| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ইরানের মাটি পানি ও আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য খুবই অনুকূল পরিবেশ। বাংলাদেশের তুলনায় ইরানের সমতল ভূমি কম তারপরও ইরানে গম উচ্চ ফলন হয়। ভোজ্য তৈল জাত শষ্য উচ্চ ফলন হয়। তুলা উচ্চ ফলন হয়। খেজুর, আঙুর, আপেল, কমলা, পিচ, পাম সহ যতো ধরনের ফল আছে প্রায় সবগুলো ইরানে ফলে তাও উচ্চহারে। সাথে না বললেই নয় ইরানের ফল খুবই খুবই সুস্বাদু। এছাড়া ইরানের আছে বিশ্ব বিখ্যাত জ্বালানী তৈল। খনিজ সম্পদ সব সময় একটি দেশের জন্য আর্শীবাদ হয় না, অভিশাপ ও হয়! যার জ্বলন্ত উদাহরণ: ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, নাইজেরিয়া সহ আফ্রিকার সকল দেশ।
ইরানের কেনো আমেরিকার সাথে যুদ্ধ করতে হবে! ইরানের কেনো পারমাণবিক বোমা তৈরি করতে হবে! - এই বিষয়ে ইরান ভালো জানার কথা। আমরা বাংলাদেশী এই বিষয়ে কিছুই জানার কথা না। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইরানের কোনো প্রয়োজন নেই আমেরিকার সাথে যুদ্ধ করার। ইরানের কোনো প্রয়োজন নেই পারমাণবিক বোমা তৈরি করার। ইরানে কোনো প্রয়োজন নেই হামাস হিজবুল্লাহর মতো দুই পয়সার মিলিট্যান্ট তৈরি করার! - কিন্তু সত্য হচ্ছে ইরান এই কাজগুলো করেছে। এখন বিশ্বের যে কোনো দেশে হামাস হিজবুল্লাহ ইট পাথর ছুড়ে মারুক আর বোমা মারুক! - জানার উপায় নেই এই হামাস এই হিজবুল্লাহ ইরানের তৈরি করা! নাকি আমেরিকার তৈরি করা! বিশ্বের যে কোনো দেশে রাজাকার, জঙ্গি, মিলিট্যান্ট ও সরকার বিরোধী দল তৈরিতে আমেরিকার সরাসরি হাত থাকে। আমাদের চাঁদগাজী সাহেব মনে করেন আমেরিকার দূতাবাস জড়িত আছে। তিনি আংশিক তথ্য বলেছেন, দূতাবাস ও ইন্টেলিজেন্স - প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো কাজ করে না। অর্থাৎ বিশ্বের যে কোনো দেশ ধ্বংসের পেছনে শুধুমাত্র দূতাবাস নয়, সমগ্র আমেরিকা জড়িত। আমেরিকার প্রতিটি নাগরিক জড়িত। আমেরিকায় বসবাসকারী প্রতিটি দেশী বিদেশী নাগরিক জড়িত।
ইরান সরকার পতন হয়েছে! - এটি একটি ভুল তথ্য। ইরানে সরকার পতন হয়নি। ইরানের সরকার, আইন ও প্রশাসনকে দীর্ঘমেয়াদী গভীর পরিকল্পনার মাধ্যমে হত্যা করা হয়েছে। আর এই হত্যার সাথে সরাসরি জড়িত আছে ইরানের নিজ দেশের ইরানী রাজাকার। যারা এতোদিন ইরানের সরকার, আইন ও প্রশাসনের ভেতর ঘুণপোকার মতো বসে থেকে ক্ষয় করেছে। আর ইরানকে ধ্বংস করার সকল পরিকল্পনা অসভ্য বর্বর দেশ ইসরায়েল আমেরিকা গংকে সরবরাহ করেছে।
আমরা যারা মনে করছি - ইরানে আরব বসন্ত বয়ে গিয়েছে। এইবার ইরানে স্বাধীনতা আসবে। ইরানের নতুন স্বাধীনতায় নতুন ইরানকে শুভেচ্ছা জানানো উচিত। - এইগুলো ভুল চিন্তা ভাবনা। কারণ - ইরাক, লিবিয়া, সিরিয়াতে আরব বসন্ত নামক আরব চিকেনপক্স দেশগুলোকে চিরোতরে পঙ্গু করে দিয়েছে। ইরাক লিবিয়া সিরিয়াকে পঙ্গু করে ইরানের প্রতি ইসরায়েল আমেরিকা গং কোন দুঃখে দয়া করবে?
