নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উপলব্ধ অনুভূতি

পাপ-পুণ্য, ন্যায়-অন্যায় ইত্যাদি নির্ধারণে সমাজে বিভিন্ন মাপকাঠি আছে। আমি সকল মাপকাঠির মধ্যে ইসলামের মাপকাঠিকে আদর্শ মনে করি।

আবু হুরাইরাহ

আবু হুরাইরাহ › বিস্তারিত পোস্টঃ

২৪ শে মে, ২০১৪ সকাল ৮:৪১

আলো যখন কোন বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখের মধ্য দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে অনুভূতি বা বার্তার সৃষ্টি করে তখন আমরা ঐ বস্তুকে দেখতে পাই।



সাদা আলো (যেমন: সূর্যের আলো)আসলে আলোক বর্ণালীর দৃশ্যমান সাতটি আলোক বর্ণের মিশ্রণ। এরা হল- বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আলোক বর্ণালীতে আরো অগনিত বর্ণ বা তরঙ্গ আছে যাদের আমরা দেখতে পাইনা। যেমন: অতি বেগুনী, বেতার, ইত্যাদি।



আমার এই অনুভূতি কথনের আলোচনা দৃশ্যমান আলোদের মধ্যেই সীমাবদ্ধ।



সকল বস্তু সকল আলো প্রতিফলিত করে না। প্রকৃতিভেদে ভিন্ন ভিন্ন বস্তু ভিন্ন ভিন্ন আলো প্রতিফলিত করে এবং অবশিষ্ট আলো শোষণ করে। ফলে যে বস্তুকে আমরা সবুজ দেখি সে বস্তু আসলে কেবল সবুজ আলোকে প্রতিফলিত করে এবং অন্য ছয়টি আলোকে শোষণ করে। সাদা বস্তু সকল আলোকে প্রতিফলিত করে। কালো বস্তু সকল আলো শোষণ করে, কোনো আলকেই প্রতিফলিত করে না। ইত্যাদি।



অর্থাৎ যে ফুলকে আমরা লাল দেখি সে ফুল লাল আলোকে ছাড়া অন্য সব আলোকে গ্রহণ করে নিজাকে রঙিন করে। কেবল লাল আলোকেই প্রতিফলিত করে। অথচ সীমাবদ্ধতা বা বাস্তবতার কারণে আমরা তা দেখতে পাই না।





তেমনি যে ব্যক্তি সাদা বর্ণের বলে আমরা তাকে সুন্দর বলি, তার চামড়া আসলে সাত রঙের আলোকেই প্রতিফলিত করে। যদি আমারা সীমাবদ্ধ না হতাম তাহলে দেখতাম তার চামড়া নিজেকে কোন রঙ্গেই রঙিন করতে পারে নি। আর যে কালো বলে তাকে আমরা অসুন্দর বলতে চেষ্টা করি তার চামড়া আসলে সাত রঙ্গেই রঙিন। যেন রঙধনু, কিন্তু আমরা তা দেখতে পাই না।



আমি আমার সীমাবদ্ধ জ্ঞান দিয়ে যা বুঝেছি তা হল, আল্লাহ বিশেষ বিশেষ সুন্দরগুলোকে লুকিয়ে রাখেন যা তিনি এক সময় হয়ত প্রকাশ করবেন। হয়ত কালোর মধ্যে যে সৌন্দর্য আছে তা দেখার ক্ষমতা এক সময় তিনি আমাদের দেবেন।



আসলে সকলি সুন্দর। যাকে যে সৌন্দর্য দেয়া দরকার আল্লাহ তাকে সেই সৌন্দর্যই দিয়েছেন। আবার আমার অনুভূতিতে ভুলও থাকতে পারে। কারন আমি মানুষ।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.