নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Swarup Dattatreya blog

Swarup Dattatreya blog › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নিচে

০১ লা আগস্ট, ২০২৫ সকাল ১০:২০

ক্রামা ধর্ম : বাংলাদেশে জন্ম নেওয়া নব‍্য ধর্মীয় আন্দোলন

রাত গভীর।চারিদিকে শুনশান নিরবতা।মেনলে এক চিত্তে চিন্তায় ব‍্যাস্ত তার ম্রো জাতিকে নিয়ে। অন‍্যান‍্য জাতি থেকে কতটা পিছিয়ে আছে ম্রো জাতি।তাদের না আছে বর্নমালা,ধর্ম কিংবা ধর্মগ্রন্থ।ম্রোরা পালন করছে বৌদ্ধ ধর্ম,কিছু ম্রো ইতিমধ‍্যে খ্রিস্টান ও ইসলাম ধর্ম গ্রহন করেছে। নিজস্বতা বলতে কিছুই নেই ম্রোদের মধ‍্যে। ম্রোদের নিজস্ব ধর্ম,ধর্মগ্রন্থ ও বর্নমালা প্রয়োজন,নিজের মনেই শপথ করলেন মেনলে।তিনি ম্রো জাতির উদ্ধার করবেন।

পুরো ঘটনাটা কাল্পনিক হলেও তার বাস্তবে রুপ নিতে বেশি সময় লাগে নি। মেনলে যাকে পরবর্তীতে মেনলে ম্রো নামে মানুষ চিনেছে,ম্রো জাতির উদ্ধারের চেষ্টা করেছেন। তিনি 1984 সালের দিকে চালু করেন ক্রামা ধর্ম,যার ভিত্তি ছিল বৈষ্ণব তত্ত্ব,খ্রিস্টীয় চিন্তা ও বৌদ্ধের বাণীর সংমিশ্রন। মেনলে ম্রো,যাকে অনুসারীরা সাধু মেনলে নামে ও সম্বোধন করতো,ম্রো জাতিকে নিজস্ব বর্ণমালা ও দিয়েছেন। তবে,ম্রোদের নিজস্ব ধর্ম গ্রন্থের ব‍্যাবস্থা তিনি করতে পারেন নি। নিজস্ব ধর্মগ্রন্থের খোজেঁ তিনি বের হন অজানার পথে।কথা দেন,শীঘ্র ই ধর্মগ্রন্থ নিয়ে ফিরবেন ম্রোদের কাছে। কিন্তু মেনলে ম্রো আর ফিরে আসেন নি।প্রায় 40 বছর অতিবাহিত হলে ও আজ ও কেউ জানে না তিনি কোথায় আছেন।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.