| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপর্ণা মজুমদার
পেশায় ইন্জিনিয়ার - বাংলা সাহিত্য এবং ভাষার বিশেষ অনুরাগী। বহুদিনের চেষ্টায় ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা উর্দু থেকে বাংলায় অনুবাদ করেছি
আজ কি রাত
আজ কি রাত সাজ-এ-দর্দ ন ছেড়্;
দুখ্ সে ভর্পুর দিন্ তমাম হুয়ে,
ঔর কল্ কি খব্র কিসে মালুম ?
দোশ ও ফর্দা কি মিট্ চুকি হ্যঁয় হদুদ,
হো ন হো অব্ সহর, কিসে মালুম?
জিন্দগী হেচ্! লেকিন্ আজ কী রাত
ঈজাদিয়ৎ হ্যয় মুমকিন্ আজ কী রাত ।
আজ কী রাত সাজ-এ-দর্দ ন ছেড়,
অব্ ন দোহরা ফসানাহ্-এ-অলম্,
অপনি কিসমৎ পে সোগওয়ার ন হো,
ফিকর্-এ-ফর্দা উতার দে দিল্ সে,
উমর্-এ-রফ্তা পে অশক্-বার ন হো ;
অহদ্-এ-গম্ কি হীকাইয়াতেঁ মত্ পুছ –
হো চুকি সব্ শীকাইয়াতেঁ মত্ পুছ;
আজ কী রাত সাজ-এ-দর্দ ন ছেড় ।
আজকের রাত
আজ রাতে বেদনার বীণাটি বাজিওনা ,
ব্যাথায় ভরপুর দিন তো এখন শেষ হোল,
আর আগামীকালের খবর কেই বা জানে ।
গতকাল এবং আগামীকালের সীমানা মুছে গেছেঃ
আবার ভোর হবে কী না হবে তা কেই বা জানে ?
এ জীবন কিছু নয় – শুধু আজকের রাত!
দেবত্ব সম্ভব – শুধু আজকের রাত!
আজকের রাতটিতে কোন ব্যথিত বীণার তার স্পর্শ কোরনা,
এখন আর পুনরাবৃত্তি কোরনা কোন দুঃখের কাহিনীর –
আপন ভাগ্যের কথা ভেবে বেদনার্ত হয়োনা
আগামীকালের চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দাও,
যে সময় চলে গেছে তার জন্য অশ্রুপাত কোরনা;
দুঃখদিনের কোন কাহিনী জানতে চেওনা;
সব অভিযোগ শেষ হয়ে গেছে- জিজ্ঞাসা কোরনা;
আজকের রাতে ওই বেদনার বীণাটি আর বাজিওনা ।
২|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর
৩|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এটাও প্রিয়তে রাখলাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।