| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৬ এপ্রিল হেফাজতে জামাতি ইসলামের মহাসমাবেশের পর, আজ ১৪ এপ্রিল ছিল বাঙালি জাতির মহাসমাবেশ । বলা যায়, এই মহাসমাবেশ হল হেফাজতে জামাতি ইসলামের মহাসমাবেশের প্রতিউত্তর সরূপ। হেফাজতে জামাতি ইসলাম যেমন ১৩ দফা নামের কিছু মধ্যযুগীয় দফা মানুষের সামনে প্রচার করে দেখিয়ে দিয়েছে যে তারা এই দেশের কোন দল নয়। তাদের নীতি এই দেশের জন্য না। তেমনি আজ ১লা বৈশাখে কোটি বাঙালি সমাবেত হয়ে দেখিয়ে দিল যে, মধ্যযুগীয় ১৩ দফা বাঙালি মেনে নেয়নি এবং কখনই মেনে নিবে না।
আরও বুঝিয়ে দিল, পৃথিবীর অন্যান্য জাতির মত বাঙালি জাতিরও একটা নিজেস্ব ও সতন্ত্র সংস্কৃতি রয়েছে যা হাজারো বছর ধরে চলে আসছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত চলবে। শুধু আরবীয় সংস্কৃতি নকলের জন্য জন্মায় নি বাঙালি। তারা সবই পারে। একজন খাঁটি বাঙালি হিসেবে নিজেকে গর্বিত মনে করি।
©somewhere in net ltd.