নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

আসছে ২১ জুন, বৃহস্পতিবার শুভ রথযাত্রা শুরু হবে । সকাল থেকে ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে বিভিন্ন অনুষ্ঠান শেষে বিকাল ৩ ঘটিকায় রথযাত্রা শুরু হয়ে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে । উল্লেখ্য, এ সময় স্বামীবাগ, ওয়ারী ইসকন মন্দির সহ অনেক মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান চলবে । সাতদিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দেবার জন্য সকল হিন্দুদের প্রতি আহবান রইল ।

১৯ শে জুন, ২০১২ বিকাল ৫:২৪

আসছে ২১ জুন, বৃহস্পতিবার শুভ রথযাত্রা শুরু হবে । সকাল থেকে ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে বিভিন্ন অনুষ্ঠান শেষে বিকাল ৩ ঘটিকায় রথযাত্রা শুরু হয়ে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে । উল্লেখ্য, এ সময় স্বামীবাগ, ওয়ারী ইসকন মন্দির সহ অনেক মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান চলবে । সাতদিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দেবার জন্য সকল হিন্দুদের প্রতি আহবান রইল । শুভ হোক রথযাত্রা ।

















সকল হিন্দু মানুষরা আসবেন প্রত্যাশা রইল ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৫:২৮

একলা বগ বলেছেন: ইসকন মন্দির ??

ইসকন ??? উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নাকি?

২০ শে জুন, ২০১২ দুপুর ১২:০৭

অপর্না হালদার বলেছেন: মন্তব্য করার প্রয়োজন মনে হয়নি ।


শুভ বুদ্ধির উদয় হোক ।

২| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৫:২৮

মেজর জেনারেল বলেছেন:
আমি হিন্দু না, আমি কি যাইতে পারমু?
গেলে কি আমারে বাইর কইরা দেয়া হবে?

২০ শে জুন, ২০১২ দুপুর ১২:০৬

অপর্না হালদার বলেছেন: যাওয়া যাবে যদি উদ্দেশ্য ভাল হয় । নতুবা না যাওয়াই ভালো এবং আমি বলব উদ্দেশ্য ভালো না হলে যাওয়া নিষেধ । ধন্যবাদ ।

৩| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৫:৫২

সাজিদ ঢাকা বলেছেন: এইটা তেঁ কি রাস্তা দিয়ে যাওয়ার সময় কলা আপেল ইত্যাদি ফল পানি সরবত দেয়া হয়


আমি একবার পাইসিলাম মতিঝিল এ দাঁড়াইয়া ছিলাম , , ;) ;)

২০ শে জুন, ২০১২ দুপুর ১২:১০

অপর্না হালদার বলেছেন: জি ভাই । আগামী দিন আনুমানিক ৩.৩০-৪.৩০ ঘটিকার সময় মতিঝিল দিয়ে রথযাত্রা ঢাকেশ্বরীর উদ্দেশ্যে যাবে । সময় ও সুযোগ হলে অবশ্যই আসবেন । ভালো থাকুন । শুভ কামনা রইল ।

৪| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৯

মিকন মোদক বলেছেন: @একলা বগ : কোন কিছুই উগ্র থাকেনা তা আপনার আর আমার মত মানুষেরাই উগ্র বানাই, নিজেদের স্বার্থে।

@ মেজর জেনারেল : অবশ্যই না আপনিও চাইলে আসতে পারেন। কোন ধর্মীয় অনুষ্ঠানেই কাউকেই কেউ বের করে দেয় না । কারন ধর্ম এই শিক্ষা দেয়না।

@ সাজিদ ঢাকা : হ্যা আপনি ঠিক ধরেছেন তবে এতে শুধু ভক্তদের দেওয়া ফল দেওয়া হয় অন্যকিছু না।

@অর্পনা হালদার : ক্ষমাপ্রার্থী আপনার পোষ্ট এ উত্তর দেয়ার জন্য। আর হ্যা এই বার হয়তো যাওয়া হবে না তবে শুভ কামনা আপনার জন্য ।.................

