| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ।আরবি মাস রজবের ২৬ তারিখ শবে মেরাজ পালন করা হয়।মিরাজের রজনীর শেষভাগে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ এবং সমগ্র সৃষ্টি পুঙ্খানুপুঙ্খভাবে অবলোকনের জন্য আল্লাহ তায়ালার ইচ্ছায় মহানবী (সা.) এর বিশেষ ভ্রমণ বা ঊর্ধ্বগমনই পবিত্র মেরাজের ঘটনা।মহানবী (সা.)-এর অসংখ্য মোজেজার মধ্যে পবিত্র মেরাজ অন্যতম শ্রেষ্ঠ মোজেজা।
সূর্যাস্তের পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ মহিমান্বিত রজনী।এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদ-মাদ্রাসা, খানকা-দরবার ও বিভিন্ন ইসলামী সামাজিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।এছাড়া রেডিও-টেলিভিশনেও এ পবিত্র রজনীর তাৎপর্য তুলে ধরা হবে।
বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকারের মধ্যদিয়ে পুণ্যময় এ রাতটি অতিবাহিত করে থাকেন।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনে ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে মেরাজ সংঘটিত হয়েছিল। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (স.) মহান আল্লাহ তায়ালার খাস রহমতে প্রথমে মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দস বা মসজিদুল আকসায় গমন করেন।
সেখান থেকে তিনি ঊর্ধ্বলোকে গমন করেন। এ সময় হযরত আদম (আ.) ও বিশিষ্ট নবীদের সঙ্গে বিশ্বনবীর (সা.)-এর সালাম ও কুশল বিনিময় হয়। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হয়। এ পর্যন্ত হযরত জিবরাইল (আ.) তার সঙ্গী ছিলেন।
পরে সেখান থেকে তিনি একা রফরফ নামে বিশেষ বাহনে সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন।এ সময় মহান আল্লাহ তায়ালা তার প্রিয় বন্ধু মহানবী (সা.)কে তার উম্মতের জন্য উপহারস্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজ দান করেন।
মেরাজকালে মহানবী (সা.) সমগ্র সৃষ্টি রহস্য অবলোকন করেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কৃতজ্ঞতা তোমার তরে হে নবী সাল্লেআলা
তুমি বাদশারও বাদশা কামলিওয়ালা
জ্ঞান মুক্তি আর চেতনার বিকাশে
তোমার দয়া সব সৃষ্টির সকাশে
তুমি খুশি হলে খুশি হন মাওলা
সালাম সালাম তোমার পরে প্রিয় সাল্লে আলা।।