নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাড় ত্যাড়া

ঘাড় ত্যাড়া › বিস্তারিত পোস্টঃ

আমি শাহবাগে যেতে চাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

আমি আজকে ঘোরতর মাতাল হয়েছি একটি অনিন্দ্য সুন্দর কবিতা লেখার জন্য ,

আমার ভিতরে জ্বলতে থাকা এক বিদ্রোহী কষ্টের আগুন চাপা দেয়ার জন্য ।

আমার বুকের ভিতর জ্বলছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত আগ্নেয়গিরি ,

এই আগ্নেয়গিরি পুড়িয়ে পুড়িয়ে মারছে আমাকে নীরবে ...

আমি শাহবাগ যেতে পারি নি বলে ।



পুরো দেশের মানুষ আজ এক হয়ে গেছে । ঘোষণা করেছে একাত্মতার

জাতি কলঙ্কমুক্ত হতে চায় , ধুয়ে ফেলতে চায় তার সাদা চাদরে

লেগে থাকা শিবির-রাজাকারের মত পানের পিকের দাগ ।



দুই দিন হয়ে গেছে আন্দোলনের অথচ আমি যেতে পারি নি ।

আমার অবুঝ মা প্রিয়জন হারানোর বেদনার কথা ভেবে

আমাকে কথা - বন্দী করে রেখেছেন । সে বলেছে -

" তুই যদি আন্দোলনে যাস তো আমাকে আর মা বলে ডাকবি না "

এত বড় কথার পরে আমি আর শাহবাগ আসার দুঃসাহস দেখাই নি ।



মা কে অনেক বুঝানোর ব্যর্থ চেষ্টা করলাম ।

তার এক কথা দেশ নাকি আবার ৭১ এর দিকে যাচ্ছে ,

সারাদিন টেলিভিশনে শিবির নামক পশুদের নরপিশাচামী দেখে

তার মনে চিনের দেয়ালের মত ভয় ঢুকে গেছে ।

আমেরিকার পারমাণবিক বোমার ও এত শক্তি নেই যে এই ভয় কে উড়িয়ে দিবে ।

আমি তাকে অনেক বুঝানোর চেষ্টা করলাম যে মা

এটা পুরোপুরি শান্তিপূর্ণ আন্দোলন , এখানে কেউ কাউকে মারছি না

আমরা শুধু সরকারের কাছে আমাদের দাবি জানাবো -





সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই



আমার পূর্ব পুরুষেরা আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে

লক্ষ প্রাণ আর ইজ্জতের বিনিময়ে তাতে লেগে থাকা

এই কলঙ্কটা তো মা পরিষ্কার করতে হবে ।

আমাকে শুধু একবার ওদের সাথে শাহবাগ যেতে দাও মা ।



লৌহমানবী মা আমাকে যেতে দিলেন না ।

উল্টো কথা-বন্দী করে ফেললেন ।

আমি পৃথিবীর সব জায়গাতেই যেতে পারব শুধু শাহবাগ ছাড়া ।



আমার পঙ্খীরাজ মন কিন্তু ঠিকই চলে গেছে শাহবাগ

কিন্তু শরীর বেচারা যেতে পারছে না ।

তাই শরীরকে কষ্ট দেয়ার জন্য আমি হাঁটা শুরু করলাম ।

আমি মাতাল হয়ে হাঁটছি আর নিজ মনে মনে কবিতা লিখে চলেছি ।

সামনে হঠাত শুনি চিৎকার –



কাদের মোল্লার ফাঁসি চাই

রাজাকারের ফাঁসি চাই

যুদ্ধাপরাধীর ফাঁসি চাই ।




আমি হাঁটতে হাঁটতে কখন যেন শাহবাগ চলে এসেছি !!!

আমার শরীর বেচারা অনেকক্ষণ মনকে ছাড়া ছিল ।

মন তো শাহবাগে আগেই চলে এসেছে ,

মন আমার অবাধ্য শরীরে ঢুকে পরতেই মনে পরল মা-র কথা ।



মা আমি দুঃখিত মা ।

তোমাকে মা ডাকতে না পারলেও

আমার মা ডাকার জন্য দেশমাতা কিন্তু ঠিকই আছে



আমার ফেবু লিংক

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

আরিফুল আরিফ বলেছেন: আর কত ভন্ডামি দেখব?????????????

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

পত্রনবিস বলেছেন: পরশু এক্সাম ছিল তারপরেও ছিলাম ইনশাল্লাহ থাক

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

পত্রনবিস বলেছেন: এই ছাগু মনভাবি মহান ব্যাক্তি কেদা ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.