| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যাগারিকাস
অস্তিত্বের দুপিঠ জুড়ে লেপটে থাকে শত যুগের নির্লিপ্ততা...নাকি অনন্তের আসক্তি
বহুদিন ধরে লালন করা কোন একটি ধারণা বা বিশ্বাসের পরিবর্তন অত্যন্ত দূরহ একটি বিষয় ।
কিছুদিন আগে আমি একজন আমার বিপরীত লিঙ্গের সমকামী বন্ধুর সাথে কথা বলছিলাম । কথার কোন এক প্রসঙ্গে আমি তাকে জিজ্ঞেস করলাম , পৃথিবীতে তোমার বিপরীত লিঙ্গের এত সুন্দর মানুষগুলো থাকতে তুমি তোমার সমলিঙ্গের কারও প্রতি আকর্ষণ বোধ কর ........ এটা ঠিক আমার মাথাতেই ঢুকছে না ।তার উত্তরটা ছিল এরকম ," তুমি কি কখনও তোমার সমলিঙ্গের কারও সাথে সম্পর্ক বা সংসার করার কথা ভাবতে পার ?" আমি মোটামুটি আকাশ থেকে পড়লাম এবং হতভম্ব হয়ে বললাম, " এত অসম্ভব !! " এরপর সে বলল, আমিও ঠিক তেমনি আমার বিপরীত লিঙ্গের কারও সাথে এ ধরণের কোন সম্পর্কের কথা ভাবতেও পারি না ।আর তোমাকে যদি জোর করে সমলিঙ্গের একজন মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হতে হয় , তখন তোমার যেমন লাগবে । আমারও ঠিক তেমন লাগে , যখন কেউ বিপরীত লিঙ্গের কারও সাথে সম্পর্কের কথা বলে।"
তার এ ধরণের কথা শুনে সত্যিকার অর্থেই আমাকে সমকামীদের নিয়ে নতুন করে ভাবতে হয়েছে ।
সমকামিতা স্বাভাবিক নাকি অস্বাভাবিক ?...বিকৃত নাকি অবিকৃত ...? বিজ্ঞান কি বলে ? এসব নিয়ে মনে হয় যথেষ্ট বাদানুবাদ হয়ে গেছে ।তাই এসব নিয়ে আলোচনা না করে...বরং আমাদের মনে সমকামীদের প্রতি এই যে এত ঘৃণা , তাঁদেরকে বিকৃত যৌন রুচির বলে অভিহিত করা , সমাজের জন্য হুমকি মনে করা ... এর পেছনের কারণগুলো এবং তার যৌক্তিকতা নিয়ে লিখব ।
** সমকামিতার ব্যাপারে আমাদের মনে প্রথমেই যে ধারণাটি কাজ করে সেটা হোল এটা সহজাত বা প্রাকৃতিক নয় ।
>> প্রথমত, আমরা সহজাত বা প্রাকৃতিক বলতে সেটাকেই বুঝি যেটা দেখে বা শুনে আমরা অভস্ত ।খুব খারাপ একটা বিষয়কেও যদি আমারা ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত হই ... তাহলে সেটাকেই আমরা স্বাভাবিক বলে মনে করি । যেমন ... একটি মেয়ে অনেক রাতে একা একা বাড়ি থেকে বের হলে তাকে বিপদে পড়তে হবে এটাই “স্বাভাবিক" | কিন্তু সেটা কতটা যৌক্তিক সেটা আমরা ভাবি না |এরকম আরও অসংখ্য উদাহরণ খেয়াল করলেই দেখতে পাব ।
দ্বিতীয়ত,যে বিষয়গুলো “সহজাতভাবে” আসে বা ঘটে সেগুলোই স্বাভাবিক । যেমন , বয়ঃসন্ধি হবার পর ছেলেমেয়েদের শারীরিক বা মানসিক পরিবর্তন ঘটে ,তারা প্রেমে পড়ে , মানুষের মনে যৌনানুভূতি সৃষ্টি হয় ... সন্তান জন্ম লাভের পর তার প্রতি বাবা-মায়ের মনে যে ভালবাসার জন্ম নেয় এগুলোও স্বাভাবিক । কারণ এই ব্যাপারগুলো প্রকৃতিগতভাবেই ঘটে থাকে ।কেউ জোর করে আনে না ।
“স্বাভাবিকতার” স্কেল যদি প্রথমটি হয় । অর্থাৎ আমাদের মনের “পূর্বের বদ্ধমূল” ধারণা বা অধিকাংশ মানুষের “প্র্যাকটিস” নয় বলে আমরা সমকামিতাকে “অস্বাভাবিক” বলি ।তাহলে ঠিক আছে ... সে দৃষ্টিতে সমকামিতা “স্বাভাবিক” নয় । তবে হ্যাঁ , সে দৃষ্টিতে এই “অস্বাভাবিক” ট্যাগটি যৌক্তিকও নয় ।
এবার যদি দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি ... তাহলে দেখব একজন “সমকামী’র মনে সমলিঙ্গের প্রতি যে আকর্ষণ সৃষ্টি হয় ... সেটা কেউ জোর করে আনে না । প্রকৃতিগতভাবেই এসে থাকে (জিনগত বা পারিপার্শ্বিকতায় প্রভাবিত যাই বলি না কেন । একেবারেই গ্রামের একটি ছেলে ... যে কখনো সমকামিতা শব্দটি শোনেও নি ... সে যখন সমলিঙ্গের কারও প্রতি আকৃষ্ট হয় ... সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই “অপ্রকৃতিগত’’ বা পশ্চিমা বাতাস লাগার ফল বলতে পারব না ।
তবে,সমকামিতা বিষয়টি প্রকৃতিতে কতটা স্বাভাবিক এ যুক্তিতে নয় বরং একজন সমকামী ব্যক্তির ক্ষেত্রে সমকামিতা বা সমলিঙ্গের প্রতি আকর্ষণ যেহেতু সহজাতভাবেই(জিনগত বা হরমোনাল কারনে) ঘটে....বা কেউ ইচ্ছে করে সমকামী হয় না বা চাইলেও সে বিষমকামী হতে পারে না ।তাই , সমকামীদের প্রতি আমাদের ধারণা বদলানো উচিত ।
** সমকামীরা বিকৃত রুচির বা সমকামিতা এক ধরণের যৌন বিচ্যুতি ।
>> আমার মনে হয় সমকামীদের ঘৃণা করার সব চাইতে বড় কারণ এটা । সমকামীরা কিভাবে সঙ্গীর সাথে মিলিত হয়......এ বিষয়টি আমরা অত্যন্ত ঘৃণার চোখে দেখি ।এ ব্যাপারটি আজ খোলামেলাভাবেই আলোচনা করব ।
যৌনবিচ্যুতি অনেক ধরণের আছে । যেমন , ধর্ষকাম , মর্ষকাম , শিশুকাম , পশুকাম ... অগম্যগমন ( যৌনাচার-নিষিদ্ধ এরকম নিকটাত্মীয়ের সাথে যৌনসম্পর্ক করা ) , সডোমি বা বিকৃত উপায়ে যৌনাচার ( বিশেষত পায়ুকাম ) ... ইত্যাদি ।
সমকামীদের ব্যাপারে উপরোক্ত যৌনবিচ্যুতির তিনটির অভিযোগ সব থেকে বেশি ।
প্রথমটিই হোল, সমকামীরা পায়ুকামী...
