| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ভুল শাহাবাগিদের!!
তাদের সকল কর্মসূচী শান্তিপূর্ণ ছিল।মহাসমাবেশ, মোম জালানো, পতাকা উড়ান এইগুলো কোন আন্দোলন হইল। শান্তির কথা বাদ দিয়ে যদি তারা ধ্বংসাত্মক কাজ করতো তাইলে আজ সরকার গায়ে শক্তি পেত। জামাত-শিবিরের গাড়ি ভাঙ্গা আর পুলিশ পিটানোর ভয়ে আজ হেফাজত ইসলামের হুকুম তামিল করা লাগত নাহ। পদে পদে নাকাল হতে হত না।
ডাঃ ইমরান আপনার উচিৎ ছিল মহাসমাবেশের ডাক না দিয়ে হরতাল ডাক দেওয়া। মোমবাতি জ্বালিয়ে একমিনিট নিরাবতা পালন না করে সেই আগুন দিয়ে গাড়ি পোড়ান।
আর আমরা যারা শাহাবাগে বসে বসে গলা ফাটিয়েছি তাদের উচিৎ ছিল গাড়ি ভাঙ্গা আর পুলিশ পিটানোর অভ্যাস করা, তাইলেই সরকার বুঝত আমরা দুর্বল ছিলাম নাহ।আমাদের পায়ের নিচেও মাতি আছে। বুঝত শুধু জামাতই পারে না আমরাও পারি ।
©somewhere in net ltd.