| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তিনি আমাদের কোন কষ্ট দেননি। নিজে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন।সারাটি জীবন বলে গেছেন, তোমাদের রোজগার করা টাকায় আমার চলার আশা করিনা। দোয়া করি তোমরা রোজগার করে নিজেরা ভালোমত চলো। আমার বাবার সেই দোয়া মহান আল্লাহ্ কবুল করেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ আমাদের ছেড়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমাদের রোজগারের টাকা তার প্রয়োজন হয়নি। বাবা তুমি ভালো থেকো বাবা। তোমার এই বেকার ছেলেকে ক্ষমা করে দিও। আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। আল্লাহ্ যেন তোমাকে জান্নাত দান করেন এই দোয়াই করি সব সময়। রব্বের হা'ম হুমা কামা রব্বাইয়ানী সগীরা।
©somewhere in net ltd.