নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি বিলাই

মো.আফফান

আমি নবীন। শহরে বন্দরে আদর্শের বাতিঘরগুলোতে তাজা তাজা আদর্শ কুড়াই

মো.আফফান › বিস্তারিত পোস্টঃ

উম জড়ানো নিষ্প্রাণ আঁধার

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

আধো আধো শীতে আবৃত এই প্রাতঃনিশিতে কাঁথা আলিঙ্গন করা আমার দেহ নিষ্ফল পড়ে আছে।
ধূসররঙের মোটা আবরণে সবকিছুই নিস্পৃহ
বাজখাঁই কোনো মনুষ্যের আভাসও নেই এখানে

প্রাণে নেই কোনো সতেজ অনুভূতির উঁকিঝুকি!
ধমনিতে জুড়ে তাপের তীব্রতাও নেই!
আছে শুধু উম জড়ানো স্পর্শ।
মনে পুষ্পরেণু ফুটছে না আমার, সজীব আর সবুজতাহীন একখানা মাস্তুল যেন; নিষ্প্রভ সটান দাঁড়ানো কোনো কঠোর দণ্ড!

এসবই ক্ষীয়মান শোক মতন; এতকিছু সত্ত্বেও—
শূন্যতার শীর্ণ হাহাকার নেই তবু; আছে লব্ধ নিআমতের তৃপ্ত উপলব্ধি!
এই ধোঁয়া ধোঁয়া আঁধার আর ভয় করে না!
আলো জ্বেলে ফেলেছি!

_
আফফান কান্দুরী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.