| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু তুমি আর কত দূরে ??
আমার সাথে তোমার কিসের এত শত্রুতা ??
একবার আলিঙ্গন করতে চাই তোমায় ,
প্রতিদিন বারে বারে মরার চেয়ে
একবারেই মরি , তাই কি ভালো নয় ??
আর আমকে তুমি কাছে না টানলে শক্তি দাও!!
মারার শক্তি দাও !! আরেক জনকে মৃত্যু দেওয়ার শক্তি দাও !!
আমি তাদের মৃত্যু দিতে চাই –
যারা হাজার তরুনের রঙ্গীন স্বপ্নকে গলা টিপে মারে !
আমি তাদের মৃত্যু দিতে চাই –
যারা অবলা নারীকে মনের আনন্দে ধষর্ন করে !
আমি তাদের মৃত্যু দিতে চাই –
যারা গরীব মেহনতি মানুষের দুবেলা খাবার ছিনতাই করে !
মারতে চাই এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থা কে !!
মারতে চাই এই সমাজের ছারপোকা গুলোকে
যারা আমাদের রক্ত চুষে চুষে কলাগাছ হচ্ছে!!
মারবো ! মারবো ! সবগুলোকে মারবো !
তারপর আমি খুনী হবো ! হ্যা খুনী হবো !!
হে মৃত্যু – আমি খুনী হলে তো তুমি আমার কাছে আসবে ??
আসবে না ?? অবশ্যই আসবে ...
আর তখন ও যদি না আসো ...
এই রাষ্ট্র যন্ত্র আছে না ?? বিচার বিভাগ আছে না ??
তারা তোমাকে আমার অতি নিকটে নিয়ে আসবে ...
তুমি পালাতে পারবে না ... আমাকে আলিঙ্গন করতেই হবে !!!!
কারন আমি যে খুনী !!!
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
জাকারিয়া মুবিন বলেছেন: এমন প্রতিবাদী কবিতাই তো চাই, লুতুপুতু প্রেমের কবিতা আর ভাল্লাগেনা।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫
আশিকুর রহমান অমিত বলেছেন: কবিতার ভাবার্থ তো সেইরকম।