অ্যালী বা সমকামিতায় ভীতি নেই এরকম কয়েকজন মানুষের সাথে আমি “পায়ুকাম” বিষয়টি নিয়ে কথা বলেছি । তাঁদের এ ব্যাপারে মতামত ছিল দুজন মানুষ তার বেডরুমে কি করবে সে বিষয় নিয়ে আমাদের মাথাব্যথার তো কোন কারণ নেই । হ্যাঁ সেটাই.........।
তবে কিছুদিন পর আমি নিজে কয়েকটি নির্ভরযোগ্য তথ্যে পাই... পায়ুকামীরা বিভিন্ন যৌনবাহিত রোগের (STD) বিরাট ঝুঁকিতে থাকে।যেমন এইচ.আই.ভি , এইচ.সি.ভি ভাইরাস বহনে এর ভয়াবহ ভূমিকা রয়েছে । এছাড়া এই প্রাকটিসটি স্বাস্থ্যসম্মত নয়... এটি শারীরিক বিভিন্ন ক্ষতির কারণ ।সে দিক থেকে দেখলে এটাকে প্রশ্রয়ও দেয়া ঠিক না ।
এবার আসল ব্যাপারটিতে আসি ... “পায়ুকাম সমকামীদের প্র্যাকটিস” এই যে একটি বদ্ধমূল ধারণা ... আসলে এই ধারণাটিই ভুল ।কারণ পরবর্তীতে আমি বেশ কিছু রেফরেনস এবং অনেক অনেক সমকামী এবং বিষমকামী মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি ...... অসংখ্য বিষমকামীদের মধ্যেও এই প্র্যাকটিস বিদ্যমান । আর সমকামীদের বেশ বড় এবং সচেতন একটি অংশ এই ধরণের প্র্যাকটিসে অভ্যস্ত নয় বা ঘৃণা করে ।
আর সব থেকে বড় বিষয়টি হোল ... এদের অনেকেই যৌনতা বিষয়ক পর্যাপ্ত জ্ঞানের অভাবে এবং বেশির ভাগই পর্ণ দ্বারা প্রভাবিত হয়েই এ ধরণের যৌনাচারে লিপ্ত হয়েছে ( সমকামী ও বিষমকামী উভয়ই ) ।
আর আমরা যারা সমকামী শব্দটি গালি বা নোংরামি অর্থেই ব্যবহার করি তাদেরও আসলে সমকামীদের ব্যাপারে জ্ঞানের অভাব আছে । এবং সমকামীদেরকে ব্যক্তিগতভাবে না জেনে শুধুমাত্র পর্ণচরিত্র হিসেবেই জেনেছি ।
দ্বিতীয়ত , সমকামীরা শিশুকামী বা অগম্যগামী । এই ধারণাটি আসলে একেবারেই অমূলক বা জানার অভাব । শিশুকামী বা অগম্যগামী বিষমকামীরাই বেশি হয়ে থাকে । মানসিক বিকৃতি , পর্ণাসক্তি এবং বিশেষত স্বাভাবিক উপায়ে যৌন তাড়না নিবারণের সুযোগ না পেয়েই মানুষ এ ধরণের নীতি বিবর্জিত যৌনাচরনে লিপ্ত হয় ।
**সমকামীরা বহুগামী ... এদের সম্পর্ক স্থায়ী নয় ... যৌনবাহিত রোগের বিস্তার করে ... ইত্যাদি
>> এই দোষের ভাগীদার বোধহয় আমরাই বেশি । সামাজিকভাবে তাঁদের যে অস্বীকৃতি ... বয়কট ... হয়রানি ... এসব যদি না থাকত ... তারা তাঁদের প্রাপ্য সম্মান বা সংসার করার অধিকারটুকু পেত ...তাহলে সমকামীরা বিষমকামীদের মতই জীবনযাপন করতে পারত ।আমরাই তাঁদেরকে অনিশ্চিত আর দুর্বিষহ জীবনযাপনের দিকে ঠেলে দিয়েছি ।
** স্রষ্টা মানুষের শারীরিক গঠন বিপরীত লিঙ্গের সাথে মিলিত হবার উপযোগী করেই সৃষ্টি করেছেন । এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বর্জনীয় ।
>> ‘যৌনতার উদ্দেশ্য সন্তান জন্মদান’...এই ধারণাটি বিষমকামীদের ক্ষেত্রেও খুব একটা কাজের না ।
হ্যাঁ এটা সত্য সন্তান জন্মদান বা প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখতে বিপরীত লিঙ্গের সাথে মিলিত হওয়া আবশ্যক । তবে , এর সাথে দুজনের মধ্যকার আকর্ষণ বা ভালবাসা খুব একটা সম্পর্কযুক্ত নয় ।কারণ , ধর্ষণের ফলেও সন্তান জন্ম নেয় । এছাড়া ইনসেসট (অগম্যগমন)এর ফলাফল হিসেবেও সন্তান জন্ম নেয় । যদি সন্তান জন্মদানকেই সম্পর্কের সফলতা হিসেবে ধরে নেয়া হয়,তাহলে এ ধরণের যৌনসম্পর্কগুলোরও বৈধতা থাকা উচিত ছিল ।
এবং সবশেষে ধর্ম কি বলেছে বা কেন বলেছে ?