২০ শে জুন, ২০১২ দুপুর ১২:১৫

অপর্না হালদার বলেছেন: মিকন মোদক নিক নামধারী ভাই ক্ষমা চাওয়ার কোন কারন নেই । এটাই তো যথার্থ ব্লগে সবাই মিলে একটি আলোচনা, আত্মোসমালোচনা বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা একে অন্যকে তথা সমাজের উপকারার্থে কাজ করবো । আপনার সহযোগিতার তারা আমি ব্লগে আসার আগেই তাদের উত্তর জানতে পেরেছেন । এটাই চাই তথা সর্বদা প্রত্যাশা থাকবে এই সহযোগিতা পাবার । ভালো কাজের সঙ্গে থাকুন । আসতে পারলে ভালো যদি একান্ত না আসতে পারেন তাহলেও সর্বদা সৃষ্টিকর্তাকে স্মরণ রাখবেন । আমরা পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারি না । সর্বদা পরমেশ্বরের উপর নির্ভরশীল থাকুন । শুভ কামনা রইল ।

৫| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩১

বিপ্লব কান্তি বলেছেন: বায়েজিদের মন্তব্যকে রিপোর্ট করুন ,

২০ শে জুন, ২০১২ দুপুর ১২:২৬

অপর্না হালদার বলেছেন: আপাতত রিপোর্ট করবো না, কারন বায়েজিদ নিকনামধারী কতটা সভ্য বা কতটুকু জানে সেটাওতো সকল ব্লগার বন্ধুদের জানা দরকার । বাড়তে থাকুক । সময় হলে এমনিতেই উপড়ে পড়বে । ধন্যবাদ । ভালো থাকুন । সম্ভব হলে আগামী কাল রথযাত্রায যোগ দিবেন । প্রত্যাশা রইল ।

৬| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

বায়েজিদ আলম বলেছেন: ইসকন থেকে সাবধান!
এদের গোমূত্র খাওয়ার হিড়িক দেখুন।

২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৩০

অপর্না হালদার বলেছেন: ইসকন থেকে আপনি সাবধান থাকুন । নতুবা আপনি ইসকন সম্পর্কে সত্যিকারভাবে জানতে পারলে আপনার নিজের অবস্থান ধরে নাও রাখতে পারেন । তো চেষ্টা করবেন নিজেকে ইসকন থেকে দুরে রাখতে । ইসকন এখনও সকল মূর্খের পদচারনা প্রত্যাশা করেনা । শুধু যারা নিতে বা দিতে যানে এখন পর্যন্ত তাদেরকেই প্রত্যাশা করে । যাদের মাথায় আপনার মত জ্ঞান আছে তাদের না আসলেও ইসকনের কিছু হবে বলে মনে হয় না । আপনি এখন থেকে পরপর একশত একটা ইসকন যে হরে কৃষ্ণ নাম প্রচার করেন তার বিরুদ্ধে পোষ্ট দিবেন দেখি আপনার জ্ঞানের মহিমা কতটুকু আছে ।

শুভ বুদ্ধির উদয় হোক ।

৭| ২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রথের বৃত্তান্ত জানা যাবে?
ইতিহাস এবং তাৎপর্য?
আমি ভারতের বিভিন্ন চ্যানেলে রথ যাত্রা দেখেছি, বহুবার।
এতো মানুষের ঢল থাকে, ভালো লাগে।
কোন লিংক থাকলে দিয়েন।

সরাসরি, রথ যাত্রা এখনো দেখা হয়ে উঠেনি।
সারা দেশে কি একই সময়ে হয়?
আমাদের শহরে ও হবার কথা, আমি গতবার যখন গেলাম, শূন্য রথ ফেরত এসেছে।



