নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাম নাই তো

কাম নাই তো › বিস্তারিত পোস্টঃ

কিছু বলতে চাই

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

কিছু কথা ছিল জামায়াতে ইসলামি,আওয়ামীলীগ এবং শাহবাগ আন্দোলন নিয়ে।

আওয়ামীলীগের দ্বি-মুখী অবস্থান দেখে প্রথম প্রথম খুবই হাসি পাচ্ছিল।রায়ের ২ দিন আগে জামায়াত কে সভা করার অনুমতি দিয়ে তাদের শক্তি দেখানোর সুযোগ করে দেয়া এবং তারপর কাদের মোল্লার রায় নিয়ে যা হল তা তো আর বলার অপেক্ষা রাখে না যে আওয়ামীলীগ কি করতে চেয়েছিল।কিন্তু শাহবাগ এ যা হল তা আওয়ামীলীগ কে বুঝিয়ে দিল যে বাংলাদেশ গনতান্ত্রিক দেশ।এখানে যা ইচ্ছা করা যাবে না।যাই হোক,আওয়ামীলীগ যা করতে চেয়েছিল তা আর করতে পারল না।এখন তারা আবার আগের অবস্থান এ ফিরে এসেছে।এর জন্য তাদের ধন্যবাদ।ধন্যবাদ শাহবাগ এর আন্দোলনকারী দের।কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি কেউ যুদ্ধাপরাধীদের বিচার করতেই পারে সেটা হল আওয়ামীলীগ।আমি অন্য কোনো রাজনৈতিক দলের কাছে এই বিচার আশা করতে পারি না।যুদ্ধাপরাধীদের দাবি বাংলার মানুষের প্রানের দাবি।এটার সাথে কোনো আপোস মানি না।এ ব্যাপারে তাদের সব রাজনৈতিক স্বার্থ ত্যাগ করতে হবে।কিন্তু এ ক্ষেত্রে বিচার অবশ্যই সুষ্ঠ হতে হবে।আমরা কোনো যাবৎজীবন দেখতে চাই।দেখতে চাই না সরকার পরিবর্তনের সাথে সাথেই এইসব শকুনদের V চিন্হসহ হাসিমুখ।দাবি একটাই।ফাসি চাই।এবং তা এই সরকারের আমলেই কার্যকর করতে হবে।আর বিচার কোনো বিশেষ রাজনৈতিক দলের বিপক্ষেই যদি করা হয় তাহলে এ বিচার স্বাভাবিকভাবেই গ্রহনযোগ্যতা হারাবে।মুক্তিযুদ্ধের সময় বড় রাজনৈতিক দল ছিল আওয়ামীলীগ আর জামায়াতে ইসলামী।যুদ্ধের সময় যারা শান্তি কমিটি তে যোগদান করেছিল তারা বেশিরভাগই ছিল এই দুই দলের সদস্য।যোদ্ধাপরাধী আওয়ামীলীগেও আছে।তাদেরও বিচার এর আওতায় আনা উচিত।শুনলাম আওয়ামীলীগের রাজাকারদের বিচার দাবি করায় বঙ্গবীর কাদের সিদ্দীকীর নাম এ মামলা করা হয়েছে।এরকমটা হওয়া উচিত না।রাজাকারদের কোনো ভাবেই ছাড় দেওয়া যাবে।সে যে দলেরই হোক।





আওয়ামীলীগের আর একটি জিনিস দেখেও আমার হাসি পায়।সেটা হল তাদের রাজনৈতিক বক্তব্য।তোফায়েল আহমেদ,মতিয়া চৌধুরি সহ সবাই মাইক ফাটাই ফেলে।তারা দাবি তোলে জামায়াতকে নিষিদ্ধ করার!আরে আজিব তো ভাই!দাবি তো আমরা করব!রাষ্ট্র্পক্ষে তো আছে্ন আপনারা!দাবি আপনারা কেন করবেন!আপনারা তো চাইলেই এই দাবি বাস্তবায়ন করতে পারেন।কিন্তু আপনারা তা করেন না।কেন করেন তা আপনারাই জানেন।আমরা কোনো পাকিস্তানী রাজনৈতিক দলকে এদেশে রাজনীতি করতে দেখতে চাই না।শিবির এবং জামায়াত এর রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে।