ধর্মীয় ব্যাপারটি নিয়ে সমকামীদের সাথে কথা বলতে গিয়ে আমি সব থেকে অবাক হয়েছি । কারণ , তাঁদের ৯০% ই আস্তিক বা কোন একটি ধর্মের অনুসারী ছিলেন । ব্যাপারটা এরকম যে ... তারা না পারেন ধর্মীয় বাঁধাকে অস্বীকার করতে না পারেন নিজেকে অস্বীকার করতে । কঠোরভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলা একজন ব্যক্তি রীতিমত মানসিক বৈকল্যতায় ভুগছেন নিজের এই অরিয়েন্টেশন নিয়ে ।
তবে ,আমার মতামত হোল “সমকামে লিপ্ত হওয়া” এবং “সমকামী ব্যক্তি” এই দুটো ব্যাপারে পার্থক্য আছে । বিষমকামী ব্যক্তিও জীবনের কোন সময়ে সমকামে লিপ্ত হতে পারেন । আর “সমকামী ব্যক্তি” ঈশ্বরের বা প্রকৃতির স্বেচ্ছা সৃষ্টি । সমকামিতা বলতে কি ধর্মে সডমিকেই বলা হয়েছে নাকি “সমলিঙ্গের প্রতি আকর্ষণ” কেও নিষিদ্ধ করা হয়েছে এসবও পরিষ্কার নয় ।তাই ধর্মের ব্যাখ্যায় যাচ্ছি না ।
**সমকামিতা একটি মানসিক রোগ ।
>> এর মত হাস্যকর এক্সকিউজ বোধহয় আর নেই । উন্নত বিশ্বে যে মনোচিকিৎসক সমকামিতাকে সারানোর জন্য কোন থেরাপি বা মেডিসিন ব্যবহার করবেন ... চিকিৎসক হিসেবে তার যে নিবন্ধন সেটা বাতিল হয়ে যাবে ।এরপর বোধহয় আর কিছু বলার থাকে না ।
সবশেষে এটুকু বলতে পারি, প্রকৃতিতে বৈপরীত্য একটি স্বাভাবিক ব্যাপার । কেউ কেউ অন্যরকম বা ভিন্নরুচির হতেই পারে ।এর মানে এই নয় যে তাকে ঘৃণা করতে হবে ।আর সমকামিতা বিষয়টিকে পছন্দ বা অপছন্দ নয় ... বরং "প্রত্যেকটি মানুষেরই তার অরিয়েন্টেশন অনুযায়ী সঙ্গী বেছে নেয়ার বা জীবনযাপনের অধিকার রয়েছে " ---এই যুক্তিতে হলেও তাঁদের প্রতি সমর্থন থাকা উচিত । আর এই সমর্থনটুকু জানাতে কারও নিজের সমকামী হওয়া জরুরী নয় ।ঠিক যেমন বন্যপ্রাণী রক্ষায় নিজেকে বন্যপ্রাণী হতে হয় না বা ধর্ষকের বিচার চাইতে ধর্ষিত হতে হয় না।
পুরো ব্যাপার না জেনে সমকামীদের প্রতি এই যে ভুল ধারণা এগুলো সভ্য মানুষ হিসেবে আমাদের কাম্য নয় । আমি-আপনি হয়ত জানিও না ... আমাদেরই আশেপাশে হয়ত কত সমকামী ব্যক্তি আছেন । যারা নিজেদের এই পরিচয়টি গোপন রেখে নিভৃতে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন বা অবদান রাখছেন......।
তাদের প্রতি সম্মান এবং ভালবাসা রইল ।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৫
অ্যাগারিকাস বলেছেন: "জীনতত্ত্ব" আমার পড়াশুনারই একটা অংশ ।
এটা ঠিক যদিও "সমকামী জীন" বিজ্ঞানীরা গবেষণায় শনাক্ত করেছেন , তবে আমি ব্যক্তিগতভাবে যে কয়েকজনকে দেখেছি..তাঁদের ক্ষেত্রে হরমোনাল একটা ব্যাপার আছে বলে মনে হয়েছে ।সেটাও তো তার ইচ্ছাকৃত নয় ।
তাই মিছেমিছি তাদেরকে ঘৃণা করার বা বিকৃত রুচির বলার কারণ দেখি না । তারা থাক তাঁদের মত ।
ধন্যবাদ । ভালো থাকবেন । ![]()
২|
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫
নিজাম বলেছেন: বিকৃত, মানব জাতির ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকিস্বরুপ।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫
অ্যাগারিকাস বলেছেন: বিকৃত ... না বলে ভিন্ন বা বৈপরীত্য বললে বোধহয় ভালো হয় ।
আর সমকামিতা আসলে আগেও ছিল এখনও আছে ।তারা সংখ্যায় অনেক কম । আর এটা ছোঁয়াচেও নয় ।তাই কিভাবে এটা মানব প্রজন্মের জন্য হুমকি হবে ...এটা আমার বোধগম্য নয় ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ![]()
৩|
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭
বিজন শররমা বলেছেন: যারা সমকামীদের শিকার হয়েছেন বা জীবনে সকর্মক হতে পারেন নি তারা শুনেছি এটাকে ঘৃনা করে ।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৯
