| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাগ্রতদ্বারে নেমেছিল আজ নিশিথের কুয়াশা
নিদ্রাভার নয়নযুগলে কে যেন মেখেছিল,
ঘুম-শিকারী আঠা!
ঘুম পথে দেখি ওই স্বপ্ন-দিগন্তে,
অজানারা পাখা মেলে উড়ছে সব;
হতবাক কাণ্ড!
ঘুম-গাড়িতে চড়ে আজ, এ আমি কোথায়??
বিস্ময়-শিখরে চড়ে চক্ষু আমার চড়কগাছ,
শরতের এ শুভ্র বসুধায় জেগেছে ওই বসন্তের কল্পগাছ
হতবাক! হতবাক!
আকাশ পানে উড়ন্ত দৃষ্টি মেলে,
যাচ্ছে চলে মেষের পাল
দূরের ডানাওয়ালা বাহনটা নিচ্ছে তুলে,
একগাদা মানুষ; টালমাটাল!
গগনে গগনে উড়ছে ওই শান্তি পতাকা
ধুলোর আস্তরণে যাচ্ছে মিশে ওই রক্তস্নাত হতাশা
হঠাৎ ধাতব-শব্দে স্বপ্ন-আঁধার ভেদ করে,
দমবন্ধ অন্ধকারে,
ঘর্মাক্তকলেবরে,
অন্তরাত্মার ধুকধুক শিহরণ!
দুয়ার-কপাটে কারো যেন ঠক ঠক ঠক ঠক
২|
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
মো.আফফান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই! এমন মহামূল্যবান উৎসাহ দানের জন্য
৩|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
৪|
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২
মো.আফফান বলেছেন: আপনাকে গভীর প্রাণ কৃতজ্ঞতা জানাই ভাই!
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
রাকু হাসান বলেছেন: দারুণ কবিতা খুব ভালো লিখেছেন । +
বেশি বেশি গঠনমূলক কমেন্টও ভালো পোস্ট করলে এক সময় আপনি প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন । তখন সবাই আপনার লেখা দেখতে পাবে । শুভকামনা ।