শাহাবাগের আন্দোলন নিয়া একটু বলি।স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এতে পুরো সমর্থন আছে।কিন্তু আন্দোলনটা হঠাৎ কেমন জানি হয়ে গেল।কি শ্লোগান দিয়ে আন্দোলন শুরু হল আর এখন কি স্লোগান দেওয়া হচ্ছে!আর আন্দোলনটাও মনে হয় আস্তিক-নাস্তিক ভাগ হয়ে গেল।ফেসবুকে মানুষের কমেন্ট দেখে তাই মনে হল।হ্যা,এটা জামায়াতের ফাদ ছিল।এবং অনেকেই এতে পা দিয়েছে।তারা খুন করার জন্য এমন একজনকেই বেছে নিল যাকে প্র্ত্যে্কটা মুসলিমই ঘৃণা করত।তারা এখন চাইছে “থাবাবাবা” কে আরো বেশি নাস্তিক বানাতে আর শাহবাগে আন্দোলনকারীরা চাচ্ছে এই নাস্তিকটাকে আস্তিক বানাতে।যাই হোক“থাবাবাবা” যে কি তা আমরা যারা ব্লগ পড়ি সবাই জানি।তার ব্লগ পড়লে আর ফেসবুক স্ট্যাটাস গুলা চেক করলেই আমরা বুঝতে পারব যে সে কি পরিমানে নাস্তিক।কিন্তু তাই বলে আমাদের এই আন্দোলন থেকে সরে গেলে চলবে না।মনে রাখতে হবে শাহবাগের সবাই তো আর নাস্তিক না।খুজতে গেলে ১% ও নাস্তিক পাওয়া যাবে নাকি তা সন্ধেহ।আর যারা সেখানে যায় হোক সে নাস্তিক অথবা আস্তিক,তারা দেশকে ভালোবেসেই সেখানে যায়।আর ইসলামে দেশপ্রেম ঈমানের অঙ্গ।সুতরাং আমাদের সকলকেই এই বিষয়ে একমত হওয়া উচিত।আর শাহবাগে ইসলাম বিরোধী কোনো বক্তব্য দেওয়া হয় না।সেখানে বক্তব্য দেওয়া হয় এমন কিছু ব্যাক্তি্র বিরুদ্ধে যারা যুগ যুগ ধরে ইসলাম কে কলঙ্কিত করেছে।ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করেছে।এরাই ইসলাম এর শত্রু।এদের শাস্তি হওয়া উচিত।তাই আপনি যদি আসলেই মুসলিম হন,বাঙ্গালী হন,দেশকে ভালোবাসেন তাহলে আপনার উচিত শাহবাগের আন্দোলনকারীদের সাথে একমত পোষন করা।তাদেরকে সাপোর্ট করা।আর শাহবাগের আন্দোলনকারীদের কাছে একটাই চাওয়া,যে উদ্দেশ্য শাহবাগে নেমেছেন তা বাস্তবায়ন না হওয়া পযন্ত শাহবাগ ছাড়বেন না।ফাসি না নিয়ে বাড়ি ফিরবেন না।দাবি একটাই “ফাসি ফাসি ফাসি চাই,ফাসি ছাড়া গতি নাই”



আমি জানি না আমারে আপনারা কোন দলে ফেলবেন।কারণ আজকাল শিবির বিরোধী কিছু বললে মানুষ নাকি নাস্তিক হয়ে যায়।আর আওয়ামীলীগ বিরোধী কিছু বললেই হয়ে যায় রাজাকার।কই যামু!আপাতত মানুষই ধরেন।এই ব্যাপার গুলা আমাকে নাড়া দিয়েছে বলেই লিখলাম।আর নাহলে এস এস সি পরীক্ষার কেমিষ্ট্রি পরীক্ষা বাদ দিয়ে কেও এগুলা লিখতে বসে না।যাই হোক,আমার জন্য দোয়া করবেন।আল্লাহ হাফেয।

জয় বাংলা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.