নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃহাসিবুল হাসান সিফাত

মোঃহাসিবুল হাসান সিফাত › বিস্তারিত পোস্টঃ

চার জেলা নিয়ে নতুন বিভাগ ময়মনসিংহ

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধীতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষন করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের এর আয়তন ১০ হাজার ৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা এক কোটি ১৩ লক্ষ ৭০ হাজার।

ইতিহাস

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়- জেলাগুলি হল: ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: সুন্দর পোস্ট

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

মোঃহাসিবুল হাসান সিফাত বলেছেন: Thanks @ ভাইরাস ব্যাকটেরিয়া

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: ভাল

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

মোঃহাসিবুল হাসান সিফাত বলেছেন: ধন্যবাদ @ বঙ্গমিত্র সিএইচটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.