| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার বেকার যোদ্ধা
আমার সম্পর্কে আমি কিছুই জানি না
“রানা প্লাজা”
নাহ, ভাই। কোন শপিং মলের নাম না। তবে আগে ছিল। এখন বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া ট্রাজেডি গুলোর মধ্যে নতুন করে নাম লিখাল। কিন্তু “ওল্ড ওয়াইন, ইন নিউ বোতল” । আগে যেই কইটা ট্রাজেডি ঘটেছিল হুবুহ না হলেও, কাহিনী সুত্র একই। ট্রাজেডি গুলা দেখে এখন তেমন আর দুঃখ লাগে না। কারন, ঘটনা গুলা এক তরফা, বাংলা সিনেমার মত। বাংলা সিনেমায় যেমন ঘুরে ফিরে খালি বিলেনই মরে, এখানেও একই। ঘুরে ফিরে ওই গার্মেন্টসের মাইয়ারা, আর ওই গরিব কামলা গুলাই মরে। টি.ভি. চ্যানেল গুলাও লাইভ দেখাইব স্বজনদের কান্না। মানুষও দেখবো... আর কইবো “ আফসোস...... আফসোস......” অবশ্য আমার মায়ের মত সরল মনের হইলে কিছু মানুষ কেঁদেও দিতে পারে।
আমাদের দেশে ট্রাজেডি যতই করুন হোক, জনগন কিন্তু একটা জিনিস দেখে ব্যাপক বিনুদন লাভ করে। সেটা হইল ট্রাজেডি পরবর্তি সময়ে আমাদের রাজনীতি পাপীদের কাঁদা ছুড়াছুড়ির দৃশ্য। কেউ ট্রাজেডির মধ্যে অমুক দলের নাশকতা খুজে পায়, কেউ আবার সরকারের দুর্নীতি দেখতে পায়। সর্ব শেষে একে অপরকে সরাসরি বলে,
রাজনীতি পাপী ১- তুই মারসস,
রাজনীতি পাপী ২- তুই মারসস,
রাজনীতি পাপী ১-তুই মারসস,
রাজনীতি পাপী ২- তুই মারসস,
রাজনীতি পাপী ১-তুই মারসস,
রাজনীতি পাপী ২- তুই মারসস,
রাজনীতি পাপী ১-তুই মারসস,
রাজনীতি পাপী ২- তুই মারসস।
জনগন কয় “ই হি হি হি হা হা হা হা, ব্যাপক বিনুদন পাইলাম। পরের ট্রাজেডি সিনেমার নাম কি দিবি ?????? “
অতঃপর, তদন্ত কমিতি গঠন হয় ।
অতঃপর ....
...
...
...
...
..”রাজা রানী সুখে শান্তিতে বসবাস করতে লাগিল”...
...
...
তার মানে তদন্ত চলতেই থাকল। জনগন ও নতুন কোন ট্রাজেডি সিনেমার অপেক্ষায় রইল.........
©somewhere in net ltd.