নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা বক

বড় ট্যাবলেট

বড় ট্যাবলেট › বিস্তারিত পোস্টঃ

গুজব ছড়াবেন না!!!!!

২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ফেসবুকে কিছু মূর্খের বাচ্চাকে দেখতে পাচ্ছি, যারা সেনাবাহিনী, র্যা ব,পুলিশের নামে উল্টা পাল্টা গুজব ছড়াচ্ছে। তাদের ভাষ্য মতে সরকার নাকি কিছুই করে নাই, সেনাবাহিনী আর র্যা ব নাকি বসে বসে ঝিমাচ্ছে, আর পুলিশ নাকি তাদের আন্দোলনকারী শ্রমিক ভাইদের পিটাচ্ছে। আর একের পর এক ফালতু ইভেন্ট খুলে লোক যোগাচ্ছে।



আমি তাদের জিজ্ঞাস করতে চাই, সেনাবাহিনী কাজ করে নাই তো তাহলে এত উদ্ধার কাজ কে করল?? আপনি?? কোন মতেই না, এই তো দেখতে পাচ্ছি আপনি কয়টা থার্ড ক্লাস টাইপ স্ট্যাটাস দিয়াই পগারপাড়। তারপর আর অই স্ট্যাটাস এর কোন খোঁজখবরও রাখেন না। আর কিছু গণ্ড মূর্খ সেইসব স্ট্যাটাস-এ লাইক আর কমেন্ট দিয়ে আপনাদের সমর্থন জানায়। হাত ব্যথা না হওয়া পর্যন্ত এই গুলার গালে থাবড়াইতে মন চায়।



একবারও সাভারের দিকে যান নাই , কিন্তু সমালোচনা করতে পিছপা হন নাই । আমরা যারা সাভারে গেছি তারা দেখেছি সেনাবাহিনী, র্যা ব তারা কতটা আন্তরিক, দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন, কত সুচারু ভাবে তারা তাদের কাজ করে যাচ্ছেন। দেখেছি এক এক জন সেনা অফিসার কতটা কঠোর ভাবে তাদের সৈন্যদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এক সেকেন্ডের জন্য কেউ তার দায়িত্ব অবহেলা করে বসে থাকছে না। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও অফিসারের অনুমতি ব্যতিত কেউ বিশ্রামে যাচ্ছে না। কোন সংগঠন তাদের সাহায্য করতে আসলে তাদের স্বাদরে গ্রহন করছেন। উদ্ধার কাজের সিংহভাগই তাদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।



সেখানে সতর্ক পাহারায় আছেন র্যাজব সদস্যরা। কেউ যেন সাভার নিয়ে সেখানে বিশৃঙ্খলা করতে সেগুলো তারা সঠিক ভাবেই নিয়ন্ত্রণ করছেন।

যারা কিছু উৎশৃঙ্খল শ্রমিকের বেপরোয়া গাড়ি ভাঙ্গাকে সমর্থন করতেছেন তাদের বলি, তারা যদি তাদের শ্রমিক ভাইদের এতটাই ভালোবাসতেন তাইলে গাড়ি না ভেঙ্গে সাভার যেত উদ্ধারে সাহায্য করতে। আমার মনে হয় এই ইস্যুটাকে কেন্দ্র করে কয়দিনের ছুটি, কিছু গাড়ি ভাঙ্গার মজা লোটাই এদের মুল লক্ষ্য। আর কিছু সুবিধাবাদী লোক এদের দিয়ে দেশ অস্থিতিশীল করার জন্যই এদের সমর্থন দিয়ে যাচ্ছে।



তাই আমি বলব, ফালতু স্ট্যাটাস আর ইভেন্ট না খুলে আহতদের সাহায্যে এগিয়ে যান। যদি তা না পারেন গুজব ছড়িয়েন না। একটা গুজব অনেক বড় ধ্বংস ডেকে আনতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.