস্ট পড়লেও আমাদের জ্ঞানবুদ্ধি নিয়ে হাসাহাসি করতো। আপনার পোস্ট দেওয়াতে আমাদের সেই সম্মিলিত লজ্জার কিছুটা নিবারণ হলো বলে আমি মনে করি।
০৩ রা মার্চ, ২০২৬ রাত ১১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
অত্যন্ত লজ্জাকর ও দুঃখজনক একটি বিষয় আপনাকে বলছি। বাংলাদেশের মিডিয়া এতোটা ছোট মন মানসিকতার কিভাবে হলো ভাবতেও অবাক লাগে। এই যুদ্ধে কি পরিমান ইরানী নিরপরাধ নাগরিক নিহত হতে পারে তার কোনো ধারণা নেই বরং যাচ্ছে তাই নিউজ করছে! - মনে হচ্ছে আমেরিকা মনে হয় ধুলোয় মিশে গিয়েছে।
ইরানের সাথে কতোবড় অপরাধ হয়েছে তা নিয়ে কেউ কোনো নিউজ করছেনা। ইসরায়েল আমেরিকা গং এর কেনো এতো দুঃসাহস হবে! এরা যখন ইচ্ছে - যেই দেশে ইচ্ছে হামলা করে দিবে! এ কেমন বর্বরতা? এর বিচার কে করবে?
আপনি প্লিজ আমাকে বলুন, আমেরিকায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগেও আমেরিকান নিরপরাধ মানুষ নিহত হয় - আমরা কেনো দুঃখ পাবো?
৫|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১২:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইরান মিত্র চিনতে ভুল করেছে, মনে হয়।
আমেরিকার মিত্রদের কারও গায়ে টোকা পর্যন্ত লাগুক, আম্রেইকা ঝাঁপিয়ে পড়বে। সে নিজের স্বার্থে জন্যে হলেও!
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার এই বক্তব্য শতভাগ সঠিক। বড় অন্যায় হয়েছে ইরানের সাথে, ইরানে যেইভাবে মানুষ হত্যা হচ্ছে এর বিচার কে করবে? খোমেনীকে হত্যা করতে গিয়ে আমেরিকা কি পরিমান মানুষ হত্যা করছে কেউ কি ধারণা করতে পারছেন?
৬|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আপনার এই বক্তব্য শতভাগ সঠিক। বড় অন্যায় হয়েছে ইরানের সাথে, ইরানে যেইভাবে মানুষ হত্যা হচ্ছে এর বিচার কে করবে? খোমেনীকে হত্যা করতে গিয়ে আমেরিকা কি পরিমান মানুষ হত্যা করছে কেউ কি ধারণা করতে পারছেন?
============================
বিচার করার দরকার আছে কি, ভাইয়া।
আফসোস যে আমরা এমন একটি জায়গায় সুখের সন্ধান করছি যেখানে আদমকে নেমে যেতে বলা হয়েছিলো শাস্তি স্বরূপ!!!
৭|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা-ইসরায়েল মিলে ইরানে জেনোসাইড চালালেও কেউ কিছু বলতে পারবে না । কতিপয় দেশ যারা নিজেকে সুপার পাওয়ার মনে করে এরা আমেরিকার লেভেলেই নেই ; চায়না-রাশিয়া ইরান কে ধরমের কারণে লাইক করে না । তারা কেবল তেল নিতে পারে বলে কম দামে রিলেশন টিকিয়ে রেখেছে । ভারতের মোদি আমেরিকার ভয়ে কথাই বলছে না ।
আমি পারসোনালি মনে করি ইরান রাশিয়াকে ইউক্রেনে হামলায় শাহেদ drone দিয়ে সহায়তা করা ঠিক হয় নি । কেউ বলতে পারেন যে ভারতও তো রাশিয়া থেকে তেল কিনেছে কিনতু আমেরিকা কেন ভারতকে কিছু বলে নি ? আসলে আমেরিকার চায়না ঠেকাতে ভারত কে দরকার । ইরান কে কোনো দরকার নেই আমেরিকার এবং একই সাথে ইসরায়েলি লবির কারণে আমেরিকা ইরান এটাক করেছে । চায়না ও টারকি এখন ভালো মানের drone বানালেও রাশিয়া কে ইউক্রেনে হামলায় সেগুলো ইউজ করতে দেয় নি ; আসলে রিয়েল পলিটিক খুবই কঠিন । আমেরিকা রাশিয়া কে ঠেকাতে ভেনেজুয়েলায় মাদুরো কে সরিয়ে দিয়েছে । এখন ভারত কে বলেছে ভেনেজুয়েলার তেল কিনতে এবং রাশিয়া থেকে সরে আসতে । ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলিম বিশ্ব বিরাট সমস্যায় আছে।