অ্যাগারিকাস বলেছেন: এটা ঠিক সমকামীদের বাজে আক্রমণের শিকার হলে হয়ত আমি নিজেই তাঁদের বিরুদ্ধে কথা বলতাম ।তবে , এমন কিছু মানুষকে দেখেছি যারা সমাজের জন্য অনেক কিছু করছেন ... আমরা যারা এখন তাদেরকে বাহবা দিচ্ছি ।তাঁদের এই ব্যাপারটা জানার পর সেই আমরাই তাঁদের ঘৃণা করব ।
তাঁদের অবদান আমরা গ্রহণ করলেও , এর বিনিময়ে ভয়ানক মানসিক যন্ত্রণা ছাড়া কিছুই কিন্তু পাচ্ছেন না।
ভালো থাকবেন
।
৪|
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৩
ভ্যাগাবন্ড সামুরাই বলেছেন: জীনতত্ত্ব আপনার পড়াশোনার বিষয় হলে পড়াশোনায় আপনি নিশ্চই কাঁচা, নাহলে জানার কথা সমকামি জীন বলতে কিছু নেই।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪০
অ্যাগারিকাস বলেছেন: শিকাগোর Northwestern University''র রিসার্চার Michael Bailey তার গবেষণায় কারও সেক্সচুয়াল অরিয়েন্টেশনে জিনের ভূমিকার কথা বলেছেন ।পুরুষের জিনোমের দুটো জায়গা শনাক্ত করেছেন....যা তার সেক্সুয়ালিটিতে ভূমিকা রাখে ।সহজভাবে এই ব্যাপারটিকেই গে জিন বলা হয় ।
তবে , ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো আবার সেক্সুয়ালিটিতে গে জিনের ভূমিকা নেই এ ধরণের "সম্ভাব্যতা"র কথাই প্রচার করে থাকে ।
এই ব্যাপারটি কনট্রোভারসিয়াল ।
তবে ,আমি কিন্তু আমার আগের কমেন্টটিতে একটু বলেছিলাম ।"গে জিন" থিওরির থেকে..
জিনতাত্ত্বিক Dean Hamer এর মতামত অনুযায়ী, পুরুষের সেক্সুয়ালিটিতে মায়ের কাছ থেকে প্রাপ্ত "এক্স" ক্রমোসমের বিশেষ প্রভাবই সমলিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে পারে , এই ব্যাখ্যাটি আমার নিজের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে ।
তবে , ভাই কারণ যেটাই হোক কেউ ইচ্ছে করে সমকামী হয় না । কার এত শখ বলেন সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন একটা জীবন যাপন করতে ?
৫|
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I don't hate them.
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৪
অ্যাগারিকাস বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।
একজন মানুষ কেবল সমকামী বলে তাকে ঘৃণা করাটা আমার কাছে অমানবিক বলে মনে হয় ।
ভাল থাকবেন ।
৬|
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:০১
নতুন বলেছেন: আপনার বন্ধুর কথাটি চিন্তা করেই আমারও সমকামীদের প্রতি ভুলধারনা পাল্টেছিলো....
কারন আপনি পুরুষ স্ট্রেট হিসেবে যেমন নারীর প্রতি আকষ`ন অনুভব করেন..... এবং পুরুষের সাথে কিছু করাটা চিন্তাও করতে পারেবন না .... সমকামী পুরুষ তেমনী একটি অনুভুতি আর একটা পুরুষের দিকে অনুভব করে আর নারীর সাথে সম্পক` অপছন্দ করে...
সেই পুরুষ স্ট্রেইট তারা যেমন কোন ছেলের সাথে কিছু করার কথা চিন্তাও করতে পারেনা....
কিছু পুরুষ বা নারী আছে যারা উভয়ের সাথেই শারীরিক সম্পকে আগ্রহী....
তাহলে সমলিঙ্গের প্রতি আকষ`ন কিছু মানুষের থাকবে সেটা সাভাবিক ...
আর একটা জিনিস খেয়াল করেছি.... ফিলিপিনস... মালোয়েশিয়াতে অনেক সমকামী আছে... তার কারন কি??
ঐসব দেশের ছেলেদের শারিরিক গঠন নারীদের মতন কোমল.... কিন্তু আমাদের দেশের ছেলেরা শারিরিক ভাবে কঠর...
হয়তো হরমনের কোন প্রভাব আছে....
আর সবচেয়ে বড় কথা হলো.... কারণ যেটাই হোক কেউ ইচ্ছে করে সমকামী হয় না । কার এত শখ বলেন সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন একটা জীবন যাপন করতে ?
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:১২
অ্যাগারিকাস বলেছেন: আপনার ধারণা কিছুটা বদলেছে ...এটা জেনে অসম্ভব ভালো লাগছে
।
কিন্তু , একটু ভুল করে ফেলেছেন ... আমি পুরুষ নই -_- ।
নারী ![]()
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
৭|
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I have homosexual friends and they are the best people.