ইরান যুদ্ধে বাংলাদেশের ভূমিকা: বিশ্বের যে কোনো দেশে যুদ্ধ হোক, বিশ্বের যে কোনো মুসলিম দেশে যুদ্ধ হোক - বাংলাদেশের মানুষের মনে আনন্দের শিহরণ বয়ে যায়। বাংলাদেশের সকল প্রকার নিউজ মিডিয়া মিথ্যা তথ্য প্রকাশ করতে থাকে। আমাদের নিউজ মিডিয়ার তথ্যগুলো পড়ে দেখে মনে হতে পারে আমেরিকা এইবার শেষ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নিউজ মিডিয়া বিশ্বের তাবত সোস্যাল মিডিয়ার মাধ্যমে এই সকল দাঙ্গা হাঙ্গামা গৃহযুদ্ধ ও যুদ্ধকে ইন্ধন দেয়, প্ররোচিত করে, প্রভাবিত করে, আশকারা দেয় ও প্রলম্বিত করে। দুঃখজনক হলেও সত্য - অত্যন্ত অসভ্য বর্বর মানুষের মাঝে যেই দোষগুলো থাকা উচিত! আমাদের দেশের অধিকাংশ মানুষের মাঝে এই দোষগুলো বিদ্যমান। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে যেই অগ্নি-লাভা তৈরি হয়েছিলো! - মনে হয়েছে এই বুঝি বাংলার হাভাতে জনতা ভারত আক্রমণ করে দিবে। এই বুঝি সেভেন সিস্টার্স দখল করে নিবে! - সত্যি সত্যি যদি তাই হতো, তাহলে আজ বাংলাদেশকেও ইরাক লিবিয়ার মতো আরব বসন্তের স্বাদ গ্রহণ করতে হতো বলে আমার বিশ্বাস।
পরিশিষ্ট: ইসরায়েল আমেরিকা দিনের পর দিন মধ্যপ্রাচ্যে ও মেডিটেরিয়ান দেশগুলো এইভাবে ধ্বংস করছে, লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ সহ নারী ও শিশু হত্যা করছে - বিষয়টি ভয়ংকর গর্হিত, ঘৃণিত, কদর্য, কুৎসিত ও নীচ কাজ। অত্যন্ত লজ্জার বিষয় ইসরায়েল ও আমেরিকার এহেন ঘৃণিত কাজ আরব বিশ্বের সকল দেশ তথা সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ইত্যাদি ইতর দেশ বসে বসে দেখছে। আমি ব্যক্তিগত ভাবে কখনও বিশ্বাস করি না “ইসরায়েল কোনো দিন সৌদি আরব মক্কাহ মদিনা আক্রমণ করবে না”। স্বয়ং ভগবান এসে বললেও আমার বিশ্বাস হবে না।
১। ইরানের সমস্যা - যা হয়তো ইরান সরকার, আইন ও প্রশাসন কখনও বুঝতে পারেনি।
২। বাংলাদেশের সমস্যা - কিছু কি বলার আছে?
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৮:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
মুসলিম বিশ্বের অন্যতম কাজ সমস্যায় ডুবে থাকা।
২|
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৮:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: বরাবরের মত এবারও বাংলাদেশের সকল মিডিয়া, ইউটিউব চ্যানেল, সো কলড সামরিক বিশেষ অজ্ঞ সবাই মিলে ইরানের পক্ষে উলঙ্গ আস্ফলন করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- মিথ্যাচার এবং আত্নতুষ্টি মুলক বিশ্লেষণের মাধ্যমে এরা ইতিমধ্যেই ইরানকে জিতিয়ে দিয়েছে।
পুরো একটা দেশের জনগণ ইরানের পক্ষে, সুতরাং ইরানের পজেটিভ নিউজগুলোই ফলাও করে প্রচার হবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে শুধুমাত্র ভিউ বাড়ানোর উদ্দ্যশ্যে এটা দেশের সমস্ত মিডিয়া এক যুগে এইভাবে উলঙ্গ নৃত্য করবে?
