নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃহাসিবুল হাসান সিফাত

মোঃহাসিবুল হাসান সিফাত › বিস্তারিত পোস্টঃ

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি গান।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,

চুকিয়ে দেব বেচা কেনা,

মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,

বন্ধ হবে আনাগোনা এই হাটে-

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে



যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়,

কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,

ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,

শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে



তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,

কাটবে দিন কাটবে,

কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,

ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি-

চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে.

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে



তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি.

সকল খেলায় করবে খেলা এই আমি – আহা,

নতুন নামে ডাকবে মোরে, বাধবে নতুন বাহু-ডোরে,

আসব যাব চিরদিনের সেই আমি.

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।।



শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

সুরকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.