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:১৮
অ্যাগারিকাস বলেছেন: আমি ঠিক এই ব্যাপারটিই বলতে চাইছিলাম। ব্যক্তি হিসেবে অসম্ভব ভালো কিছু মানুষকে দেখেছি , যারা সমকামী ।
আর আমি মনে করি , যদি মানুষটার পুরো সত্ত্বাকেই শ্রদ্ধা করতে না পারি , তাহলে মিছেমিছি তাকে বন্ধু বলা ,... পেছনে এক ধরণের ঘৃণা পোষণ করা , আসলে বন্ধুত্বকেই অপমান করা !
৮|
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭
আমি তুমি আমরা বলেছেন: সমকামী জিন???!!!
এই জিন কার ডিনএনেতে পাওয়া গেল?
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:২৩
অ্যাগারিকাস বলেছেন: নাহ "গে বা সমকামী জিন " নয় .. বরং ,বিশেষ "জিনোম এরিয়া " যা ব্যক্তির সেক্সচুয়াল ওরিয়েন্টেশনে প্রভাব রাখতে পারে ..এই ব্যাপারটিকেই সহজ করে "গে জিন" বলে থাকে মানুষ ।
৯|
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪
ভ্যাগাবন্ড সামুরাই বলেছেন: ভাই ডানপন্থী মিডিয়ার কথা টা আবার বলেন তো দেখি ভুলে লেখছিলেন নাকি সিরিয়াসলি...
১০|
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪
ভ্যাগাবন্ড সামুরাই বলেছেন: ভাই ডানপন্থী মিডিয়ার কথা টা আবার বলেন তো দেখি ভুলে লেখছিলেন নাকি সিরিয়াসলি...
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১
অ্যাগারিকাস বলেছেন: আর কত ত্যানা প্যাঁচাবেন রে ভাই ?
সমকামিতা বিকৃত , সমকামীরা বিকারগ্রস্থ এই টাইপের কথা গুলোর কোন গ্রহণযোগ্য রেফরেন্স কি এখন পর্যন্ত পেয়েছেন
?
আমি কিন্তু রেফরেন্স বা যুক্তি ছাড়া কোন কিছুই "মুখের জোরে" বলতে চাচ্ছি না ।
আর এটা মোটামুটি সবাই জানে সমকামীদের ব্যাপারে যে কোন জরিপ , পরিসংখ্যান বা গবেষণা হলে তাতে ডানপন্থী মিডিয়ার প্রভাব থাকে ।
আর লেখার একেবারে শুরুতেই আমি বলেছি,
"বহুদিন ধরে লালন করা কোন একটি ধারণা বা বিশ্বাসের পরিবর্তন অত্যন্ত দূরহ একটি বিষয় ।"
এখন আপনি যদি নিজের ধারণাকে কোনোভাবেই বদলাতে না চান সে ক্ষেত্রে আমি তো আপনার সাথে অযথা ইন্টারঅ্যাক্টিং এ যাব না ।আপনাকে জোরও করছি না ..।
আপনি আপনার মতামত দিয়েছেন , এটাকে আমি খারাপভাবেও নিচ্ছি না । তবে আলোচনাটি আক্রমণাত্মক না হয়ে যৌক্তিক হলে কি ভালো হত না ?
১১|
০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫
এম.ডি অভ্র বলেছেন: আসলে আমরা বাঙ্গালীরা চোর কে ধরে মারি কিন্তু সে কেন চুরি করলো সেটা জানতে চাইও না বা জানিনা।উদাহরন টা এ জন্যই দিলাম.....আমরা যারা সমকামী দের ঘৃনা করি তারা কি কখনো ভেবে দেখেছি সে কেন সমকামী?
নারী আর পুরুষের জন্ম কি শুধু সেক্স এর জন্য? যদি কেউ পারেন এই প্রশ্নের উত্তর দিবেন।যদি তাই হতো তাহলে বিধাতা সমকামি সৃষ্ট করত না।
সমাজের ভদ্র পুরুষ দের যদি বলা যায় তুমি কার সাথে সেক্স করতে চাও বা যদি তাদের সামন একটি মেয়েকে আর একজন সমকামিকে রেখে বলা হয় তাহলে উত্তর আসবে মেয়ে কারন আপনি বা ভদ্র্র পুরুষরা মেয়েদের কে আকর্ষন করবে এখন যদি আপনাকে বলা হয় আপাদত মেয়েটি থাক তোমায় ২০০টাকা দিব তুমি সমকামির সাথে সেক্স কর আপনি বা ভদ্রপুরুষরা কখনই করবে না বরং বলবে আমিই ৫০০ দিচ্চি মেয়ে টিকে দেন।তাহলে একটু ভেবে দেখুন কোন পুরুষ কি সেক্স এর জন্য মেয়ে বাদ দিয়ে অন্য পুরুষ কে কেন আকর্ষন করছে?এটা কি স্বাভাবিক? যারা সমকামিতাকে ঘৃনা করে বা সমকামিকে ঘৃনা করে আমি তাদের বলি ভাগ্যিস বিধাতা আমাকে আপনাকে সমকামি বানায় নি বানালে হয় তবা বুঝতাম সমকামি লাইফ আর অসমকামি লাইফ এর মধ্যে ব্যবধান কি বা কতটুকু।
আমারও সমকামিদের প্রতি ঘৃনা ছিল তা বাস্তব দেখে ভেঙ্গে গেছে
আমার পাশের গ্রামের একটি মেয়ের যার মামাতো বনের সঙ্গে ঘনিষ্ট সর্ম্পক
তবে নিওতির নির্মম পরিহাস দুই পরিবার ওদের এই সর্ম্পকে সহয্য করতে পারতনা।কিন্ত মেয়েটি ওর মামাতো বোনকে ছাড়া কিছুই বুঝত না ফলে মেয়ে টিকে ওর পরিবার এত মারতো যে মারের চোটে পা ফেটে রক্ত পরত।
ব্লেড দিয়ে ওর পায়ের তলা কেটে দেয়া হত।সুঁই(যা দিয়ে কাঁথা সিলাই করা হয়) দিয়ে হাতের আঙ্গুলে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু কোন লাভ হয়নি।পরেক্ষন ওরা আবার মিলতো।এমন কি চুরি করেও ওরা দেখা করতো।
আমি নিজের চোখে দেখেছি সামান্য সমলিঙ্গের প্রতি ভালোবাসার জন্য ওর ভাই ওকে কাঁচা কঞ্চি(বাশেঁর লাঠি) দিয়ে পুরো গ্রামের মানুষের সামনে পিটাতে পিটাতে মৃত্যর মুখে নিয়ে গিয়ে ছিল।যা পরে ২৮দিন হাসপাতালে থেকে সুস্থ হয়েছে।ওর মামাতো বোন হাসপাতালে ওর সাথে গোপনে দেখা করত।
বিন্তু পরে যানতে পরেছি মেয়েটি পারিবারিক নির্যতন না সর্য্য করতে পেরে ওর মামাতো বোন আর ও আজ ৭বছর ধরে নিখোজ।
তাই আমি মনে করি সমকামী তা কেউ ইচ্ছা করে হয় না।বিধাতা যেমন আপনাকে সৃষ্টি করে ছে তেমনি সমকামিকেও....ওরাও মানুষ,ওরাও সমাজের বাস করে।ওদেরও প্রেম ,প্রিতি,ভালোবাসা,আনুভূতি,অভিমান,রাগ সবি আছে।তবে কেন তারা ঘৃনার পাএ হবে?আসুন সমাজরে জন্য দেশের জন্য সবাই ভালোবাসার বণ্ধনে সবাইকে আবদ্ধ করি..............