মিথ্যাচারের সমস্ত লিমিট এরা ছাড়িয়ে গিয়েছে!! এ ধরণের মিডিয়া একটা জাতিকে পঙ্গু জনগোষ্ঠীতে রুপান্তর করছে।
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৯:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
জাতি হিসেবে সমগ্র বাংলাদেশী মানসিক বৈকল্যর শিকার। ইতিহাসের পাতায় লেখা থাকবে বিশ্বের সকল সোস্যাল মিডিয়া বাংলাদেশী জনতা বরবাদ করেছে। মনে হয় আমেরিকা আগামী ৭২ - ৯৬ ঘন্টায় আত্মসমর্পণ করবে। বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল টিভি চ্যানেল ও নিউজ পত্রিকাগুলো মারাত্বকভাবে অসুস্থ হয়ে গিয়েছে।
ইরানে কি পরিমান মানুষ নিহত হয়েছে তার প্রতি বিন্দুমাত্র দুঃখবোধ নেই! এই অমানুষ জাতির পূর্বপুরুষ অবশ্যই বানর ছিলো।
৩|
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৯:৪৫
রাসেল বলেছেন: বাংলাদেশেও এমন অসংখ রাজাকার আছে, যারা দেশপ্রেমিকের বেশ ধরে আছে।
০৩ রা মার্চ, ২০২৬ রাত ৯:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আত্মপরিচয় লুকিয়ে রাজাকার গং নানান রাজনৈতিক দলে নেতা কর্মী হয়ে জীবন যাপন করছে। এমন কি সরকার আইন প্রশাসনেও আছে। তবে রাজাকারদের পক্ষে দেশপ্রেমিক হওয়া সম্ভব না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুখোশ খুলে যাবে তাই এরা কখনও দেশ প্রেমিক হওয়ার নাটক ভান ভনিতা করতে পারেনা। কারণ দেশ প্রেমিক হওয়ার নাটক করা যায় না।
৪|
০৩ রা মার্চ, ২০২৬ রাত ১০:৪৩
শ্রাবণধারা বলেছেন: ভালো লিখেছেন ঠাকুরমাহমুদ ভাই।
ইরান যুদ্ধ নিয়ে গত কদিনে ব্লগে খুবই নিম্নমানের কতগুলো পোস্ট এসেছে। খোদ ইসরাইল-আমেরিকার কেউ এইসব পোস্ট পড়লেও আমাদের জ্ঞানবুদ্ধি নিয়ে হাসাহাসি করতো। আপনার পোস্ট দেওয়াতে আমাদের সেই সম্মিলিত লজ্জার কিছুটা নিবারণ হলো বলে আমি মনে করি।
০৩ রা মার্চ, ২০২৬ রাত ১১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
অত্যন্ত লজ্জাকর ও দুঃখজনক একটি বিষয় আপনাকে বলছি। বাংলাদেশের মিডিয়া এতোটা ছোট মন মানসিকতার কিভাবে হলো ভাবতেও অবাক লাগে। এই যুদ্ধে কি পরিমান ইরানী নিরপরাধ নাগরিক নিহত হতে পারে তার কোনো ধারণা নেই বরং যাচ্ছে তাই নিউজ করছে! - মনে হচ্ছে আমেরিকা মনে হয় ধুলোয় মিশে গিয়েছে।
ইরানের সাথে কতোবড় অপরাধ হয়েছে তা নিয়ে কেউ কোনো নিউজ করছেনা। ইসরায়েল আমেরিকা গং এর কেনো এতো দুঃসাহস হবে! এরা যখন ইচ্ছে - যেই দেশে ইচ্ছে হামলা করে দিবে! এ কেমন বর্বরতা? এর বিচার কে করবে?
আপনি প্লিজ আমাকে বলুন, আমেরিকায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগেও আমেরিকান নিরপরাধ মানুষ নিহত হয় - আমরা কেনো দুঃখ পাবো?
