| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন আব্দুল্লাহ আরজু
জীবন সূচনায় যৌবনের সুড়সুড়ি এখন জীবনঘনাবেগোত্তালসমুদ্র
কী শিখিয়েছ আমাকে
শাস্তি যাচো আমা হতে
বিদ্যালয়ের পাঠে
ইন্দ্রিয় আমার হয়েছে চেতন
জেনে গ্যাছে
নিজে বাঁচলে বাপের নাম
বিনা অর্থে সম্ভোগ অসম্ভব
তোমার মৃত্যুই কাম্য
কেননা সম্ভোগ পথে
তুমিই প্রতিবন্ধকতা এখন
তুমি মরলে
এ প্রাসাদ হবে আমার
ব্যাংক ব্যালেন্স,শিল্প-বাণিজ্য
আর যত ঐশর্য সম্ভার
পাব অধিকার
যথেচ্ছা ব্যবহারের খুলে যাবে সকল দুয়ার
অতএব তুমি মর-
নইলে তৈরি হও
আমার পিস্তলে বুলেট অপেক্ষমান
তোমার জন্য।।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার!