নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মোঃ আসিফ হাসান।

মোঃ আসিফ হাসান। › বিস্তারিত পোস্টঃ

ঘুমের ঘর

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

সবুজ ঘাসের বুকে

এখানে সেখানে চিহ্নের গাছ।

কিছু কিছু গাছ বাঁশের প্রাচীরে ঘেরা

বড় বড় গাছ ঘেরাহীন নেই বেড়া।

একদা তারাও ঘেরা ছিল

বাঁশের প্রাচীর দিয়ে

চূর্ণ হয়েছে বাঁশের প্রাচীর

মাটিতে পড়েছে গিয়ে।

খড়ি কুড়ানিরা কুড়িয়ে নিয়েছে

সেসব বাঁশের চূর্ণ

ঘেরাহীন সেই চিহ্নের গাছ

এখন প্রাচীর শূন্য।

উঁচু উঁচু ঢিপি তলিয়ে গিয়েছে

কোনোটা গিয়েছে ধসে

এমন একটা ঢিপির ঘরেই

আমিও ঘুমের দেশে।

রাতে ঘুমিয়ে সকালে উঠিনা

কত বছর ধরে !

এ ঘুম আমারে ভাঙবে না ভাই

হাজার বছর পরে।

রোজ কিয়ামত আসবে যখন

এ ঘুম আমার ভাঙবে তখন।

সেদিন আমি এ ঘর ছেড়ে

বের হব চিরতরে।

আর কখনো আসব না

এই ঘুমোবার ‍ঘরে ফিরে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.