৫|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১২:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইরান মিত্র চিনতে ভুল করেছে, মনে হয়।
আমেরিকার মিত্রদের কারও গায়ে টোকা পর্যন্ত লাগুক, আম্রেইকা ঝাঁপিয়ে পড়বে। সে নিজের স্বার্থে জন্যে হলেও!
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার এই বক্তব্য শতভাগ সঠিক। বড় অন্যায় হয়েছে ইরানের সাথে, ইরানে যেইভাবে মানুষ হত্যা হচ্ছে এর বিচার কে করবে? খোমেনীকে হত্যা করতে গিয়ে আমেরিকা কি পরিমান মানুষ হত্যা করছে কেউ কি ধারণা করতে পারছেন?
৬|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আপনার এই বক্তব্য শতভাগ সঠিক। বড় অন্যায় হয়েছে ইরানের সাথে, ইরানে যেইভাবে মানুষ হত্যা হচ্ছে এর বিচার কে করবে? খোমেনীকে হত্যা করতে গিয়ে আমেরিকা কি পরিমান মানুষ হত্যা করছে কেউ কি ধারণা করতে পারছেন?
============================
বিচার করার দরকার আছে কি, ভাইয়া।
আফসোস যে আমরা এমন একটি জায়গায় সুখের সন্ধান করছি যেখানে আদমকে নেমে যেতে বলা হয়েছিলো শাস্তি স্বরূপ!!!
০৫ ই মার্চ, ২০২৬ রাত ৯:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইসরায়েল একদিন মক্কাহ মদিনা আক্রমণ করবে। আপনার বয়স ধরে নিচ্ছি ৪৫-৪৭। আশা করি আপনি মক্কাহ মদিনা আক্রমণ না দেখে যেতে পারলেও ইসরায়েল আমেরিকা দ্বারা তুরস্ক আক্রমণ দেখে যেতে পারবেন। তখন সম্ভব হলে আমার কথা স্মরণ করবেন। আমি বলেছিলাম এই হত্যার দায় কে নিবে? এই হত্যার বিচার কে চাইবে? এই হত্যার বিচার কে করবে?
৭|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা-ইসরায়েল মিলে ইরানে জেনোসাইড চালালেও কেউ কিছু বলতে পারবে না । কতিপয় দেশ যারা নিজেকে সুপার পাওয়ার মনে করে এরা আমেরিকার লেভেলেই নেই ; চায়না-রাশিয়া ইরান কে ধরমের কারণে লাইক করে না । তারা কেবল তেল নিতে পারে বলে কম দামে রিলেশন টিকিয়ে রেখেছে । ভারতের মোদি আমেরিকার ভয়ে কথাই বলছে না ।
আমি পারসোনালি মনে করি ইরান রাশিয়াকে ইউক্রেনে হামলায় শাহেদ drone দিয়ে সহায়তা করা ঠিক হয় নি । কেউ বলতে পারেন যে ভারতও তো রাশিয়া থেকে তেল কিনেছে কিনতু আমেরিকা কেন ভারতকে কিছু বলে নি ? আসলে আমেরিকার চায়না ঠেকাতে ভারত কে দরকার । ইরান কে কোনো দরকার নেই আমেরিকার এবং একই সাথে ইসরায়েলি লবির কারণে আমেরিকা ইরান এটাক করেছে । চায়না ও টারকি এখন ভালো মানের drone বানালেও রাশিয়া কে ইউক্রেনে হামলায় সেগুলো ইউজ করতে দেয় নি ; আসলে রিয়েল পলিটিক খুবই কঠিন । আমেরিকা রাশিয়া কে ঠেকাতে ভেনেজুয়েলায় মাদুরো কে সরিয়ে দিয়েছে । এখন ভারত কে বলেছে ভেনেজুয়েলার তেল কিনতে এবং রাশিয়া থেকে সরে আসতে । ![]()
০৫ ই মার্চ, ২০২৬ রাত ৯:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
অফিসে টিভি আছে, টিভিতে সংবাদ দেখতে পারি না, বাংলাদেশের সকল সংবাদ চ্যানেল ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধটিকে ফুটবল খেলার মতো নিউজ নিচ্ছে।
ইরান অনেক কিছুই ঠিক করেনি। এখন ইসরায়েল আমেরিকা যে আক্রমণ করেছে তাতে করে ইরানের লক্ষ লক্ষ সিভিলিয়ান মরে শেষ হয়ে যাবে। খোমেনির জন্য কি সাধারণ জনগণের হত্যা মেনে নিতে হবে। এ কোন বিচার?