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮
অ্যাগারিকাস বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যটি করার জন্য । আপনি যেই গল্পটি বললেন , এরকম কত গল্পই না জানি আছে ...।
এটা আমার কাছে এখনও অবাক লাগে যে , সমলিঙ্গের কারো সাথে সম্পর্ক থাকার শাস্তি হিসেবে এই পৃথিবীতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ! আমার মনে হয় সমকামিতা রোগ না হলেও সমকামীদের প্রতি মানুষের যে ভীতি এটাই একটা রোগ ।যেটাকে হোমফোবিয়া বলা হয় ।
আর হ্যাঁ একজন সভ্য এবং সচেতন মানুষ হিসেবে তাঁদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো এবং সহজভাবে গ্রহণ করে নেয়াটা খুব জরুরী ।
ভালো থাকবেন ![]()
১২|
০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪
নতুন বলেছেন: সমস্যা হইলো বিধাতা হইলো পারফেক্ট.....
তাই বিধাতা কোন খারাপ কিছু বানাইনাই...
এখন সমকামীদের বিধাতার বানানো সমস্যা স্বীকার করলে বিধাতা পারফেক্ট থাকেনা.... তাই ধম`এদের মাইনানিতে চায় না...
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩
অ্যাগারিকাস বলেছেন: আর একটি কথা কি...
সমকামীরা আসলে কেন একটি "সমস্যা" এটাই আমি বুঝি না ।
আমার তো মনে হয় , সমকামীদের নিয়ে যে সমস্যাগুলো বাড়ছে .. তাঁদের ব্যক্তি জীবনের হতাশা থেকে আত্মহত্যা , যৌনবাহিত রোগ ইত্যাদি তাদেরকে সামাজিক অস্বীকৃতি দেয়ার কারণেই বাড়ছে ।
তাঁদের সম্পর্কগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিলে তাঁদের জীবন যাপনও স্বাভাবিক হত ।
বিধাতার যদি সমকামীদের নিয়ে খুব সমস্যা থাকত , তাহলে তো লুত সম্প্রদায়ের মত এদের কোন অস্তিত্ব থাকত না ।কেন তাহলে আজও সমকামীরা জন্মায় ?
১৩|
০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
এম.ডি অভ্র বলেছেন: আমার মন্তব্য টি তে ভদ্র পুরুষ তাদের বলা হয়েছে যারা সমকামীদের ঘৃনা করে।আর ভদ্র শব্দটি উপহাস এবং তাদের প্রতি আমার ঘৃনিত মনভাব নিয়ে শব্দটি ব্যবহার করা।
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭
অ্যাগারিকাস বলেছেন: আর এই তথাকথিত ভদ্রদেরও কিন্তু অনেকের বহুগামিতা , লুলামি , লুইচ্চামি ,সুযোগ বুঝে মেয়েদের গায়ে হাত দেয়া এমনকি ধর্ষণের অভিজ্ঞতাও থাকতে পারে .....
১৪|
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২২
এম.ডি অভ্র বলেছেন: নতুন>>>>আপনার বুদ্ধির প্রশাংসা না করে পারছিনা।আপনি বলেছেন
এখন সমকামীদের বিধাতার বানানো সমস্যা---আসলে বিধাতা বানানো কোন সমস্যাই নাই যত সমস্যা আপনার মত কিছু লোক তৈরী করেছে...অযতা বিধাতার দোষ দিচ্ছেন কেন ?আমি তো শুধু তার সৃষ্টি সবাই এটাই বুঝাতে চেয়েছি.........
বিধাতা যদি খারাপ কিছু না বানাত তাহলে আদম আর হাওয়া পৃথিবিতে আসত না।নারী আর পুরুষ ই যদি বিধাতা সৃষ্ট করে পারফেক্ট তাহলে হিজরা কেন বানাইলেন?
