নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

ধূসর ওয়ালেট

১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো ছেলেটার
হাসির মুহূর্ত অগোচরে ছিল না চারপাশে

আবার প্রশ্ন -
সত্যিই আমার জন্য ?
হ্যা ।
পকেটর ছেড়া ফাটা ওয়ালেট থেকে
কয়েকটা ১০ টাকা আর একটা ৫০ টাকার নোট
গুঁজে দিলো নতুন চামড়ার ওয়ালেটের ভিতর।
এ যেন মমতায় আঁকড়ে ধরা ভালোবাসার নিদর্শন

ছেলেটার হাতের যে মেরুন রংয়ের ঘড়িটা ছিল
তড়িৎ খুলে ওর হাতে তুলে দিয়ে বললো
"যখন মনে হয় সময় দেখিস "
হাতের তালুতে নিয়ে খুঁটে খুঁটে দেখে
মেয়েটার হাস্যোজ্জ্বল উত্তর -
" রেখে দে না তোর কাছে
তোর এটা ভীষণ প্রয়োজন "

গল্প চলছে অবিরত
বাসের গতিও বাড়ছে গন্তব্যের দিকে
জানালায় অবাক হয়ে তাকিয়ে আমি
কৃষ্ণচূড়ার লাল রঙের সথে সম্পর্কের বন্ধন খুঁজি
ওরা আমার দু সিট দূরত্বে বসা ছিল
কুর্মিটোলা পার হতেই মেয়েটা নেমে গেলো
ছেলেটার পথচেয়ে থাকাটা বেশ খেয়াল করলাম
আমার গন্তব্য এসে গেছে
তখনো ছেলেটার হাতে ধূসর ওয়ালেট
আর মেরুন ঘড়ি

ঢাকা, ১১ই জুন ২০২৬
ছবিঃ এ আই দিয়ে তৈরি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৬ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.