আপনার ব্লগে মন্তব্য করা বিপ্লব কান্তি এই ব্লগের ধর্মীয় বিভেদ সৃষ্টি আর গালিবাজদের একজন। আপনার জানার কথা, যদি মোটামুটি পুরানো ব্লগার হন।

শুভকামনা।

২০ শে জুন, ২০১২ বিকাল ৪:০৭

অপর্না হালদার বলেছেন: গুগলে খুজলেই পাবেন । সারা দেশে নয় শুধু, সারা বিশ্বে একই সাথে এই রথযাত্রা পালন করা হয় । শূন্য রথ নয় হবে উল্টোরথ । আসলে ব্লগিং করার ক্ষেত্রে কারো দোষ দেই না । শুধু এই টুকুই ভাবি যারা ব্লগিং করে তাদের একটু সংকৃর্নতার উদ্র্ধে ওঠা দরকার । স্ব শিক্ষা তথা সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত বলে মনে করি । মানুষ সবাই এক ধর্ম পালন যার যার । সকল যদি তার সঠিক ধর্ম পালন করেন তাহলে কোন হানাহানি বা এত সমস্যা হত না । আমরা ধর্মের কথা বলি কিন্তু পালন করি না ।


শুভ কামনা রইল ।

৮| ২১ শে জুন, ২০১২ সকাল ১১:৪৮

সোজা আঙ্গুল বলেছেন: ইসকন মানে মা-নেএএএ ঐ যে গোচনা'র ব্যবসা করে যারা তারাইতো ! ! !

লেখকের আহ্লাদ দেখে . . .

২১ শে জুন, ২০১২ দুপুর ১২:৪০

অপর্না হালদার বলেছেন: এখন থেকে বাধ্য হয়েই কিন্তু মন্তব্য মনে হয় মুছে দিতে বা ব্লগ করে দিতে হবে ।


একটা গল্প শুধু আপনার জন্য..........................


এক বখাটে ছেলে জন্ম দিয়ে বাবা খুব ভুল করেছেন । তারপরও বাবা চিন্তা করে ছেলে তো কি আর করা যাবে ।.... এছাড়া বাবার আর কিছু করার থাকেনা যতক্ষন না ঐ বখাটে ছেলের মৃত্যু না হয় তাইতো ।


যাই হোক এক বখাটে ছেলে প্রায়ই রাস্তাদিয়ে যে সকল মহিলারা যেত সে ইভটিজিং করত । ঘটনাক্রমে একদিন ঐ রাস্তা দিয়ে বখাটে ছেলের আপন মা ও খালা বোরখা পরে খালার বাড়ি থেকে ঐ বখাটে ছেলের বাড়ীতে আসছে । সন্ধ্যার দিকে বখাটে ছেলে বাসায় ফিরে খালাকে দেখে প্রশ্ন করল আচ্ছা খালা তোমরা এলে কখন । খালার উত্তর দেবার আগে ঘরের ভিতর থেকে মা উত্তর দিল কেন তুই যখন রাস্তায় দাড়িয়ে শিশ দিয়ে চুম্বনের ভঙ্গি করে আজে বাজে মন্তব্য করলি তখন ।..........

৯| ০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:০২

এইচ এম শরীফ বলেছেন: আপা! আমাকে ইনভাইট করবেন না!

০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৯

অপর্না হালদার বলেছেন: অনেক দেরী করার জন্য দুঃখিত । আসলে ধর্ম তথা এই রথযাত্রা সবার জন্য । আমরা সকলে মানুষ এটাই সত্য । সকল মানুষের ধর্মও এক শুধু উপাসনার পথ ভিন্ন । সুতরা আপনি আমাদের সকল উৎসবে আমন্ত্রিত । যখন যেখানে পারবেন যোগদিবেন । ভালো লাগবে আশাকরি । তবে হ্যা উদ্দেশ্য যেন অবশ্যই সৎ হয় । শুভ কামনা রইল । ভালো থাকুন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.