ঠিক একটি প্রশ্নের উত্তর দেন নারী,পুরুষ এবং আর একটি লিঙ্গ যার নাম হিজরা।বলুন তো এদের সেক্স কি ভাবে নিবারন হয়?।
আমার এখন মনে হচ্ছে বিধাতা যেহেতু খারাপ কিছু সৃষ্ট করেনাই তাহলে আপনার জিবনে পাপের কোন প্রশ্নই আসেনা।
শোনেন একটি কথা মনে রাখবেন ধমে আমরা বলি সব কিছুর মালিক আল্লাহ। সকল সৃষ্টির মালিক আল্লাহ এখন ভালো,খারাপ সবি এটা ভেবে কমেন্ট করবেন।
১৫|
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮
নতুন বলেছেন:
@ অভ্র >> আমি সমস্যা বলিনাই... আমার সহকমী`ও আছে যারা সমকামী, হিজড়া, বাকলা.. আমি এদের সবার মতন মানুষই ভাবি অন্যকিছু চিন্তা করিনা...
এখন সমকামীদের বিধাতার বানানো সমস্যা স্বীকার করলে বিধাতা পারফেক্ট থাকেনা.... তাই ধম`এদের মাইনানিতে চায় না...
আমি বলেছি যে ধম` স্বীকার করেনা যে এরাও সৃস্টিকতার সৃস্টি.... তারা মনে করে এটা সমকামীরা নিজেরা বেছে নেয়....
কিন্তু আমার মতে মানুষ যেমন বাহাতী হয় তেমনি মানুষের মাঝে সমকামীতা হয়তো ইনসটিংটিভ.. ইচ্ছা করে না..
এম.ডি অভ্র বলেছেন: নতুন>>>>আপনার বুদ্ধির প্রশাংসা না করে পারছিনা।
মন্তব্যটা ছোট হবার জন্য মনেহয় আপনি মনে হয় আমার কমেন্টের ভাব বুঝতে পারেন নাই... তাই বুদ্ধির প্রশংসা করেছেন... ভাল..
১৬|
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:০৪
এম.ডি অভ্র বলেছেন: ভাই বিধাতা কনো দোষ কাধে নেননা সেটা আমিও জানি।ধর্ম মানছে না সেটা আম্ওি জানি আপন্ওি জানেন এবং যারা সমকামী তারা্ও জানে তাই বলে কি আমর মানুষ হয়ে আর একজন মানুষ সমকামি বলে তাকে ঘৃনা করতে হবে।
তাই যদি হয় তাহলে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে যেসব নারী পুরুষ মেলামেশা করে সেটাও তো ধর্ম মেনে নেয় না কই আমরা তো তাদের দিকে আঙ্গুল তুলি না।
ভাই আপনি যা বলেছেন আমি যদি তা না বুঝে মন্তব্য করে থাকি তাহলে ক্ষমা করবেন। তবে আমি আপনার
সমস্যা হইলো বিধাতা হইলো পারফেক্ট.....
তাই বিধাতা কোন খারাপ কিছু বানাইনাই...এ ই কথার উপর মন্তব্য করেছি।ভুল হলে ক্ষমা করবেন।
১৭|
০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১১
শেহজাদ আমান বলেছেন: সমকামীদের আসল রুপ জানুনঃ
Click This Link
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৬
অ্যাগারিকাস বলেছেন: ধন্যবাদ ।
আপনার অভিজ্ঞতা বা পর্যবেক্ষণকে আমি মিথ্যা বা অযৌক্তিক বলছি না । সমকামীদের নিয়ে যেহেতু অনেক ঘাটাঘাটিই করেছি ,সেহেতু এর সত্যতা সম্পর্কেও আমি বেশ ভালভাবেই জ্ঞাত ।
তবে আমার পোস্টটিতে বলার চেষ্টা করেছি যে ,
যারা স্বভাবতই বা প্রকৃতিগতভাবেই সমকামী তারা যদি সারা জীবনেও কখনও সমলিঙ্গের কারও সাথে সম্পর্ক গড়ে তোলার সুযোগ না পায় , তবুও কিন্তু সে সমকামীই থাকবে ।
তবে ভাইয়া ,আপনি কি তাঁদের এই "রূপ" (আপনার মতে আসল রূপ ) টির কারণ সম্পর্কে কি আপনি ভাবে দেখেছেন?
ধরুণ ,যারা সমকামী নয় বা স্ট্রেইট.., তাদের ক্ষেত্রে যদি এই "স্বাভাবিক" যৌনাচরণকে নিষিদ্ধ করা হত , তাহলে তারা আসলে কতটা সভ্য থাকতে পারত ?
সত্যিকার অর্থে সমকামীরা সংখ্যায় খুব বেশি নেই । তবে তাঁদের সামাজিক অস্বীকৃতি এবং তাদেরকে লুকিয়ে রাখার কারণেই ... তারা নিজেরা তাঁদের চাহিদা পূরণে বহুগমণে অভ্যস্ত হচ্ছে এবং কিছু বিকৃতমনা স্ট্রেইটও সেই ব্যাপারটিকে সুযোগ হিসেবে নিচ্ছে ।
কিন্তু, তারা যদি সামাজিকভাবেই স্বীকৃত উপায়ে সঙ্গী বেছে নিয়ে সংসার করতে পারত , তখন কি এই ব্যাপারগুলো হ্রাস পেত বলে আপনার মনে হয় না ?
