| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে নাই। তাই তারা ২০২৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ, ২০২৬ সালেও তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে নি। রবার্তো ব্যাজিও, পাওলো রসি, মালদিনি তাদের সেরা খেলোয়াড়। দলটি আর কে, ইটালি।
এরপর ১০০০% নিশ্চয়তা দিয়ে বলছি সে-দলটি এ বছর বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না, তার নাম শুনলে আমাদের সবারই চোখ কপালে উঠে যায়। দলটির নাম উরুগুয়ে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইউরুগুয়ে (১৯৩০, ১৯৫০) গ্রুপ 'H'-এ স্পেন, সৌদি আরব এবং কেপ ভার্দের মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বে ৩টি ম্যাচের মধ্যে তারা একটিতেও জয় পায়নি. শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে শেষ করে তারা। নতুন নিয়মে ৮টি সেরা তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে যাওয়ার সুযোগ পেলেও, গোল ব্যবধান ও পয়েন্ট কম থাকায় তারা চূড়ান্তভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এই বিশ্বকাপের গ্রুপ পর্বে এটিকে সবচেয়ে বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে। এই যখন অবস্থা, তারা ফাইনালে যাবে এবং চ্যাম্পিয়ন হবে, এমনটা ভাবা আর স্কাই-কুসুম ভাবা একই কথা।
ব্রাজিল-আর্জেন্টিনা সাপোর্ট করা নিয়ে বাংলার দামাল সাপোর্টাররা যতখানি যুদ্ধংদেহী অবস্থানে আছেন, তা দেখে আমি আতঙ্কিত। ফান-টান করে নিজেকে একটু হালকা করার চেষ্টা করছি।
ইয়ে, ২য় রাউন্ডে আমি জাপান ও কেপ ভার্দে'র সাপোর্ট করবো। দয়া করে কেউ গোস্যা করবেন না, কেমন?
খলিল মাহ্মুদ
২৮ জুন ২০২৬
২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যার, খেলা দেখি। অনেক প্লেয়ারের নামই জানি না, কিন্তু খেলা ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে মেসির ক্ষিপ্রতা ও সূক্ষ্মতা আগের চাইতেও ধারালো হয়েছে। ব্রাজিলের ভিনি, ফ্রান্সের এমবাপ্পে, উসমান দেম্বেলের খেলা ভালো লেগেছে। জাপান, কোরিয়া আমার প্রিয় দল ১৯৯৪ এশিয়ান কাপ থেকে। কিন্তু তাদের কোনো নির্দিষ্ট প্লেয়ারের নাম জানি না।
কেপ ভার্দে, জাপান, সেনেগাল, কুরাসাও, ইরান, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিলের খেলা ভালো লেগেছে।
আমেরিকা, ইউরোপের বাইরের দেশগুলো উপরে গেলে ভালো লাগবে, বিশেষ করে জাপান ও নবাগত কেপ ভার্দে।
আপনার অভিজ্ঞতা ও ভালো লাগা জানতে আগ্রহী হলাম স্যার।
২|
২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:৫৪
রাসেল বলেছেন: গোস্বা করমু না… আমার বাজি জার্মানি। জিতলে বলমু বলছিলাম, হারলে বলমু মজা করছিলাম!
২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা, ভালো বলেছেন, সেইফ সাইডে আছেন।
ফেইসবুকে একটা গ্রুপ আছে, তারা খেলার আগে এসে একটা ফোরকাস্ট বলবে। ওটা মিলে গেলে সাথে সাথে লাফ দিয়ে এসে বলবে - দেখেন, বলছিলাম না? কিন্তু ফোরকাস্ট না মিললে কোনোদিন এসে বলবে না, স্যরি, মিললো না ![]()
৩|
২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও কেন যেন ব্রাজিলকেই ভালো লাগে তারপর আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন। নতুন হিসেবে কেপ ভার্দে ও কুরাসাওকে ভালো লেগেছে মরোক্ক ও আছে তালিকায়।
২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুরাসাও দলটি হেরেও দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে। কেপ ভার্দে খেলেছে ভালো এবং দর্শকরাও এ দলটাকে পছন্দ করছে।
উপরে মরক্কোর কথা লিখতে ভুলে গিয়েছিলাম। মরক্কোর খেলাও ভালো লাগে খুব।
কমেন্টের জন্য ধন্যবাদ মাইদুল সরকার ভাই।
৪|
২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: আর বাংলাদেশ??
২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশ? আপনি কি জানেন বাংলাদেশ ১৯৮৬ থেকে বিশ্বকাপ ফুটবল খেলে? জানা না থাকলে লিংকটা পড়ে দেখতে পারেন ![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: এ পর্য্ন্ত কো দলের এবং কোন খেলোয়াড়ের খেলা সবচেয়ে ভালো লেগেছে?