নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'শান্তি, মানবতা ও সুন্দরের জন্য লেখা\' / সাংবাদিক ও উন্নয়ন কর্মী এবং পিএইচডি গবেষক, বন বিশ্ববিদ্যালয়, জার্মানি

Hossain Abdul Hai

শিক্ষা সমন্বয়ক, হাউজ অফ ইন্টেগ্রেশন, বন

Hossain Abdul Hai › বিস্তারিত পোস্টঃ

শ্বেত কপোত

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

-- হোসাইন আব্দুল হাই

ঘুমহীন রাত
স্বপ্ন রঙ্গীন জগত
শুধু তুমি আর তোমাদের ঘিরে
জমিন থেকে আসমান
স্বপ্নের ডানায় ভর করে
উড়ে চলে অবিরাম এক জোড়া শ্বেত কপোত
আফগানিস্তান – ইসরায়েল - কসোভো – কঙ্গো।

বেদ বাইবেল কোরআন
স্রষ্টাহীন কোন জগত নয়
নয় শান্তি বিমুখ কোন বিধান
শ্বেত কপোতের দর্শন
জীবন যেখানে পূর্ণতা পায়
দ্বন্দ্ব-সংঘাত থমকে দাঁড়ায়
খুঁজে ফিরি নিঃসীম বলাকার চোখে।

আফ্রিকার দুধ সাদা চোখে
এশিয়ার জীর্ণ-শীর্ণ গায়
কখন দেবে দুমুঠো অন্ন
এক চুমুক শুভ্র তুষার অমৃত
গোলাবারুদ আর বেয়নেটের বদলে
ইউরেনিয়ামের থালা হাতে আর নয়
পথশিশু গাইবে বিজয়ের গান।


টানেনবুশ, বন, জার্মানি
২৩ ফেব্রুয়ারি ২০০৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

Hossain Abdul Hai বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.