নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদম সন্তান

আদম সন্তান › বিস্তারিত পোস্টঃ

মানুষের সেবা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬



মানুষের সেবা



আবদুল কাদির





হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তান



তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।



মানুষ বলিবে - তুমি প্রভু করতার,



আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার?



বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,



তারি শুশ্রুষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে।



খোদা বলিবেন- হে আদম সন্তান,



আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান।



মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,



আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু?



বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে,



মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে।



পুনরপি খোদা বলিবেন- শোন হে আদম সন্তান,



পিপাসিত হয়ে গিয়েছিনু আমি, করাও নি জল পান।



মানুষ বলিবে- তুমি জগতের স্বামী,



তোমারে কেমনে পিয়াইব বারি, অধম বান্দা আমি?



বলিবেন খোদা- তৃষ্ণার্ত তোমা ডেকেছিল জল আশে,



তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমায় পাশে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

আদম সন্তান বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

তাসজিদ বলেছেন: আমাদের মানবাতা দিন দিন মনে হয় মরে যাচ্ছে।
লেখায়++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

আদম সন্তান বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.