নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ যখন আনুগত্যশীল ইন্দ্রিয়ের, তখন ইন্দ্রিয়-সচেতনতা ব্দ্ধি ভিন্ন সাধনার বিষয় অন্যথা কিছুই থাকে না। চিন্তাশীল মানুষের চিন্তনে সামান্য নাড়া দেবার ক্ষুদ্র প্রয়াস।

একজন আব্দুল্লাহ আরজু

জীবন সূচনায় যৌবনের সুড়সুড়ি এখন জীবনঘনাবেগোত্তালসমুদ্র

একজন আব্দুল্লাহ আরজু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি কি

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

স্বাধীনতা তুমি কি বালার্ক টিপ
সূচিত দিনের সম্ভাবনার শোভা
বিপন্ন যৌবনের বৈকালিক রবি
বর্ধক্যের বিমলিন প্রভা
নাকি সান্ধ্যকালীন নিবু নিবু বিষন্ন প্রদীপ ?
স্বাধীনতা তুমি কি তারুণ্য-যৌবনের চলমান বান
তথাকথিত মুক্ত জীবনের অশ্লীল আহ্বান?
স্বাধীনতা তুমি কি প্রাগৈতিহাসিক আদিরস লীলা
ভালবাসা দিবস নরে নারীতে প্রেম প্রেম খেলা
কখনো যমুনা পুলিনে, কখনো পশ্চিমা সূর্যস্নানে
বিকিনি শোভিত প্রমত্ত যৌবনা
নাকি মহিয়সী নারী পর্দানসীনা
সম্ভ্রমে অটুট প্রশান্ত পরিবার
নির্মল নির্লোভ কাঙ্খিত আচার
পিতৃত্ব-মাতৃত্ব-মমত্বের বন্ধনে ?
স্বাধীনতা তুমি কি ইবলিসের অহংকার
মকরম ফেরেস্তা লানতের অলংকার ?
স্বাধীনতা তুমি কি জার
ভোগবাদী,ভোগ সর্বস্য হৃদয়
শোষকের পেট অগ্নিময়
প্রতিভূ সাদ্দাদ-কারুন-হামানের প্রেতাত্মার?
স্বাধীনতা তুমি কি মসোলিনী-হিটলার
বিশ্বগ্রাসী দানবীয় হুংকার
মানবতা বিনাশী ফেরআউনী কালচার
ঘৃণ্য ধ্বংস যজ্ঞ নির্মম নর হত্যার
নাকি তুমি মাওসেতুং চেতনার
আত্ম-স্বার্থ চরিতার্থে লক্ষ লক্ষ স্লাটার ?
স্বাধীনতা তুমি কি দলীয় মতবাদ
লীগ-দল দল-লীগ দ্বন্দ্ব কলহ বিবাদ
দেশে দেশে ছড়ানো ছিটানো অপবাদ
নাকি বিগত মানুষের স্মৃতি ফলক
বেদীতে বেদীতে পুষ্পাঞ্জলী তিলক
দাঁড়ানো নগ্ন পদে, দৃষ্টি অপলক ?
স্বাধীনতা তুমি কি ব্যক্তি পুজোর আসন
সীমাহীন দুর্নীতি দুঃশাসন
সত্য বিধ্বংসী প্রেমের নির্বাসন
নাকি মূর্তি-প্রতিক মেলা অনর্থক খরচের
লুণ্ঠিতে অন্ন ভুখাফাঁকা লাখ মানুষের ?
স্বাধীনতা তুমি কি আনন্দ মেলা
ইলিশ মাছ আর পান্তা খাওয়া খেলা
নাকি বেশ ধরা পশুপাখি অমানুষের
আনন্দ নামের আয়োজন বুনো মিছিলের ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.