নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

০১৯১৭৭

০১৯১৭৭ › বিস্তারিত পোস্টঃ

"রঙ্গমঞ্চ"

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

কয়েকদিন ধরে সারাদেশে ফেসবুক, what'sapp, ভাইবার বন্ধ ঘোষনা করা হয়েছে। জনগনের ওপর এর কি প্রভাব পড়েছে তার একটি রিপোর্ট করার জন্য এক সাংবাদিক জনগনের মতামতের ওপর জরিপ নিতে বের হয়েছেন ঢাকার রাস্তায়।

একজন লুংগি পড়া লোককে দেখে সাংবাদিক তাকে প্রশ্ন করলেন " আচ্ছা ভাই সরকার যে হঠাৎ করে দেশে ফেসবুক, ভাইবার আর Whatsapp বন্ধ করে দিল এটা আপনার কতটা যৌক্তিক মনে হল??

লুংগি পাবলিকঃ- পিচিক! পিচিক! (এইটা মুখ দিয়ে পানের পিক বের হওয়ার শব্দ) কি? কি বললেন ভাই? আবার বলেন! হুনি নাইক্কা!!! আমার আবার কানে ফ্রব্লেম। পিচিক! পিচিক!! :p

সাংবাদিকঃ- মানে ফেসবুক, What'sapp, ভাইবার বন্ধ। এ ব্যাপারে আপনার মতামত?
-ফেসবুক, ভাইবার কি ভাই? "আর কি বললেন? "কার ছেপ "বন্ধ কইরা দিবো? আহারে! বড়ই খারাপ লাগলো শুইনা, জিহ্বায়য় "ছেপ" আসলে সেটাও ফেলতে পারবো না? কি আচানক কতা!! বুঝছেন ভাই সবই আম্রিকা সরকারের ষড়যন্ত্র। ক্যামেরার দিকে তাকিয়ে " পিচিক! পিচিক! আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি"।
-কার ছেপ না, What'sapp বন্ধ করে দেওয়া হয়েছে, যাই হোক আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ!!
অতঃপর ওই সাংবাদিকের ওই স্থান থেকে প্রস্থান।

এবার সেই সাংবাদিক আরো একজন কে এই একই প্রশ্ন করার জন্য ডাকেন " এই যে ভাই! আপনার সাথে একটু কথা বলতে পারি? লোকটির চুল খাড়া, দেখতে অনেকটা জাতীয় স্মৃতিসৌধ এর মত। কানে হেডফোন। মাথা একবার উত্তরে আর একবার দক্ষিনে নড়তেছে। বোঝাই যাছে উনি কোন ঝাকানাকা গান শুনতেছেন।

-ইয়ো ইয়ো বেবি! হেই ম্যান! ইয়াপ! বলেন, বলেন!!

-দেশে ফেসবুক, ভাইবার আর What'sapp বন্ধ করা হয়েছে, এ ব্যাপারে আপনার কি মত?

- "আমি চালাই না ভাইবার মামা, চালাই স্কাইপি!!!!
ভিপিএন থাকতে ফেসবুক চালাইতে সমস্যা হয় কি?
ভাইবার, what'sapp বন্ধ করছে তাতে কার বা*র কি?
"হেই মামা হেই বাংলা রেপ চলবো নাকি!, হেই মামা হেই" (মাথা ঝাকাতে ঝাকাতে রিমিক্স গানের তালে তালে )

সাংবাদিক ভয়ে দৌড় দিলেন এবার।

কিছুদুর যেয়ে সাংবাদিক একজন কোটটাই পড়া ভদ্রলোককে দেখতে পেলেন। অনেক আশা নিয়ে ওই ব্যাক্তির দিকে গেলেন তিনি।

-এই যে ভাই! এই যে! একটু কথা বলতে পারি? আমি একজন সাংবাদিক।

-জী! বলেন। কি বলবেন?

- আচ্ছা দেশে ফেসবুক, ভাইবার, what'sapp বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার মত জানতে চাচ্ছি?

-হুম। আপনি খুব সময় উপযোগী প্রশ্ন করেছেন। আমিও এটাই নিয়ে ভাবছিলাম। আচ্ছা এটা কি টিভিতে লাইভ দেখাচ্ছে?

-জী
- সত্যি? হাতে ফোন নিয়ে স্ত্রীকে কল দিলেন " ওগো! টিভি অন করো, আমাকে "আ*ল" টিভিতে দেখাচ্ছে।

সাংবাদিক এবার কষ্টে কেঁদেই দিলেন।

বিঃদ্রঃ- মাননীয় ক্ষমতাশীন ব্যক্তিবর্গ!!! ফেসবুক, ভাইবার, what'sapp কয়দিন পর পর বন্ধ করে নতুন করে কোন রংঢং করার পর ও কিন্তু পোলাপাইনের এসব মাধ্যম ব্যবহার করা থেকে বিরত রাখতে পারেননি!! বিশ্বাস করেন!!! সাধারণ ম্যাংগো জনতার বাংলা ভাষার "চুল" বলেন বা হিন্দি ভাষার "চুল" বলেন, কোনটাই পড়ে নাই। :D
এসব বন্ধ না করে পারলে দেশে সন্ত্রাস, খুন, গুম, দূর্নীতি,রাহাজানি বন্ধ করুন, কারণ জাতি অনেক কিছু, অনেককেই হারাতে দেখেছে, আর হারাতে দেখতে চায় না, পারলে এসব বন্ধ করে জাতির হতাশা দূর করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.