৮|
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৩:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজাকার সব দেশেই থাকে।
আমাদের দেশে যেমন আছে।
তেমনি ইরানে, ইরাকেও রাজাকার আছে।
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আজ ইরানের যেই অবস্থা হয়েছে তার জন্য ইরান দায়ী, ইরানের রাজাকার দায়ী আর দায়ী বাংলাদেশে। আপনি বলতে পারেন বাংলাদেশে এই যুদ্ধে আমীন আমীন এর আনন্দ বয়ে যাচ্ছে! মানুষের মৃত্যুতে আমীন আমীন আনন্দ।
৯|
০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬
অগ্নিবাবা বলেছেন: চাচায় কইছে, মুসলিম বিশ্ব বিরাট সমস্যায় আছে। আসলে মুসলিমরা বিশ্বরে বিরাট সমস্যায় ফেলছে। মুসলিম আইডিওলজী বিদায় নিলে বিশ্ব আরো উন্নত হইত, বিশ্বের সমস্যা সমাধান করতে এক্স মুসলিমরা বিরাট অবদান রাখতো, নারীরা বুরখা ছেড়ে বিশ্বের জন্য কিছু কাম কাজ করতো। মুসলিম বিশ্বে নারীদের মেইন কাজ হইল স্বামীরে যৌনসুখ দেওয়া, ফলস্বরুপ গন্ডায় গন্ডায় বাচ্চা কাচ্চা, গরিবের গন্ডা গন্ডা অশিক্ষিত বাচ্চা কাচ্চা আসলেই বিশ্বের বিরাট জন্য সমস্যা। এই কমেন্টের জন্য আমারে কেউ গালি দিলে বুঝমু বিশ্বে আমি সঠিক পথেই আছি। চাচায় আমার কথা অনুধাবন করলে অবশ্যই বিশ্বশান্তি ফিরে আইব।
০৫ ই মার্চ, ২০২৬ রাত ৯:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে কে কে অপছন্দ বরেন আমি জানি না। আমি আপনাকে পছন্দ করি। মুসলিম ধর্মে জিহাদি মনোভাব ত্যাগ করতে হবে। এই জিহাদি মনোভাবের ও ধর্মের অপব্যাখ্যার কারণে সমগ্র বিশ্বে আগুন লেগে আছে।
১০|
০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: যুদ্ধ থেমে যাবে। ইরান ইদ উৎসব করবে। তবে ইরানের বুঝা উচিৎ, হাতে ক্ষমতা না থাকলে রাগ দেখান ও বোকামি। ইজরায়েল আর আমেরিকার সাথে কোনো মুসলিম দেশ যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। নো নেভার। আবাবিল পাখির দিন শেষ।
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১১:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আবাবিল পাখি নিয়ে আমি লিখবো।
বাংলাদেশের মিডিয়া জগত যে পঁচে গলে নষ্ট হয়ে গিয়েছে আপনি কি লক্ষ্য করেছেন? সমগ্র মিডিয়া প্রচার করছে আমেরিকা শেষ। ইরান ইসরায়েল আমেরিকা গংকে ধ্বংস করে দিচ্ছে!
১১|
০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১০:৩১
কথামৃত বলেছেন: 
Trump's commanders tell troops to prepare for Jesus' return and issue chilling Armageddon prophecy
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
যীশু দুনিয়োতে এসে কি করবেন? ফেসবুকে টুইটারে ঘোষণা দিবেন তিনি যীশু! যীশুর অতীত জানার জন্য তাঁকে আবার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়তে হবে! যীশুর জন্য কষ্ট হয়ে যাবার কথা!
