নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মোঃ আসিফ হাসান।

মোঃ আসিফ হাসান। › বিস্তারিত পোস্টঃ

সীমান্ত ফাঁদ

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সীমান্ত ফাঁদ

লেখকঃ মোঃ আসিফ হাসান।



কুয়াশা ঢাকা সীমান্ত বেড়া

কী যেন যায়নি ঢাকা ?

লাল কেন ঐ কালো সীমান্তে

আটকা পড়েছে একা?

হিম বাতাসে কে ওখানে

জল জল করে কাঁদে?

সে তো বাঙ্গালী বাংলাদেশী।

কার পেতে রাখা ফাঁদে ?

রক্ত ঝড়ছে টুপ টাপ করে

শিশিরের মত করে।

মারল কারা ফালানীকে

বাঘ ভেবে ভুল করে ?

কত বাঙ্গালী মারবে ওরা

বাঘ ভেবে ভুল করে?

মানুষ শিকার কে থামাবে

আর কতদিন পরে ?

নেতারা আজ কাদের নেতা?

কাদের পক্ষপাতি?

বাঙ্গালীদের মরতে দেখেও

ধরছে কোথায় ছাতি?



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.