আর সবথেকে বড় কথা হোল , আমি আমার লেখাটিতে যারা স্বভাবতই "সমকামী" তাঁদের ব্যাপারে লিখেছি ।
যারা সমকামী না হয়েও জীবনের বিভিন্ন সময়ে "সমকামিতা" কে সেক্সুয়াল প্র্যাকটিস হিসেবে করেছে ,তাদেরকে নিয়ে নয় ।
ভালো থাকবেন । ![]()
১৮|
০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: সমাজ, ধর্ম কিংবা প্রচলিত রিতী কোথাও এ ব্যাপারটাকে স্বাভাবিক হিসেবে গণ্য করা হয়না।সো এটা সাপোর্ট করার প্রশ্ন আসেনা।এর ইফেক্ট ও খুব একটা ভালোনা।আর কন্সিকোয়েন্স গুলো চিন্তা করে দেখেন, এর পর অন্তত এটা সাপোর্ট করা যায়না।এদের চিকিৎসা করা দরকার।
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯
অ্যাগারিকাস বলেছেন: আসলে "সমকামিতা" প্র্যাকটিসটিকে সাপোর্ট বা অপোজ করাটা মূল বিষয় নয় । ... বরং "কিছু মানুষ স্বভাবতই সমলিঙ্গের মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে থাকে .. এবং এই ব্যাপারটি বিকৃত কিছু নয় । এটা চিকিৎসা করে ভাল করা সম্ভব নয় ।"
---এই সত্যটিকে মেনে নেয়া উচিত । এবং এই মানুষগুলোকে মানবিক দিক থেকে হলেও সমর্থন দেয়া উচিত।
আর সমকামীরা সংখ্যালঘু , তাই এর ব্যাপক প্রভাবের কিছু দেখি না ।
যাহোক ,আপনি আপনার মতামত দিয়েছেন । এর জন্য ধন্যবাদ ![]()
১৯|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১০
এম.ডি অভ্র বলেছেন: ওদের চিকিৎসার আগে আমাদের খাটি পুরুষদের চিকিৎসা করা দরকার.....
গত রবিবার এ,বি,সি রেডিও তে যে গল্প টি প্রচার হয়েছে তাতে একজন বেটম সমকামি তৈরী তে আমরা পুরুষ রা দায়ি....আর আমরা পুরুষরাই বা কেমন নিজের যৌন সেক্স মেয়ে দ্বারা না মিটাতে পেরে আমরা বিকল্প পথ গ্রহন করছি........এবং তা শতকরা২৫% যুবকরা....১২% বিবাহিত পুরুষ।...২০% বয়স্ক পুরুষরা.........তাহলে চিকিৎসা আগে আপনার দরকার
২০|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৪
এম.ডি অভ্র বলেছেন: দুখি:ত চেয়ারম্যন ভাই .....কিছু মনে করবেন না ......আপনার দ্বারা আমি গোটা সমাজ কে বুঝিয়েছি
২১|
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই বুঝতেছি না কি বলব। ওরা সংখালঘু বলে চিন্তার কিছু নেই ? এক সময় সংখ্যা লঘুরাই যে সংখ্যা গরিষ্ঠ হবেনা তার নিশ্চয়তা কি ? সবাই যদি গে হয় তখন কি হবে ? ভাবেন একবার।
আর বিকৃত কিছু নয় কিভাবে বলেন ? এর ফ্যাসিলিটি টা কি ? কেউ কেউ প্রানীর সাথে সেক্স করে এটাও কি তাহলে স্বাভাবিক বলে গণ্য হবে নাকি তথাকথিত মানবিক দৃষ্টিতে দেখতে হবে?
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:২১
অ্যাগারিকাস বলেছেন: এর কারণ হোল , প্রকৃতিগতভাবে জনসংখ্যার ১০% সমকামী হয়ে থাকে ।এবং এটা কোন নির্দিষ্ট কালে ,সংস্কৃতিতে বা সমাজে নয় ।বরং বায়োলজিক্যাল কারণেই সমকামী হয়ে থাকে,যা সব সমাজেই বহুকাল আগেও ছিল,এখনও আছে ।
আর আপনিই বলেন , একজন বিষমকামী মানুষের পক্ষে কি সমলিঙ্গের কারও সাথে সংসার করে জীবন কাটানো সম্ভব ? একজন বিষমকামী পুরুষ কোন দুঃখে আর একজন পুরুষকে বেছে নিতে যাবে বলেন ?
তবে হ্যাঁ , অনেক বিষমকামী পুরুষেরা শুধুমাত্র "ভিন্ন টেস্ট" নিতে অনেক সময়ই সমকামে লিপ্ত হয় । তবে এতে কোন আবেগ বা ভালোবাসার বালাই থাকে না । যেটাকে তারা "হ্যাভিং ফান " বলে থাকে । আমি অবশ্যই তার বিরোধী ।
কিন্তু যারা প্রকৃত সমকামী ... অর্থাৎ , তারা বিপরীতলিঙ্গের কারও প্রতি কোন ধরণের আকর্ষণই বোধ করে না, তাঁদের প্রেম বা ভালবাসার আবেগ কেবল সমলিঙ্গের মানুষের প্রতিই কাজ করে ,তাঁদের ব্যাপারে কি বলবেন ?
আর মানবিক দৃষ্টি এ কারণেই বললাম , কারণ এই যে আমরা বলছি .. সমকামীরারা বিকৃত , পাপী ... সমাজের জন্য হুমকিস্বরূপ ...অথচ আমাদের আশেপাশেই , হয়ত অনেক কাছের মানুষই সমকামী । সেটা আমরা জানিও না । তারা আমাদের সমাজের জন্য অবদানও রাখছেন ।
আর আমি আবারও বলছি , সমকামিতায় লিপ্ত হওয়া মানেই সমকামী নয় । অনেকে সমকামী না হয়েও সমকামিতায় লিপ্ত হয় । আমি তাঁদের পক্ষে নেই ।
তবে যারা প্রকৃতিগতভাবেই সমকামী, আমি অবশ্যই তাঁদের সামাজিক স্বীকৃতির পক্ষে ।
২২|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪
টেস্টিং সল্ট বলেছেন: সময়োপযোগী পোস্ট। প্রিয়তে নিলাম।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
ভ্যাগাবন্ড সামুরাই বলেছেন: সমকামিতা জীনগত কোন বৈশিষ্ট্য না। এইটা মানুষের বিকৃত রুচি।