| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবতহী
মনুষত্বহীন মেধার কোন মূল্য নেই!মিথ্যার সাগরে এক বিন্দু সত্য দৃশ্যমান হয় না!জীবনটা নদীর স্রোতের মত, যা বয়ে যাওয়ার সময়মাঝে মাঝে কিছু আবর্জনা এসে পরবেইএবং তা এক সময় বিলীনও হয়ে যাবে!অসহায়কে সাহায্যকরলে হয়তো প্রতিদানে মূল্যবান কিছু পাওয়া যায়না, তবে অমূল্য কিছু পাওয়া যায় আরতা হলো আত্মতৃপ্তি এবং শান্তি!বন্ধু যখন বন্ধুত্বে সীমা টেনে দেয় তখনতাকে পরিচিত মানুষের তালিকায় রাখা উচিত,অবশ্যই বন্ধুর নয়! কারণ বন্ধুত্বে কোনসীমা থাকতে পারে না!যখন মানুষ তার আদি সত্ত্বার কাছে হারমেনে নিয়ে অহম্ সত্ত্বাকে বিসর্জন দেয়, তখন তারসাথে একটা পশুর কোন পার্থক্য থাকে না!ভালোবাসার ক্ষুধা নেই এমন মানুষপৃথিবীতে বিরল!ভালোবাসা সব সময় নিস্বার্থ হয়! স্বার্থ যুক্তভালোবাসা ভন্ডামী, ভালোবাসা নয়! কারণস্বার্থ আর ভালোবাসা একসাথে চলতে পারে না! তবে ভালোবাসার স্বার্থশুধু মাত্র ভালোবাসা হতে পারে!বাঙ্গালী পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনকরে অতীতেই ফিরে যায়!বাংলাদেশে বিচার হয় ন্যায়ের, সাধুবাদ পায়অন্যায়!সস্তা প্রেমের সময়কালও সস্তা হয়!কোন সম্পর্কে অবিশ্বাস নামক ঘুন ধরলে তা ভংগুরহয়ে যায়, ছোট খাট ঝড়েও তা ভেঙ্গে পরতে পারে।
সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম
কিনতে চেয়েছিলাম দিবাকর এর নাম
বেচে খাওয়া ভীনদেশী জি এস এম সুবিধা।
হয়তোবা সেই বেনিয়ার ছোট্ট একটু প্লাস্টিক
দিয়ে লেখা যেত
কেন তোমাকে এখনও লেখার কথা ভাবি।
লেখা যেত
আমার বারান্দার পাশে দখিনা হাওয়ায়
বেড়ে ওঠা কচুড়িপানার আর ঝোপঝাড় এর গল্প
তুমি আরেকটু কাছে থাকলেই
বৃষ্টিভেজা বাতাসে সে সৌরভ তোমার
কাছে পৌঁছতো।
আর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ
সময় নির্দেশকটা,
যা এখনো নীল ব্যাগে ইরেজার আর কাঠ পেন্সিলের
ভীড়ে আষ্ঠেপ্রিষ্টে থেকেও ঠিকঠাক সময় বলে দেয়।
তোমাকে জানানো যেত,
এবছর খুব গরম পড়েছিল
প্রচন্ড দাবদাহে প্রান ওষ্ঠাগত।
এখন পর্যন্ত বর্ষার হাবভাবও খুব সুবিধের নয়।
প্রতিদিন ই টুপটাপ বৃষ্টি।
আরো জানানো যেত
আমি আর আগের মত ভিজে ভিজে দুখজাগানিয়া গান
শুনি না।
জানানো যেত নতুনের আগমনে
এখন আর বিজয় কেতন ওড়ে না।
কিন্তু এসব তোমাকে কেন জানাবো?
এসব খবরে তোমার এখন কোনো প্রয়োজন নেই।
অথচ এর থেকেও কি যেন তোমাকে জানানোর ছিল,
কিছু একটা আছে, কিন্তু সেটা যে ঠিক কি
পরিষ্কার করে আমি নিজেও বুঝতে পারছিনা।
টেবিলের একপাশে কাগজচাপার নীচে
ধুলোয়, বাতাসে বিবর্ণ হয়ে আসছে সেই খাতাটা।
তার গায়ে অসতর্ক চায়ের পেয়ালার গোল ছাপ।
জানানোর ছিল মধ্যরাতে পাওয়া সেই
বার্তার পর থেকে আজ মাত্র দুইটা।
আর সেই আনন্দের অতিশায্যে আজ উপোস.........
©somewhere in net ltd.