১২|
০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১০:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
ঠাকুর মাহমুদ ভাই । ইরানকে নিয়ে আপনার এই লেখাটি স্পষ্ট মতামতমূলক ও অবস্থাননির্ভর বক্তব্য,
যেখানে শুধু ইরাণ নয় গুটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, জ্বালানি সম্পদ এবং বৈশ্বিক শক্তির প্রভাব নিয়ে তীব্র
সমালোচনা করা হয়েছে। আপনি বিশেষভাবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন
তুলেছেন এবং তেলসম্পদসমৃদ্ধ দেশগুলোর অস্থিতিশীলতার উদাহরণ হিসেবে ইরাক, লিবিয়া, সিরিয়া ও
নাইজেরিয়া–র নাম উল্লেখ করেছেন।
প্রাকৃতিক সম্পদ যেমন তেল কখনও আশীর্বাদ, কখনও অভিশাপ হতে পারে যা রিসোর্স কার্স তত্ত্বের সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ একটি ধারণা। তবে এতে জটিল আন্তর্জাতিক সম্পর্ককে তুলনামূলকভাবে সরলীকৃত আকারে
উপস্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, হামাস বা হিজবুল্লাহ এর সৃষ্টি বা কর্মকাণ্ডের পেছনে এককভাবে
বাইরের শক্তির প্রত্যক্ষ ভূমিকার যে ইঙ্গিত করা হয়েছে, তা আন্তর্জাতিক গবেষণা ও বিশ্লেষণে বিতর্কিত এবং
বহুমাত্রিক ব্যাখ্যার দাবি রাখে।
এছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র, আঞ্চলিক শক্তি, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক বৈষম্য,
মতাদর্শিক সংঘাত সবকিছুর সমন্বয়ে ঘটনাবলি গড়ে ওঠে; একক কোনো পক্ষকে সম্পূর্ণ দায়ী করা বিশ্লেষণকে
সরল করে ফেলে।
যাহোক . লেখাটিতে জাতীয়তাবোধ ও বহির্বিশ্বের প্রতি সংশয়ের একটি প্রবল সুর আছে, যা বাংলাদেশ এর
প্রেক্ষাপট থেকে এক ধরনের সতর্কতামূলক বার্তা হিসেবেও ধরা যেতে পারে।
শুভেচ্ছা রইল
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১১:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই সাহেব,
আপনি যুদ্ধ দেখেছেন। আমাদের সৌভাগ্য আমাদের সাথে এখনও ব্লগে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন। যুদ্ধে কি কি হয় তা আমি আগামী পোস্টে কিছুটা লেখার চেষ্টা করবো। তাহলে আপনার মন্তব্য উত্তরও বিস্তারিত দিতে পারবো।
১৩|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০৬
কাছের-মানুষ বলেছেন: বিশ্বে প্রতি বছরই কোন না কোন দেশে যুদ্ধ লাগছে, আমার সত্যিই কষ্ট হয় শিশু এবং বৃদ্ধদের কথা ভেবে। ছোট শিশু হয়ত রাতে ভয়ে কুকড়ে থাকে, বোমার শব্দে তাদের শৈশব ফিকে হয়ে যায়, এই পৃথিবীটি বুঝার আগেই দেখতে হয় ভয়, ক্ষুদা!
যুদ্ধ কেন লাগে, বা কার দোষ ত্রুটি, বা কে জিতবে সেই বিষয়ে আর যাচ্ছি না, ব্লগে অনেক হেভিওয়েট ব্লগার আছে সেটা বিশ্লেষণ করার জন্য, যার যার মোটিভ, আদর্শ, ধর্মিয় অবস্থান, এবং নিজস্ব ক্ষোভ, জানা-শুনা/পড়াশুনার ভিত্তিতে বিশ্লেষণ করছে ব্লগে!
০৬ ই মার্চ, ২০২৬ রাত ১২:০০
ঠাকুরমাহমুদ বলেছেন:
যুদ্ধে কি কি হয়! - আমি আগামী পোস্টে কিছুটা লেখার চেষ্টা করবো। তাহলে আপনার মন্তব্য উত্তরও বিস্তারিত দিতে পারবো। অনুরোধ আগামী পোস্ট টি পড়বেন।
১৪|
০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৬ ই মার্চ, ২০২৬ রাত ১২:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো কাজ করেছেন। কার কার মন্তব্য আপনার কাছে ভালো লেগেছে তা জানালে ভালো হতো। আর পোস্টে লাইক দিতে পারেন না কেনো?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলিম বিশ্ব বিরাট সমস্যায় আছে।